04/06/2026
জীবন হয়তো তখনই সুন্দর ছিলো যখন বুঝতাম না কোনটা ঠিক কোনটা ভুল।। কি করা যাবে না কি করতে হবে।। এখন যেন এক গোলকধাঁধাময় জীবন,, এটা করা যাবে না ওটা করা যাবে না। এটা করলে মানুষ কি না ভাববে? আমরা মানুষ নির্ভর ম্যাচিউর হয়ে গেছি, অন্যের কথা ভেবে নিজের কি ইচ্ছে কি চাওয়া তাই ভুলে গেছি।।
যখন মানুষের ক্ষতি করে একবার সরি বলার প্রয়োজন মনে করতাম না।। এখন মানুষের কথায় হ্যাঁ তে না নাতে হ্যাঁ বলতেই ভয় হয়।। আমাদের করা কিছু ভুল অন্যের জীবনে সারাটা জীবন দাগ কেটে থাকে। আমরা কি সেই দাগ কিছু দিয়ে মুছতে পারি..?? পারি না হয়তো।। সেই মানুষগুলো কি কখনো আমাদের ক্ষমা করবে?? নাকি কোনো এক আঁধার রাতে এসে বলবে কেন করলে আমার সাথে এমন? তখন কি জবাব দিবো আমরা..?
জানা নেই আমার সেই প্রশ্নের উত্তর।।⁉️