18/05/2026
কি নির্মমভাবেই না শেষ হয়েছিল আমাদের গল্পটা, শেষবার তোমাকে সামনে থেকে দেখার সুযোগ টুকুও পাইনি, শুধু ফোনের স্ক্রিনে ভেসে থাকা তোমার কণ্ঠটাই শেষ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল, এক মুহূর্তেই সব শেষ।
সেই রাতটা আজও আমাকে তাড়া করে। যে রাতে তোমার সাথে শেষ কথা হয়েছিল, সেই রাতটাই আমার জীবনের সবচেয়ে দীর্ঘ আর নিষ্ঠুর রাত। চোখের সামনে শুধু অন্ধকার, বুকের ভেতর শুধু চাপা কান্না।
আমি চেয়েছিলাম অন্তত একবার তোমাকে দেখে বিদায় নিতে। কিন্তু ভাগ্য আমাকে সেটুকুই দিল না।
আমি হেরে গিয়েছিলাম ইচ্ছাকৃতভাবে। কারণ তোমার হাসিটা আমার জয়ের চেয়ে দামী ছিল আমি জানতাম, আমি জিতলে তুমি হারবে। তাই নিজের হৃদয় ভেঙে তোমাকে জিততে দিয়েছি।
আজ এই হারটাই আমাকে প্রতিদিন কাঁদায়, কারণ এই হারের সাথে কেউ সান্ত্বনা দেয় না.....!
゚viralシfypシ゚viralシ