Mirsarai News Desk

Mirsarai News Desk সত্য প্রকাশ করাই আমাদের লক্ষ্য
________

মিরসরাই নিউজ ডেস্ক
কারও তাঁবেদারি করেনা!

16/05/2026

মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া খাল পুনঃখনন উদ্বোধন করেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন

ঢাকার সড়কে এআই ক্যামেরাপ্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা🚦 সরকারের অভাবনীয় উদ্যোগে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে স্থাপন ক...
15/05/2026

ঢাকার সড়কে এআই ক্যামেরা
প্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা

🚦 সরকারের অভাবনীয় উদ্যোগে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে স্থাপন করা হয়েছে আধুনিক এআই ক্যামেরা।
স্মার্ট প্রযুক্তির ব্যবহারে বাড়ছে আইন মানার প্রবণতা, কমছে বিশৃঙ্খলা।

সড়কগুলোতে যানবাহনের আইন লঙ্ঘন শনাক্ত করতে এআই-প্রযুক্তির ক্যামেরা তদারকি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নতুন এ ব্যবস্থা চালুর পর সড়কগুলোতে চালকদের আচরণের পরিবর্তন ধরা পড়ছে।

রাজধানীর প্রধান মোড়গুলোতে গাড়ি ও মোটরসাইকেল চালকদের জন্য সতর্ক থাকা এখন আর ইচ্ছার বিষয় নেই। সিগন্যাল লাল হওয়ার সঙ্গে সঙ্গে থেমে যাচ্ছে মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা। অনেকক্ষেত্রে জেব্রা ক্রসিংয়ের আগেই গাড়ি থামিয়ে দিচ্ছেন চালকরা।

কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেল ফার্মগেট সড়কে আগে যেখানে তীব্র যানজট, চালকদের অস্থিরতা ও সিগন্যাল পার হওয়ার জন্য যে তাড়াহুড়ো দেখা যেত, সেখানে আর আগের চিত্র নেই।

সম্প্রতি এআই-প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা চালুর পর সরেজমিনে দেখা গেছে, গাড়িগুলো বিভিন্ন মোড়ের জেব্রা ক্রসিং পর্যন্ত যাচ্ছে না কিংবা পথচারীদের রাস্তা পার হওয়ার জায়গা দখল করছে না। অন্তত আগের চেয়ে এই প্রবণতা এখন কম দেখা যাচ্ছে।

আরও অবাক করা বিষয় হলো, গাড়িগুলো সিগন্যাল সবুজ হলেই চলতে শুরু করে, এর আগে না। ঢাকার বাসিন্দাদের জন্য এটা নতুন এক চিত্র।

যারা প্রতিদিন এই সড়কে যাতায়াত করেন, তাদের কাছে কয়েকদিন আগেও বিশৃঙ্খলা ছিল প্রতিদিনের অভিজ্ঞতা, সেখানে এখন দেখা যাচ্ছে বিরল সব দৃশ্য।

চলতি মাসের শুরুতে চালু হওয়া এই স্মার্ট সিসিটিভি ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লাল বাতি অমান্য, বন্ধ থাকা বাম লেনে প্রবেশ, লেন ভঙ্গ, উল্টো পথে চলাচল ও অবৈধ পার্কিং শনাক্ত করা যায়।

ট্রাফিক কর্মকর্তারা বলছেন, ভিডিও প্রমাণ থাকায় মামলার ভয়ে চালকদের আচরণগত পরিবর্তন এসেছে। নতুন সিস্টেমে গাড়ির মালিকদের কাছে স্বয়ংক্রিয়ভাবে মামলার নোটিশ পাঠানো হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, নোটিশ উপেক্ষা করলে বিদ্যমান আইনে তলব, এমনকি গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে।


#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি

বিচারহীনতার সংস্কৃতি সমাজে একের পর এক অপরাধের সাহস জোগায়।
09/05/2026

বিচারহীনতার সংস্কৃতি সমাজে একের পর এক অপরাধের সাহস জোগায়।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতদিন ছুটি ঘোষণা করেছে সরকার।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ মে) ম...
08/05/2026

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতদিন ছুটি ঘোষণা করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সন্ধ্যায় সচিবালায়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে ছুটি ঘোষণা করা হয়েছে।

২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

আগামী ২৬ থেকে ৩১ মে ঈদুল আজহার ছুটি নির্ধারিত ছিল।
এই ছুটি একদিন (২৫ মে) বাড়ানো হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগের সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৩ মে) অফিস খোলা থাকবে।
সেই সঙ্গে রোববার (২৪ মে) ঈদের আগে শেষ কর্মদিবস থাকবে।

সৌদি থেকে ১ লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মাস্টার ট্যাঙ্কার
07/05/2026

সৌদি থেকে ১ লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মাস্টার ট্যাঙ্কার

06/05/2026

প্রিয় অভিভাবক, আপনার সন্তানকে ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিন। তার আচার-আচরণ ও চলাফেরা লক্ষ্য রাখুন। সাবালক হলেই বিয়ের ব্যবস্থা করুন। পড়ালেখা শেষ হলে সংসারের দায়িত্ব তুলে দিন। মোবাইল ব্যবহার নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং মোবাইল চেক করুন হঠাৎ করে।

নাম: শরিফ
১৪ নাম্বার ইউনিয়ন
বাড়ি: সফর আলী মাঝি বাড়ি
হাইত কান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র
ex student নিজামপুর কলেজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জোটের প্রার্থী তালিকা। ২০ এপ্রিল, ২...
20/04/2026

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জোটের প্রার্থী তালিকা।

২০ এপ্রিল, ২০২৬ | সোমবার

20/04/2026

মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ এবং শিক্ষক দের কে দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি অভিভাবকদের সন্তানের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801318866273

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Mirsarai News Desk publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Mirsarai News Desk:

Partager