30/04/2024
Keukenhof 🌷
World's largest tulip garden 🇳🇱
Keukenhof, also known as the Garden of Europe, is located in Lisse, the Netherlands. It's one of the world's largest flower gardens. The park covers an area of 32 hectares (79 acres) and is home to approximately 7 million flower bulbs planted annually. While it's famous for its tulips, Keukenhof also features a variety of other flowers, including hyacinths, daffodils, lilies, roses, carnations, and irises.
The history of Keukenhof dates back to the 15th century when it served as the kitchen garden for Slot Teylingen Castle, providing herbs, fruits, and vegetables. The most notable resident of the castle was Countess Jacoba van Beieren. The current park was established in 1949 to showcase the flower bulbs of the Netherlands and has since become a major tourist attraction.
Unique points about Keukenhof include:
- It's often referred to as the most beautiful spring garden in the world.
- The garden features more than 800 varieties of tulips.
- Keukenhof hosts contemporary sculptures and works by local artists during its open season.
- The park has a 75-year history of showcasing the beauty of spring flowers.
কিউকেনহফ নেদারল্যান্ডসের লিসে অবস্থিত, যা ইউরোপের বাগান নামে পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগানগুলির একটি। প্রতি বছর প্রায় ৭ মিলিয়ন ফুলের চারা রোপণ করা হয়। টিউলিপের জন্য বিখ্যাত হলেও, কিউকেনহফে হায়াসিন্থ, ড্যাফোডিল, লিলি, গোলাপ, কার্নেশন এবং আইরিসের মতো বিভিন্ন ধরনের ফুল রয়েছে।
কিউকেনহফের ইতিহাস জানতে আমাদের ফিরে যেতে হবে ১৪০১ সালে, যখন এটি স্লট টেইলিংগেন প্রাসাদের রন্ধনশালার বাগান হিসেবে ব্যবহৃত হত । এই বাগান থেকেই যাবতীয় মশলা, ফল এবং সবজি সরবরাহ করা হতো প্রাসাদে । প্রাসাদের সবচেয়ে সবচেয়ে বিখ্যাত বাসিন্দা ছিলেন কাউন্টেস জ্যাকোবা ভ্যান বেইয়েরেন। বর্তমান পার্কটির যে রূপ তা ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় নেদারল্যান্ডসের ফুলের বৈচিত্র্য প্রদর্শন করার জন্য এবং এটি এখন ইউরোপ এর অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ।
কিউকেনহফের অনন্য দিকগুলি হল:
- এই উদ্যানটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর বসন্তের বাগান হিসেবে অভিহিত করা হয়।
- বাগানে ৮০০ এরও বেশি ধরনের টিউলিপ রয়েছে।
- কিউকেনহফে পর্যটন মৌসুমে স্থানীয় শিল্পীদের দ্বারা তৈরি আধুনিক ভাস্কর্য এবং কাজগুলি প্রদর্শিত হয় ।
- এই পার্কের প্রায় ৭৫ বছরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে