Two S Clicks

Two S Clicks Hold the nature in your lenses, cause the nature is always changing

প্রতিটি মানুষের সাথে একটি করে জ্বীন থাকে। মুলত সেই জ্বীনটি তার মনে কুবুদ্ধি ও বিভিন্ন মন্ত্রণা দেয়। সেই জ্বীনটির নাম ক্ব...
08/10/2024

প্রতিটি মানুষের সাথে একটি করে জ্বীন থাকে। মুলত সেই জ্বীনটি তার মনে কুবুদ্ধি ও বিভিন্ন মন্ত্রণা দেয়। সেই জ্বীনটির নাম ক্বারিন।
অনেক সময় আমাদের অনেকে মারা যাওয়ার পরে আমরা সেই মানুষটাকে স্বপ্নে দেখি, আবার কখনো বাড়ির কোণায়, আবার কোনো কিছু চাইতে দেখি। বিভিন্ন রুপে বিভিন্ন ভাবে আমাদের সামনে তারা আসে। আমরা মনে করি এটা বোধহয় সেই ব্যক্তির আত্বা। কিন্তু আসলে এটা সেই ব্যক্তির সাথে থাকা ক্বারিন জ্বীন। জ্বীনদের হায়াত সাধারণত মানুষের থেকে অনেক বেশি হয়। তাই যারা বোঝেনা বা জানেনা, তাদের কাছ থেকে এই জ্বীনেরা ফায়দা তুলতে চায়। এটাই হলো আমাদের আশেপাশের মৃত লোকদেরকে স্বপ্নে, বা বাস্তবে বিভিন্ন ভাবে দেখার আসল রহস্য।

এখনো মনে পড়ে, এমন মেঘে নানাবাড়িতে বন্যা হতো, সেখানে গলাপানিতেও নীচের ঘাস সচ্ছ দেখা যেতো। আমরা কলাগাছের ভেলা নিয়ে ঘুরে ঘু...
03/09/2024

এখনো মনে পড়ে, এমন মেঘে নানাবাড়িতে বন্যা হতো, সেখানে গলাপানিতেও নীচের ঘাস সচ্ছ দেখা যেতো। আমরা কলাগাছের ভেলা নিয়ে ঘুরে ঘুরে গোসল করতাম। আজও এমন মেঘ হয়, বৃষ্টিও হয়৷ কিন্তু সেই ভেলা আর গ্রাম দেখা হয়না আর।

- টাইম মেশিন

একলা মানুষ মাতৃগর্ভে একলা মানুষ বিদায়। একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায়মধ্যিখানের বাকিটা সময়একলা না থাকার অভিনয়! - ন...
26/08/2024

একলা মানুষ মাতৃগর্ভে
একলা মানুষ বিদায়।
একলা পুরুষ কর্তব্যে
একলা পুরুষ পিতায়

মধ্যিখানের বাকিটা সময়
একলা না থাকার অভিনয়!

- নিশ্বব্দতা

কত যে নিশ্বব্দ সন্ধ্যায়, যেই বাড়ি ফিরতে চাই,আমি দাড়িয়ে পড়ি রাস্তায়,কোনো শব্দের অপেক্ষায়। - হায়াতের দিন ফুরালে
24/08/2024

কত যে নিশ্বব্দ সন্ধ্যায়,
যেই বাড়ি ফিরতে চাই,
আমি দাড়িয়ে পড়ি রাস্তায়,
কোনো শব্দের অপেক্ষায়।

- হায়াতের দিন ফুরালে

মুসা শব্দের অর্থ কি? আল কুরআনের একটি মুজিযা মুসা নামটি।ইহুদি রাবাইদের মতে মুসা (মোশে) একটি হিব্রু শব্দ যার অর্থ পানি থেক...
14/08/2024

মুসা শব্দের অর্থ কি?
আল কুরআনের একটি মুজিযা মুসা নামটি।

ইহুদি রাবাইদের মতে মুসা (মোশে) একটি হিব্রু শব্দ যার অর্থ পানি থেকে আসা লোক। এই অর্থটি সম্পুর্ন ভুল।

মুসা শব্দটি মিশরীয় শব্দ। যে ভাষা আজ থেকে সাড়ে ৪ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। অথচ আল্লাহ তায়া’লা মরুভুমির অশিক্ষিত এক মানুষের মুখে এই নাম জানিয়েছেন বিশ্বকে। তখন এই নামের অর্থ কেউ জানতোনা।

কুরআনে আল্লাহ তায়া’লা বলেন, আসিয়া আঃ শিশু মুসাকে কোলে নিয়ে ফিরআউনকে বললেন, এই বাচ্চাকে আমরা সদ্যজাত শিশু হিসেবে লালন পালন করবো।

আজ আমরা হায়ারোগ্লিফিক্স পড়তে শিখেছি। বিলুপ্ত সেই মিশরীয় ভাষার অর্থ আজ আমরা করতে পারি। মুস শব্দের অর্থ "সদ্যজাত শিশু" সুবহানাল্লাহ। যে ভাষা রাসুলের সাঃ এর আগমনের ৩ হাজার বছর আগে বিলুপ্ত হয়েছে, সেই ভাষার নাম আল্লাহ তায়া’লা তাকে জানিয়েছেন, যা আজ পবিত্র কুরআনের বিরাট মুজিযার পক্ষে এক অভাবনীয় সাক্ষী।

- সুজুদ

নতুন বিশ্ব ব্যবস্থা আসতে চলেছে। স্বাগতম। অনেক আগের বিষয়। আজ আলহামদুলিল্লাহ বুঝতে পারছি।আল্লাহ তায়া’লা এই সরকারকে হেফাজত ...
08/08/2024

নতুন বিশ্ব ব্যবস্থা আসতে চলেছে। স্বাগতম। অনেক আগের বিষয়। আজ আলহামদুলিল্লাহ বুঝতে পারছি।

আল্লাহ তায়া’লা এই সরকারকে হেফাজত করুন। তার রহমত দিয়ে।

আমরা পালাইনিপালানো হয়ে গেছে! ✌️😁
06/08/2024

আমরা পালাইনি
পালানো হয়ে গেছে!
✌️😁

বাংলার জনপদ বহুকাল এই ছবিটি দেখার জন্য আশায় ছিলো। আজ পুর্ণ হলো। আলহামদুলিল্লাহ।
06/08/2024

বাংলার জনপদ বহুকাল এই ছবিটি দেখার জন্য আশায় ছিলো। আজ পুর্ণ হলো।

আলহামদুলিল্লাহ।

উহারা চাহুক দাসের জিবন আমরা শহীদি দরজা চাই! নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুজে বেড়াই১ দফা -
04/08/2024

উহারা চাহুক দাসের জিবন আমরা শহীদি দরজা চাই!
নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুজে বেড়াই

১ দফা -

وَمَكَرُوا۟ وَمَكَرَ ٱللَّهُ ۖ وَٱللَّهُ خَيْرُ ٱلْمَـٰكِرِينَ
04/08/2024

وَمَكَرُوا۟ وَمَكَرَ ٱللَّهُ ۖ وَٱللَّهُ خَيْرُ ٱلْمَـٰكِرِينَ

আসছে বাণী কষছে আঘাত চিন্তাকোঠার বন্ধদ্বারে, খুলছেনা তার বন্ধ দুয়ার মরছি ধুকে অন্ধকারে।ভাবছি এসব দিন কতেকের, খেলছি হেসে ভ...
02/08/2024

আসছে বাণী কষছে আঘাত চিন্তাকোঠার বন্ধদ্বারে,
খুলছেনা তার বন্ধ দুয়ার মরছি ধুকে অন্ধকারে।
ভাবছি এসব দিন কতেকের, খেলছি হেসে ভিষণ সুখে,
দেখছিনা সেই বন্ধ কোঠার ছন্দ বাজে আমারও বুকে।
আমার পেটে পড়ছে দানা, খাচ্ছি চেটে মিষ্টি ছানা
হাত কয়েকের তফাৎ বাদেই সন্ত্রাসীরা দিচ্ছে হানা
দৌড়ে পালায় ভাই আমাদের, লুকায় গিয়ে আস্তাবলে,
আমরা ভাবি কোন সে পাগল মরতে আসে দলে দলে।
বুক ফুলিয়ে দাড়ায় কেহ, কেউবা দুহাত ছড়িয়ে রাখে,
স্বৈরাশাসক তাদের বুকে রক্তের মানচিত্র আকে।
যাদের হাতে কলম খাতা, হাতকড়া আজ তাদের হাতে,
সভ্যতার এই দিনের আলো লুকিয়ে পড়ে গভীর রাতে।

ওহে নজরুল কোথায় তুমি, কোথায় তোমার কলম খানি,
দেখছোনা ভাই তোমার জন্য তৈরি মোদের বীর সেনানী
তোমার পাশেই চলছে বুলেট, লুটিয়ে পড়ছে নিথর দেহ,
বাধনহারা সাহস নিয়ে সম্মুখপানে ছুটছে কেহ।
তোমার পাশেই লকলকিয়ে উঠছে আগুন পুড়ছে গাড়ি,
তবুও তুমি জাগছোনা ভাই! মোদের সাথে কি এতই আড়ি?
তোমার সুরে সুর মিলিয়ে চলছে তারা উর্ধ্বপানে,
তোমার চোখেই জগৎ দেখে হৃদয় মাঝে স্বপ্ন বুনে।

আজকে ব্যকুল আকাশ বাতাস গাছ গাছালি, পক্ষিকুলে,
আসছে কি ভাই সুদিন শেষে? গুনছে সে দিন মন আকুলে।
গভীর রাতের আধার কোণায় অশ্রু ঝরায় বান্দা প্রিয়,
প্রার্থনা মোর রবের তরে, সবর করার শক্তি দিও।
আসছে সেদিন জ্বলবে যেদিন জালিম শাসক নিজ অনলে,
কাটবে সকল নিকষ আধার, মুমিন হৃদয় উঠবে দুলে।
দমকা হাওয়া বইবে সেদিন উড়বে নিশান আকাশজুড়ে,
গর্জে উঠে ঢেউয়ের উপর ঢেউ গড়িয়ে পড়বে তীরে।

বুঝবে সেদিন জালিম সকল, থাকবে নুয়ে পদতলে
বীর সেনানীর বজ্র কণ্ঠ গর্জে উঠবে সেই সকালে।
সকল ঋণের হিসেব হবে, সকল পাপের বিচার হবে,
রক্ত ঝরার মুল্য সেদিন ফোটায় ফোটায় সাক্ষ্য দিবে।

সেই মহাদিন আসছে হে ভাই, তরুন যুবক হাল ছেড়োনা,
নজরুল দেখো আজো আছে বেচে জালিম শাসক কেউ বাচেনা।

- লাল

নিশ্চই তাদের ধ্বংসের জন্য প্রভাতকাল নির্দিষ্ট রয়েছে। প্রভাত হবার আর কতটুকুই বা দেরী আছে!সুরা হুদআয়াত - ৮১
02/08/2024

নিশ্চই তাদের ধ্বংসের জন্য প্রভাতকাল নির্দিষ্ট রয়েছে।
প্রভাত হবার আর কতটুকুই বা দেরী আছে!

সুরা হুদ
আয়াত - ৮১

Address

Dhaka
Uttarati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Two S Clicks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category