আব্দুল কাদির মামুন

আব্দুল কাদির মামুন AbdulKadir Mamun (মায়ের আদরে ডাকা নাম) Mamun Roshid

আপনি ভারতীয় কোনো আলিম নন; বরং আপনি একজন ফেরেস্তা! .....................মাওলানা আব্দুস সালাম আজাদ।।মুহাদ্দিসুল আসর আল্লাম...
11/05/2020

আপনি ভারতীয় কোনো আলিম নন; বরং আপনি একজন ফেরেস্তা! .....................মাওলানা আব্দুস সালাম আজাদ।।

মুহাদ্দিসুল আসর আল্লামা ইউসূফ বান্নুরী রাহ.। প্রথমে যখন দীর্ঘসময়ের জন্যে হেজায, মিশর ও সিরিয়া সফরে গিয়েছিলেন, তখন সেখানে তাঁর অবস্থানের উদ্দেশ্যের মধ্যে বড় একটি উদ্দেশ্য এটিও ছিলো যে, আরব বিশ্বকে তিনি উলামায়ে দেওবন্দের ও তাঁদের ইলমি গবেষণা সম্পর্কে অবহিত করবেন।

সেসময়েই একটি খ্যাতনামা আরবি পত্রিকার দফতরে আল্লামা জাওহার তানতাবীর সঙ্গে হযরতের দেখা হলো। জাওহার তানতাবীর লিখিত পবিত্র কুরআনের একটি তাফসীর আছে- 'তাফসীরে জাওয়াহির' নামে। যে আঙ্গিকে তিনি তাফসীরটি রচনা করেছেন, তাতে এটি অদ্বিতীয়।

আল্লামা জাওহার তানতাবীর সঙ্গে হযরতের পরিচয় হলো। তিনি হযরতকে জিজ্ঞেস করলেন- আপনি কি আমার তাফসীরটি অধ্যয়ন করেছেন? হযরত বললেন- হ্যাঁ করেছি। আলহামদুলিল্লাহ! আমি তা এমনভাবে অধ্যয়ন করেছি যে, তার উপর ভিত্তি করে আপনার কিতাবটি সম্পর্কে মন্তব্য করতে পারবো। আল্লামা তানতাবী বললেন- তাহলে বলুন! আপনার মন্তব্য কী?

হযরত রাহ. বললেন- আপনার এই কিতাবটি এদিক থেকে আলিমদের জন্যে বিরাট একটি অনুগ্রহ যে, তাতে বিজ্ঞানের অসংখ্য তথ্য আরবি ভাষায় লিখিত হয়েছে। বিজ্ঞানের বইগুলো যেহেতু ইংরেজি ভাষায় লিখিত হয়ে থাকে, সেজন্যে সাধারণত উলামায়েদ্বীন সেসব দ্বারা উপকৃত হতে পারেন না। আপনার এই কিতাবটি আলিমদের জন্যে বিজ্ঞানের তথ্য জানার একটি উৎকৃষ্ট মাধ্যম। কিন্তু তাফসীর প্রশ্নে আপনার চিন্তাধারার সঙ্গে আমার দ্বিমত আছে। আপনি চেষ্টা করেছেন এযুগের বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গিগুলোকে কোনো না কোনোভাবে কুরআন দ্বারা প্রমাণিত করতে। আর এ কাজটি করতে গিয়ে আপনি অনেক ক্ষেত্রেই তাফসীরের স্বীকৃত নীতিমালা লঙ্ঘন করতে কুণ্ঠিত হননি। অথচ ভাবনার বিষয় হলো- বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি নিত্যদিন পরিবর্তিত হচ্ছে। আপনি আজ যে থিওরিটি কুরআন দ্বারা প্রমাণিত করার চেষ্টা করছেন, হতে পারে আগামী কাল খোদ বিজ্ঞানীদের কাছেই এই দৃষ্টিভঙ্গি ভুল বলে প্রমাণিত হবে। তখন যারা আপনার তাফসীর পড়বে তারা কি বুঝে বসবে না যে, কুরআনের কথা ভুল প্রমাণিত হয়ে গেছে?

হযরত বান্নুরী রাহ. কথাগুলো এমন ক্রিয়াশীল ও হৃদয়গ্রাহীভাবে উপস্থাপন করলেন যে, আল্লামা জাওহার তানতাবী খুবই প্রভাবিত হলেন এবং বললেন- 'হে মহামান্য ব্যক্তিত্ব! আপনি ভারতীয় কোনো আলিম নন; বরং আপনি একজন ফেরেস্তা। আল্লাহপাক যাকে আমার সংশোধনের জন্যে আকাশ থেকে নামিয়ে দিয়েছেন।

সুবহানাল্লাহ! এরাই আকাবিরে দেওবন্দ। তাঁদের দ্বারা দ্বীনে হানিফ এ বিশ্বে আপন মহিমায় বিস্তৃত হতে পেরেছে। আল্লাহ তাঁদের জাযায়ে খায়র দান করুন। তাঁদের দ্বীনি কারনামাগুলোকে উম্মাহের জন্যে আলোকবর্তিকা হিসেবে কবুল করুন।

08/05/2020
28/03/2019

Address

Golapgonj
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when আব্দুল কাদির মামুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category