Proshanjit Das

Proshanjit Das I may not have much but I’m always happy to share

I have reached 600 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
01/07/2023

I have reached 600 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

মহামান্য রাষ্ট্রপতি,আপনাকে ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা।দুই মেয়াদে ১০ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে আপনি অবসরে ...
26/04/2023

মহামান্য রাষ্ট্রপতি,
আপনাকে ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা।

দুই মেয়াদে ১০ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে আপনি অবসরে যাচ্ছেন। আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের প্রতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি যে অবিচল আস্থা ও আনুগত্য দেখিয়েছেন, তা যে কোনো রাজনীতিবিদের জন্য একটি উদাহরণ। কোনো প্রলোভনে আপনি নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। ৭ বার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের স্পিকার এবং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ- রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন অবিচল নিষ্ঠা ও সাহসের সাথে।

বিশেষ করে, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশি-বিদেশি কুচক্রীদের নানা ষড়যন্ত্র সাহসের সাথে প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আস্থা ও ভরসার জায়গাটি সমুন্নত রেখেছেন। নিজে দেশবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। এজন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছে প্রতিটি বাঙালি। আপনার অবসর জীবন সুন্দর ও ভালোভাবে কাটুক এই কামনা সবার। আপনার সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমরা। রাষ্ট্রের প্রতি আপনার দায়িত্বশীলতা ও আনুগত্য বাংলাদেশের জনগণ চিরকাল স্মরণ করবে।

উল্লেখ্য, আগামীকাল বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণের পর অবসরে যাবেন মান্যবর আবদুল হামিদ। ইতোমধ্যে বঙ্গভবনে বিদায় অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটিই হবে দেশের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো। সাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় নেয়ার পর জনাব আবদুল হামিদ নিজ বাসভবনে উঠবেন।

Mr. President for Your Valuable Service!

#রাষ্ট্রপতি #আব্দুলহামিদ #বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছে প্রধানমন্ত্রিত্ব কোনো বিষয় না। জাতির পিতার কন্যা হিসেবে দেশের সেবা করে যেতে চ...
23/04/2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছে প্রধানমন্ত্রিত্ব কোনো বিষয় না। জাতির পিতার কন্যা হিসেবে দেশের সেবা করে যেতে চাই।

শনিবার (২২ এপ্রিল) সকালে গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আগে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী জানান, দেশের মানুষের মাঝেই তিনি পরিবারের স্বজনদের খুঁজে পান এবং দেশের মানুষ ভালো থাকলেই নিজে ভালো থাকেন।

শেখ হাসিনা বলেন, ‘সবাইকে হারিয়ে আজ আমার কেউ নেই। দেশের মানুষের মাঝেই পরিবারের স্বজনদের খুঁজে পাই। ব্যক্তিগত জীবনে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই৷ দেশের মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি। আমার কাছে প্রধানমন্ত্রিত্ব কোনো বিষয় না। জাতির পিতার কন্যা হিসেবে দেশের সেবা করে যেতে চাই।’

জনগণের সহযোগিতায় অর্থনৈতিকভাবে বাংলাদেশ যথেষ্ঠ ভালো অবস্থানে আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পরপর কয়েকটি মার্কেটে আগুন লাগার ঘটনা খুবই দুঃখজনক। সমাজে সবাই সবার পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়াচ্ছেন, এই সক্ষমতাটা যাতে থাকে সেই দোয়া করি। বিত্তবানরা দুঃস্থদের পাশে দাঁড়ালে কেউ কষ্টে থাকবে না। ঈদের ছুটিতে শহুরে মানুষ গ্রামে যাওয়ায় প্রান্তিক জনপদে অর্থপ্রবাহ বাড়বে।’

#শেখহাসিনা #বাংলাদেশ #ঈদমোবারক
#ঈদুলফিতর

21/03/2023

নিজের মনের মানুষ নিয়ে টুর দিয়ে Zunayed Evan ভাই আমাদেরকে বলেন "আমার একটা মানুষ হইলো না যে আগাগোড়া জানবে আমারে"


Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Proshanjit Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category