বোগলাবাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার

  • Home
  • Bangladesh
  • Sunamganj
  • বোগলাবাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার

বোগলাবাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বোগলাবাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার, Sunamganj, Sunamganj.

প্রিয় ইউনিয়ন বাসি,, আসসালামু আলাইকুম, ০৮নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সকল ধরনের সেবা এবং যে কোনো ধরনের সেবার আপডেট তথ্য পেতে চোখ রাখুন আমাদের ডিজিটাল সেন্টার এই পেইজটিতে ধন্যবাদ সবাইকে।

বোগলাবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই, ঈদ মোবারক ❤️
27/05/2026

বোগলাবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই, ঈদ মোবারক ❤️

ভিজিএফ এর চাল বিতরণ ঈদুল আযহা উপলক্ষে বোগলাবাজার ইউনিয়নে হতদরিদ্র মানুষের (৭৬০টি পরিবার) মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
25/05/2026

ভিজিএফ এর চাল বিতরণ

ঈদুল আযহা উপলক্ষে বোগলাবাজার ইউনিয়নে হতদরিদ্র মানুষের (৭৬০টি পরিবার) মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্র (NID) এর ছবি ও স্বাক্ষর পরিবর্তনের পদ্ধতিঃ জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার জন্য আপনি যেই ...
24/05/2026

জাতীয় পরিচয়পত্র (NID) এর ছবি ও স্বাক্ষর পরিবর্তনের পদ্ধতিঃ

জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার জন্য আপনি যেই এলাকার ভোটার, সেই এলাকার সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হয়ে সংশোধন ফরম-২ এ আবেদন করতে হবে। সংশোধন ফরম-২ জমা দেওয়ার সময় আবেদনকারীর AFIS রিপোর্ট সংযুক্ত করে দিতে হবে। দেশের সকল জেলা নির্বাচন অফিসে AFIS রিপোর্ট বিনা কোনো ফি তে করা যায়। উল্লেখ্য যে, খুব দ্রুতই উপজেলা/থানা নির্বাচন অফিসেও AFIS রিপোর্ট করার ব্যবস্থা চালু হবে।

ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার জন্য সরকারি ফি বাবদ ২৩০/- মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। এই ফি বিকাশ/রকেট এর মাধ্যমে NID Info Correction এপ্লিকেশন টাইপে জমা দেয়া যাবে। উল্লেখ্য যে, জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ফি এখন আর চালানের মাধ্যমে জমা দেয়া যায় না।

আপনার আবেদনের পরে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সরাসরি আপনার ছবি তোলা হবে ও স্বাক্ষর নেয়া হবে এবং তা সার্ভারে প্রেরন করা হবে অনুমোদনের জন্য। জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন সংক্রান্ত আবেদন "ক" ক্যাটাগরির বিধায় তা সাধারণত সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার অনুমোদন করে থাকেন।

ছবি ও স্বাক্ষর পরিবর্তন আবেদন অনুমোদন হলে আপনাকে তা এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং আপনি অনলাইন থেকে NID কার্ডের কপি ডাউনলোড করতে পারবেন অথবা সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে নতুন ছবি সংবলিত লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।
সং:

23/05/2026

দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। কৃষকদের মাঝে সহায়তা কার্যক্রমকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চূড়ান্ত ইউনিয়নভিত্তিক সংখ্যাঃ
দোয়ারাবাজার সদর — ৩২৯ জন
মান্নারগাঁও — ২৪৫ জন
পান্ডারগাঁও — ১৬৫ জন
দোহালিয়া — ২৫ জন
লক্ষীপুর — ১১৯ জন
বোগলা — ১৪ জন
সুরমা — ১৪৩ জন

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে।জরুরি নোটিশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভার ২৪-০৫-২০২৬ ইং রাত ১১.৫৯  ঘটিকা হইতে ০৬-০১-২০২...
23/05/2026

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে।
জরুরি নোটিশ।
জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভার ২৪-০৫-২০২৬ ইং রাত ১১.৫৯ ঘটিকা হইতে ০৬-০১-২০২৬ ইং পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকিবে।

০৮ নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ  থেকে (বগুলাবাজার কিংস) ক্লাবের সবাইকে ফুটবল খেলার জার্সি বিতরণ করেছেন আমাদের চেয়া...
21/05/2026

০৮ নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ
থেকে (বগুলাবাজার কিংস) ক্লাবের সবাইকে ফুটবল খেলার জার্সি বিতরণ করেছেন আমাদের চেয়ারম্যান: মোহাম্মদ মিলন খান। জার্সি পেয়ে তারা সবাই খুবই আনন্দিত। সবাই চেয়ারম্যান সাহেবের উপর কৃতজ্ঞতা প্রকাশ এবং ইউনিয়নের অভিভাবক হিসেবে ওনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করেছেন।

আজ আমাদের ০৮নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদের মাসিক সভা মিটিং সম্পন্ন করা হলো। সভার মূল আলোচ্য বিষয় ছিল, অত্র ইউনিয়নের বিভ...
14/05/2026

আজ আমাদের ০৮নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদের মাসিক সভা মিটিং সম্পন্ন করা হলো। সভার মূল আলোচ্য বিষয় ছিল, অত্র ইউনিয়নের বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে এবং বাজার কমিটির নির্বাচনের দিন ধার্য করা আগামী ২৬ শে জুলাই রোজ বুধবার। উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ এবং সভাপতিত্ব করেন চেয়ারম্যান: মোহাম্মদ মিলন খান।

#বোগলাবাজারইউনিয়নপরিষদ

আসসালামু আলাইকুম, সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত হোন্ডিং ট্যাক্স আ...
13/05/2026

আসসালামু আলাইকুম, সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত হোন্ডিং ট্যাক্স আদায়ের জন্য আগামী ১০/০৫/২০২৬ ইং রোজ রবিবার হতে আদায়কারীগন ঘরে ঘরে যাবে। আপনার নির্ধারিত হোল্ডি ট্যাক্স প্রদান করে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করুন।

নির্ধারিত হোল্ডিং ট্যাক্সঃ
১। ছাদ ঘর--৫০০/- টাকা।
২। আধা পাকা ঘর---৩০০/- টাকা
৩। টিন ঘর--২০০/- টাকা
৪। ছন ঘর--১০০/- টাকা।

অনুরোধ ক্রমে:
মোহাম্মদ মিলন খান
চেয়ারম্যান
০৮নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদ।
#বোগলাবাজারইউনিয়নপরিষদ #ডিজিটালসেন্টার

Address

Sunamganj
Sunamganj
3070

Website

Alerts

Be the first to know and let us send you an email when বোগলাবাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বোগলাবাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার:

Share