15/03/2024
কী স্নিগ্ধ, সুন্দর, মনোমুগ্ধকর! জীবন্ত পুতুলগুলো নাচছে! ব্রাহ্মণবাড়িয়া-কে যেন নতুনভাবে চিনলাম এই ভিডিওটি দেখে। একবার দেখে মন ভরে না, মুগ্ধ হয়ে দেখেই যাচ্ছি ছোট্ট মামনিদের নাচ।
"সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাইস্কুল"-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচের প্রদর্শনী হচ্ছে। সুন্দর কম্পোজিশন আর অসাধারণ পারফর্মেন্স! দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী নাচ-গান হারিয়ে যাচ্ছে ক্রমশ। আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে, এই ধরনের আয়োজন আরো বেশি হওয়া দরকার।
নাচ পরিকল্পনা ও ভিডিও: মাহেক জিয়া
ভিডিও সংগ্রহ: কুয়াশা রুবেল
নাজিম উদ দৌলার টাইমলাইন থেকে সংগৃহীত