Laksam TVnews

Laksam TVnews আসসালামুয়ালাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়?
(2)

18/08/2026

কুমিল্লার নগরীর শাসনগাছা রেলগেইট এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে দুই মহিলা পথচারী নিহত।

18/08/2026

🔴Live - 3 দক্ষ মানবসম্পদ তৈরীতে শিল্প ও আইটি প্রতিষ্ঠানের সাথে একত্রে কাজ করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-
প্রফেসর ড. এম এম শরীফুল করিম, উপাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

18/08/2026

🔴Live -2 দক্ষ মানবসম্পদ তৈরীতে শিল্প ও আইটি প্রতিষ্ঠানের সাথে একত্রে কাজ করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-
প্রফেসর ড. এম এম শরীফুল করিম, উপাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

গাজীমুড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।​এম এ জলিল লাকসাম কুমিল্লা প্রতিনিধি:গাজীমুড়া সমাজ কল্যাণ ও ঋণদান সমব...
18/08/2026

গাজীমুড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।
​এম এ জলিল লাকসাম কুমিল্লা প্রতিনিধি:
গাজীমুড়া সমাজ কল্যাণ ও ঋণদান সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে এবং লাকসাম উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে এক বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
​আজ ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ প্রবৃদ্ধি উৎসাহিত করার লক্ষ্যে স্থানীয় সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে লাকসাম উপজেলা সমবায় অধিদপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক 'অটো ফাইন সিস্টেম' এর উদ্বোধন। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্...
18/08/2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক 'অটো ফাইন সিস্টেম' এর উদ্বোধন।

মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে অবস্থিত হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই যুগান্তকারী প্রযুক্তিনির্ভর ব্যবস্থার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে আজকে একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে, যার মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস্তবায়িত এই ব্যবস্থার সাফল্য ও অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সকল মহাসড়কে এই স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি চালু করার ঘোষণা দেন।

মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধের বিষয়ে কঠোর হুঁশিয়ারি প্রদান করে মন্ত্রী বলেন, মহাসড়কে চাঁদাবাজির প্রবণতা—তা মালিক পক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের যে কারো পক্ষ থেকেই হোক না কেন—সবকিছুই এই সিসিটিভি ও এআই ক্যামেরায় রেকর্ড হিসেবে জমা থাকবে। ফলে এই অপরাধমূলক প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে এবং সাধারণ জনগণের সার্বিক সহযোগিতায় মহাসড়ককে সম্পূর্ণরূপে চাঁদাবাজিমুক্ত করা সম্ভব হবে।

মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ও নন-মোটরাইজড যানবাহন চলাচল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে অননুমোদিত ও লাইসেন্সহীন কোনো থ্রি-হুইলার বা নন-মোটরাইজড যান চলতে দেওয়া হবে না এবং এগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তবে পার্শ্ববর্তী স্থানীয় ফিডার রোড ব্যবহার এবং সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার মতো অত্যাবশ্যকীয় বিষয়টি শৃঙ্খলার সাথে সমন্বয় করার জন্য তিনি হাইওয়ে পুলিশ প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

হাইওয়ে পুলিশের প্রধান ও এডিশনাল আইজি ফারুক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং বাংলাদেশ পুলিশের ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।

অনুষ্ঠানে এই আধুনিক ও যুগোপযোগী উদ্যোগকে সফল করতে হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গৃহীত একটি সুনির্দিষ্ট প্রকল্পের আওতায় ইতোমধ্যে মহাসড়কের ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম বা ওভারস্পিড, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য করা, উল্টোপথে যানবাহন চালানো এবং অবৈধ পার্কিংসহ যেকোনো ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন এআই ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড ও শনাক্ত করা সম্ভব হবে।

প্রযুক্তিভিত্তিক এই প্রক্রিয়ায় আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত হওয়ার সাথে সাথে তার তথ্য সরাসরি বিআরটিএ (BRTA)-র ডেটাবেজে চলে যাবে এবং স্বয়ংক্রিয় সংকেতের মাধ্যমে যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে মামলার বিবরণ নিশ্চিত করা হবে। প্রাপ্ত সংবাদের পর যানবাহনের মালিকগণ তাঁদের সুবিধা অনুযায়ী যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS)-এর মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। এভাবে বারবার আইন লঙ্ঘন করার অপরাধ ঘটলে বিআরটিএ-র বিধি অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের মতো কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

18/08/2026

🔴Live -1 দক্ষ মানবসম্পদ তৈরীতে শিল্প ও আইটি প্রতিষ্ঠানের সাথে একত্রে কাজ করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-
প্রফেসর ড. এম এম শরীফুল করিম, উপাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

18/08/2026

🔴Live কুমিল্লার সদর দক্ষিণ জেলখানা রোড।

18/08/2026

🔴Live গাজীমুড়া সমাজ কল্যান ও ঋণদান সমবায় সমিতির লিঃ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি ২০২৬ শুভ উদ্ভোদন, আয়োজনে লাকসাম উপজেলা সমবায় অধিদপ্তর, স্থান গাজীমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৮ আগস্ট ২০২৬

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডা'কা'ত চক্রের ৫ সদস্য গ্রে'ফতারকুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সদর দক্ষিণ থানার লাল...
17/08/2026

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডা'কা'ত চক্রের ৫ সদস্য গ্রে'ফতার

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সদর দক্ষিণ থানার লালমাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি সংঘটনের প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ হতে ২ জন এবং গ্রেফতার এড়ানোর জন্য মোটর সাইকেলে করে পা'লানোর চেষ্টাকালে আরো ৩ জন ডাকাতকে গ্রে'ফতার করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গতকাল রাতে সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকায় একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক হতে পরানপুর বাজার এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে রওয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি, কুমিল্লার একটি বিশেষ আভিযানিক টিম লালমাই বাজার এলাকায় অবস্থান গ্রহণ করে এবং ডাকাতি সংঘঠনের পূর্বেই সকল ডাকাতকে (৫ জন) ডাকাতির সরঞ্জামসহ আটক করে।

জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, গ্রেফতারকৃত ডাকাতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি করে আসছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত ডাকাতদের সর্দার জহিরুলের বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ৫টি নিয়মিত মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতদের নাম ও ঠিকানা : ১। জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুক (৫৩), পিতা-মৃত কারী শহিদুল্লাহ, মাতা-মততাজ বেগম, সাং-হোসেনপুর (প্রধানিয়া বাড়ী), থানা-সদর, জেলা-চাঁদপুর। বর্তমানে, টমছম ব্রিজ ছন্দু হোটেলের পশ্চিম পাশে হাবিবের বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-কুমিল্লা:রয়েছে।

উল্লেখ্য, আটককৃত ডাকাত জহিরুলের বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ৫টি নিয়মিত মামলা

২। মোঃ মামুন মিজী (৪৫), পিতা-মৃত কালাম মিজী, মাতা-মৃত হালিমা বেগম, সাং-ঢড্ডা (মিজী বাড়ী), খানা-হাজাগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে-কচুয়া চৌমুহনী (তালতলা), থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,

৩। মোঃ কবির ভূইয়া (৪০), পিতা-মৃত বাচ্চু মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-সাচইনমেঘ, নোয়াব আলী মুন্সী বাড়ি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।

৪। মোঃ রবিউল আলম (৩৫), পিতা-মৃত ধুলুবারি, মাতা-ফাতেমা বেগম, সাং-মদনা, থানা-সদর, জেলা-চাঁদপুর এবং

৫। মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা-আবুল বাশার, মাতা-মনি বেগম, সাং-ভাটিয়ালপুর (গাজী বাড়ী), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর। বর্তমানে, শিবপুর (লালমাই বাজারের সাথে ডাক্তার বাড়ী), থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা।

উদ্ধার ও জব্দ: ১টি লোহার বোল্ট কাটার: ১টি সেলাই রেঞ্জ: ১টি প্লাস। ১টি লোহার রড: ২টি কাঠের বাটযুক্ত কিরিজ: ১টি কাঠের বাটযুক্ত হাসুয়া। ১টি কালো রংয়ের কাপড়ের ব্যাগ: ১টি নীল রংয়ের পিকআপ গাড়ি এবং ১টি কালো রংয়ের ডিসকভার মোটরসাইকেল।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Laksam TVnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share