Baliadangi Upazila - বালিয়াডাঙ্গী উপজেলা

Baliadangi Upazila - বালিয়াডাঙ্গী উপজেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baliadangi Upazila - বালিয়াডাঙ্গী উপজেলা, Baliadangi Upazila, Thakurgaon.

❝ 📰ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীর সর্বশেষ খবর, স্থানীয় আপডেট, ঘটনাবলী ও গুরুত্বপূর্ণ তথ্য একত্রে এখানে।
🎯 আমাদের লক্ষ্য — মানুষকে পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য ও সত্য তথ্য, দ্রুততম সময়ে।❞

❝ Follow Baliadangi Upazila - বালিয়াডাঙ্গী উপজেলা Get Updated ❞

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ মো. আল আমিনকে আটক করা হয়েছে। তিনি শহরের আর্ট গ্যালারি এলাকা...
04/06/2026

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ মো. আল আমিনকে আটক করা হয়েছে। তিনি শহরের আর্ট গ্যালারি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজেরও ক্ষতি করে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে আরও সচেতন হওয়া প্রয়োজন।

সাংবাদিক সাইফুল ইসলাম গুরুতর আহত, হাসপাতালে চিকিৎসাধীনপারিবারিক বিরোধের জেরে সাংবাদিক সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন বলে...
04/06/2026

সাংবাদিক সাইফুল ইসলাম গুরুতর আহত, হাসপাতালে চিকিৎসাধীন
পারিবারিক বিরোধের জেরে সাংবাদিক সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে প্রাণ গেল ব্যবসায়ীরঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাজারে ছাগলের ব্যবসা করতেন হযরত আলী। সোমবার সকাল থেকেই...
01/06/2026

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে প্রাণ গেল ব্যবসায়ীর

ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাজারে ছাগলের ব্যবসা করতেন হযরত আলী। সোমবার সকাল থেকেই উত্তরাঞ্চলে তীব্র তাপদাহ ও অসহনীয় গরম বিরাজ করছিল। প্রাথমিকভাবে জানা গেছে, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

চিকিৎসকদের মতে, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় রোদে অবস্থান করা, পর্যাপ্ত পানি পান না করা এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রম হিট স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া, বেশি বেশি পানি পান করা এবং শরীর ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন তারা।

সবার প্রতি অনুরোধ, চলমান তাপপ্রবাহে বিশেষ সতর্কতা অবলম্বন করুন এবং অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

#ঠাকুরগাঁওপ্রতিদিন #ঠাকুরগাঁও #তাপপ্রবাহ #সতর্কতাই_সুরক্ষা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পাশে গড়...
01/06/2026

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পাশে গড় নামক স্থান থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে কিছু স্থানীয় বাসিন্দার ধারণা, নারীটি যৌন নির্যাতনের শিকার হয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর রহস্য ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

একটি ছবি, হাজারো বেদনার গল্প... 💔ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সাতবারের সংসদ সদস্য, মরহুম আলহাজ্ব দবিরুল ইসলাম-এর জানাজার পাশে...
01/06/2026

একটি ছবি, হাজারো বেদনার গল্প... 💔
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সাতবারের সংসদ সদস্য, মরহুম আলহাজ্ব দবিরুল ইসলাম-এর জানাজার পাশে অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছেন তাঁর বড় ছেলে, ঠাকুরগাঁও-২ আসনের বর্তমান সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম সুজন।
যে বাবা একদিন সন্তানের হাত ধরে জীবনের পথ চলা শিখিয়েছিলেন, আজ সেই বাবাকেই চিরবিদায় জানানোর কঠিন মুহূর্তের মুখোমুখি হতে হচ্ছে। বাবাকে হারানোর এই শোক, এই শূন্যতা এবং এই বেদনা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব।
বাবারা হয়তো একদিন পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তাঁদের ভালোবাসা, আদর্শ, ত্যাগ আর অসংখ্য স্মৃতি আজীবন সন্তানদের হৃদয়ে বেঁচে থাকে। আজ সেই স্মৃতিগুলোই অশ্রু হয়ে ঝরে পড়ছে।
আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ও শক্তির সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করুন। আমিন। 🤲🕊️💐

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের একটি অংশের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হ...
01/06/2026

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের একটি অংশের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য দেয়নি পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

22/03/2026

Meeting with Zaima Rahman — A Memorable Courtesy Visit 🇧🇩 🇧🇩

22/03/2026

Meeting with Zaima Rahman — A Memorable Courtesy Visit 🇧🇩
🇧🇩

30/12/2025

দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই—
এই দেশই আমার ঠিকানা।
এই দেশের মাটি, এই দেশের মানুষই আমার পরিচয়।
তাই আমি দেশের বাহিরে যাবো না…

বিদায় আপসহীন দেশনেত্রী
বেগম খালেদা জিয়া।
আপনার ত্যাগ, দৃঢ়তা ও দেশপ্রেম চিরকাল ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
বাংলার মানুষ আপনাকে হৃদয়ে ধারণ করে রাখবে আজীবন।

Address

Baliadangi Upazila
Thakurgaon
5140

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baliadangi Upazila - বালিয়াডাঙ্গী উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share