08/01/2024
।
ছোট বাচ্চারা পুতুল পেলে যে পরিমাণ খুশি হবে,তার থেকে দামী পুতুল দিলেও কি একজন কিশোরী/যুবতীকে খুশি করা যায়? যায় না....
প্রতিটা বয়সের একেকটা আলাদা চাহিদা থাকে,আবেগ অনুভূতি থাকে। এক বয়সের চাহিদা দিয়ে অন্য বয়সের চাহিদা মেটানো যায় না। সময়গুলো সত্যিই বড্ড গোলমেলে...
মানুষ ভাবে একদিন সব শখ পূরণ করবো। নিজের অথবা পাশের মানুষটির। কিন্তু ঐ "একদিন" নামের সময়টাই আর আসে না। মানুষ তো এটাও জানে না,তার আয়ু ঠিক কতোদিন..। জীবন একটাই ,তাই ভরপুর বাঁচতে শেখা উচিত সবার। যাতে পাশের মানুষটি হারিয়ে যাওয়ার আগেই সুন্দর কিছু স্মৃতি জমানো যায়.