Deep feelings

Deep feelings life is Expensive..

12/07/2025

জাপানিজ একটা উক্তি আছে জানেন,,,,,,

" যখন তুমি জানো যে তুমি ভুল ট্রেনে উঠে পড়েছো, তখন তোমার উচিত একটা কাছের স্টেশনে নেমে যাওয়া। কারন সফর যত লম্বা হবে, ফিরে আশাটা ঠিক ততটাই ব্যয়বহুল "।।

টাকা ও ক্ষমতার কারনে কবরের উপরে ফুলের বাগান করা যায়। কিন্তু কবরের ভিতরটায় বাগান করতে ঈমান ও আমলের প্রয়োজন হয়।
06/07/2025

টাকা ও ক্ষমতার কারনে কবরের উপরে ফুলের বাগান করা যায়।
কিন্তু কবরের ভিতরটায় বাগান করতে ঈমান ও আমলের প্রয়োজন হয়।

দিয়েগো জোতা...  লিভারপুলের  পর্তুগিজ তারকা।গত ২২ জুন বিয়ে করলেন জীবনের ভালোবাসাকে ❤️আর আজ… কার এক্সিডেন্টে চলে গেলেন চির...
03/07/2025

দিয়েগো জোতা... লিভারপুলের পর্তুগিজ তারকা।
গত ২২ জুন বিয়ে করলেন জীবনের ভালোবাসাকে ❤️
আর আজ… কার এক্সিডেন্টে চলে গেলেন চিরতরে, ভাইসহ! 💔

লাইফে কত দ্রুতই না সবকিছু বদলে যায়... 😞

সম্পর্কে সবচেয়ে জরুরি বিষয়টা কী?ভালোবাসা?না, সেটা পরে আসে।সবচেয়ে জরুরি হলো— যোগাযোগ।একটা সম্পর্ক তখনই বেঁচে থাকে, যখন দু...
22/04/2025

সম্পর্কে সবচেয়ে জরুরি বিষয়টা কী?
ভালোবাসা?
না, সেটা পরে আসে।
সবচেয়ে জরুরি হলো— যোগাযোগ।

একটা সম্পর্ক তখনই বেঁচে থাকে, যখন দুইজন মানুষ নিয়মিত কথা বলে, একে অপরকে সময় দেয়, মন খুলে শোনে আর বোঝার চেষ্টা করে।
শারীরিক দূরত্ব কোনো সমস্যা নয়— যদি আত্মার দূরত্ব না হয়।
হাজার মাইল দূরে থেকেও মানুষ কাছে থাকতে পারে, যদি তাদের মধ্যে প্রতিদিন একটা “আমি আছি” বলা হয়।

প্রতিদিনের সেই ছোট ছোট খোঁজ—
“কেমন আছো?”
“আজ কী করলে?”
“খেয়েছো?”
এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সম্পর্কের অক্সিজেন।
এই কথাগুলো বন্ধ হয়ে গেলে, সম্পর্ক নিঃশ্বাস নিতে ভুলে যায়।

অনিয়ম, চুপ করে থাকা, কথা না বলা, গুরুত্ব না দেওয়া—এসব ধীরে ধীরে সম্পর্ককে মেরে ফেলে।
যে মানুষটাকে একসময় খুব দরকার ছিল, খুব আপন মনে হতো, সে-ই একটা সময় অচেনা হয়ে যায়।
কেননা তাকে সময় দেওয়া হয়নি, কথা বলা হয়নি, ভালোবাসা বোঝানো হয়নি।

যদি তুমি কথা না বলো, তার মনের হাল জানবে কীভাবে?
যদি তুমি সময় না দাও, সে বুঝবে কীভাবে তুমি এখনও আছো?
একটা মানুষ কেবল “ভালোবাসি” শুনে তো থাকতে পারে না, সে চায় অনুভব করতে—প্রতিদিন, প্রতি মুহূর্তে।

আর সম্পর্কটা যখন একতরফা হয়ে যায়, তখন সেই মানুষটা আর চায় না ভালোবাসা—সে চায় মুক্তি।
কারণ, ভালোবাসা তখন আর শান্তি দেয় না, দেয় বিষণ্ণতা।

যে সত্যি ভালোবাসে, সে জানে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া কতটা কষ্টের।
সে চায় প্রতিদিন একটু সময় দিতে, একটু কথা বলতে, একটু অনুভব করাতে—
"তুমি এখনও আমার পৃথিবী।"

আর যে চায় না, তার কাছে সম্পর্কটা বোঝা হয়ে ওঠে।
সে আর খোঁজ নেয় না, কথা বলে না, দূরত্বের মাঝেই স্বস্তি খোঁজে।
সেখানে ভালোবাসা থাকলেও, সেটা আর টিকে না।

সম্পর্কে ভালোবাসা থাকতে হয় ঠিকই,
কিন্তু সেটা শুধু মনের গভীরে রাখলে হয় না—
প্রকাশ না করলে, জানানো না হলে, অনুভব না করালে, সেই ভালোবাসা একসময় শুকিয়ে যায়।

যোগাযোগ মানে শুধু কথা বলা নয়—
যোগাযোগ মানে মনের ভিতর একে অপরকে জায়গা দেওয়া।
তার সুখ-দুঃখের পাশে দাঁড়ানো, দিন শেষে একটা ‘তুমি’ হয়ে ওঠা।

একটা সময় আসে, যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে বারবার বোঝাতে, বারবার চেষ্টা করতে।
তখন সে নিজেই থেমে যায়।
নিজেকে গুটিয়ে নেয়।
আর তখনই সম্পর্ক শেষ হয়ে যায়—নিঃশব্দে।

তাই,
যদি সত্যি ভালোবাসো,
তবে কথা বলো, খোঁজ নাও, সময় দাও।
কারণ, যোগাযোগহীনতায় সবচেয়ে আপন মানুষটাও একদিন খুব অপরিচিত হয়ে যায়।

তারা ঈদের ছুটি পেয়েছে।
27/03/2025

তারা ঈদের ছুটি পেয়েছে।

21/02/2025

যখন কেউ বেশি অনুরোধ করে।। তাই মাঝে মধ্যে দিতে হয়।

A= Any
B= Body
C= Can
D= Dance..

প্রবাসে বাবার পরিশ্রম,,আর দেশে "ছেলে - মেয়ের" ফুটানি!
13/02/2025

প্রবাসে বাবার পরিশ্রম,,
আর দেশে "ছেলে - মেয়ের" ফুটানি!

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
24/12/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।
জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

রি পোস্ট
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

আমাদের সিরাজগঞ্জের গর্ব ও শাহজাদপুর থানার অহংকার হাবিবুর রহমান সোহানকে বিপিএলের ড্রাফটে ক্যাটাগরি 'ডি' তে অন্তর্ভুক্ত কর...
15/10/2024

আমাদের সিরাজগঞ্জের গর্ব ও শাহজাদপুর থানার অহংকার
হাবিবুর রহমান সোহানকে বিপিএলের ড্রাফটে ক্যাটাগরি 'ডি' তে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি খেলবেন সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানের দলে। যেখানে তার ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ২০ লাখ টাকা!👀

Habibur Rahman Sohan has been included in category 'D' in the BPL draft, where his base price has been fixed at Tk 20 lakh...⚡


- পুরুষ তার সখের নারীর হাতটা সুন্দর রাখার জন্য, নিজের হাতের কথা ভাবে না..!!😔🥺
10/10/2024

- পুরুষ তার সখের নারীর হাতটা সুন্দর রাখার জন্য, নিজের হাতের কথা ভাবে না..!!😔🥺

মাস্টার্স পাশ করা ২৬/২৭ বছর বয়সী একজন যুবক-যুবতীকে ১২ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়। আর পড়ালেখা না জান...
06/10/2024

মাস্টার্স পাশ করা ২৬/২৭ বছর বয়সী একজন যুবক-যুবতীকে ১২ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়। আর পড়ালেখা না জানা ১০, ১২ বছর বয়সী একজন বাস হেল্পার এর দৈনিক হাজিরা প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা, যা মাস শেষে ১৪, ১৫ হাজার টাকা হয়।

কেউ কোন ফ্যাক্টরীতে ২০ বছর কাজ করলে তার বেতন হয় ৫০হাজার টাকা, আর ২০ বছর পড়ালেখা করে যখন চাকরির জন্য যায়, তখন তার বেতন হয় ১০ হাজার টাকা। তাহলে আমরা কোথায় যাবো? স্কুলে না ফ্যাক্টরীতে?

হাজার হাজার - লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করে আজ শিক্ষিত মানুষগুলো পরিবারের, সমাজের এবং সবার কাছে অবহেলিত। রাষ্ট্র পড়ালেখা করার জন্য টাকা নিতে পারে। কিন্তু পড়ালেখা শেষ করার পর টাকা ফিরিয়ে দিতে পারেনা!

অনেকেই বলবে ভাল করে পড়ালেখা করলে, ভাল রেজাল্ট করলে ভাল চাকুরী পাওয়া যায়। আসলেই কি পাওয়া যায়? নাকি মোটা অংকের Donation দিতে হয়?

ভাল রেজাল্ট না করলে পাশ দেওয়া হয় কেন? রাষ্ট্র যদি শিক্ষিত মানুষের চাকুরী দিতে না পারে তাহলে রাষ্ট্রের উচিত স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া। তাহলে সন্তানদের পড়ালেখার জন্য বাবা মায়ের এতো কষ্ট করতে হতো না। টাকা গুলো সঞ্চয় হতো।

চাকরির অভাবে পরিপক্ক হওয়া ছেলেটা ২৮ বছরেও বিয়ে করতে পারে না।অন্যদিকে বয়স বাড়তে থাকা অবিবাহিত মেয়েটাও মুখ ফুটে কিছু বলতে পারে না। না পারছে তারা উপযুক্ত ছেলেকে বিয়ে করতে, না পারছে পাড়া-পড়শির খোটা সহ্য করতে। শুধু এক বুক নিঃশ্বাস ফেলে আফসোস করছে- এ দেশে জন্ম নেয়ার জন্য।

আমাদের অবস্থা আজ এমন দাঁড়িয়েছে যে, যেন গাধার দিকে তাকালে দেখতে পাই নিজের প্রতিচ্ছবি।

©

Address

Shahzadpur Sirajganj
Sirajganj
6770

Alerts

Be the first to know and let us send you an email when Deep feelings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deep feelings:

Share