02/06/2026
আচ্ছা, আমরা কি আসলেই কোনো দেশে থাকি? একে কি সত্যিই দেশ বলা যায়?
এত ঘটনা ঘটে যাচ্ছে, অথচ কোনো ন্যায় বিচার নেই। বিশেষ করে আশিয়া থেকে রামিসার ঘটনাটা… এই ঘটনা প্রবাহ আর কতদিন চলবে? রামিসার পরে আবার কার নাম আসতে চলেছে?
কেন সব ঘটনার কোনো বিচার নেই?
যে দেশে থাকি, সেই দেশ যদি আমাদের একটু নিরাপত্তা, একটু ন্যায় বিচারই না দিতে পারে, তাহলে আর কী আশা করবো এই দেশের থেকে?
এখন তো নিজেকে এই দেশের একজন হিসেবেও পরিচয় দিতে লজ্জা লাগে।
যে দেশের মানুষ এত স্বার্থপর, এত নিচু মনের — সেই দেশের একজন আমি… ভাবতেই লজ্জা করে।
ওসমান হাদী আমাদের জন্য কত কিছুই না করে গেল, কিন্তু কই? আমরা তো তারও ন্যায় বিচার দিতে পারলাম না।
বাংলাদেশের যত বড় বড় শিক্ষিত মানুষ আছে, তাদের বেশিরভাগই আজ মানুষ হিসেবে কলঙ্ক। তার অন্যতম প্রমাণ আমাদের দেশের আইনি ব্যবস্থা। এত বাজে একটা ব্যবস্থা!
আরেকটা প্রমাণ কী জানেন?
যে মা তার সন্তানদের ভালো করে বড় করার জন্য ঘুমহীন রাত কাটিয়েছে, এত কষ্ট করে ছেলে-মেয়েদের শিক্ষিত করেছে — সেই মায়ের লাশ যে ৭–৮ দিন ধরে ফ্ল্যাটে পড়ে গলে পচে আছে, তার সন্তানরা সেটা জানেই না!
ঈদ গেল আজ ৭ দিনও হয়নি… অন্তত ঈদের দিন তো মানুষ তার মাকে ফোন করে, খোঁজ নেয়। কিন্তু সেই মায়ের সন্তানরা সেটুকুও করতে পারেনি…
আমরা মানবজাতি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছি?
লজ্জা লাগে ভাই, সত্যিই লজ্জা লাগে।
নিজেকে বাংলাদেশের মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা হয়।
কী ভয়াবহ অবস্থা… ছিঃ!!
এদেশে মানুষ কি করে থাকতে পারে!!! ছিঃ!!