12/10/2026
প্রশ্ন: আপনি গতকাল প্রশ্নোত্তর পর্বে বলেছিলেন যে আমাদের নিয়মিতভাবে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার পদ্ধতি অনুসরণ করা উচিত। যখন কর্মস্থলে কর্মীদের সঙ্গে কাজ করতে হয়, তখন আমি কীভাবে নিয়মিতভাবে মহামন্ত্র জপ করতে পারব?
জয়পতাকা স্বামী: এটা তোমার কাজের ধরনের উপর নির্ভর করে। তার প্রশ্ন ছিল আমাদের সবসময় হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত, কীভাবে আমরা কাজের মধ্যে তা করতে পারি? তাই এটা নির্ভর করবে তোমার কাজ কী। যদি তুমি কোনো কারখানা বা এ ধরনের স্থানে কাজ কর, তাহলে কাজ করতে করতেই তুমি কীর্তন করতে পারো। যদি তুমি কোন অফিসে কাজ করো, তাহলে স্বাভাবিকভাবেই তোমাকে অফিসের কাজ করতে হবে। অফিসের কাজ শুরু করার আগে তুমি বলতে পারো— "ওঁ তৎ সৎ! আমি যে কাজ আরম্ভ করতে যাচ্ছি, তা একটি সেবা।" এই কথা তুমি শ্রীকৃষ্ণের কাছে বলছ। অবশ্যই তোমার বেতনের টাকা থেকে তুমি ভোগ নিবেদন করতে পারো, মন্দিরে কিছু দান করতে পারো এবং তুমি ও তোমার পরিবার জীবন নির্বাহ করবে। তাই শুরুতে তুমি বলতে পারো– "ওঁ তৎ সৎ!" যদি মুখে জপ করা সম্ভব না হয়, তবে মনে মনে জপ করতে পারো। যাই হোক, তুমি তোমার কাজ করছো, যা তোমার নৈমিত্তিক কর্মের অংশ।
~শ্রীল জয়পতাকা স্বামী
৪ঠা নভেম্বর, ২০২০
শ্রীধাম মায়াপুর।