16/08/2026
শুভ জন্মদিন আমার দুই রাজকন্যা,
আজ সেই দিন,যেদিন আমি মাতৃত্বের স্বাধ গ্রহণ করেছিলাম,আজ সেই দিন... যে দিন আমি আমি তোমাদের/তোমাকে পেয়েছিলাম।আজকের দিনেই আমি মা হয়েছিলাম🥺,আর আজকের দিনেই আমি আমার প্রথম সন্তান কে হারিয়েছিলাম😅।তবুও নেই কোনো আক্ষেপ।শুধু একটু আফসোস হয়...ইশশশ,যদি একটু নিজের ভেতর লালন করা,নয় মাস পেটে রাখা সন্তানকে যদি একটু ছুঁয়ে দেখতে পারতাম।এই আফসোস টা আমার মরণের আগ পর্যন্ত থাকবে।এই আফসোস টা আমার প্রথম সন্তান হারানোর আফসোস,এই আফসোস টা আমার হাহাকার এর আফসোস।তবে আমি জানি,এই আফসোসটা একদিন আর থাকবে না।নিজের সন্তানকে না ছুঁতে পারার আক্ষেপ টাও একদিন পূর্ণতা পাবে,মৃত্যুর পরে হলে।সেদিন আমি তোমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরবো আমার বুকে মা,এই যে তুমি মায়ের ভেতরে থেকে... মাকে না ছুঁয়েই আল্লাহর কাছে চলে গিয়েছো,সেদিন আর তোমাকে ছাড়বো না,ওইটাই হবে তোমার শাস্তি। আজ আমার দুই সন্তান এর একি সাথে জন্মদিন আবার তোমার মৃত্যু দিনও বটে,এই যে কথাটা লিখলাম, চোখ কিন্তু ভিজে,পানি পড়ছে চোখ দিয়ে জানো মা,যেদিন তোমার সাথে দেখা হবে,সেদিন আমার চোখের পানি মুছে দিও তুমি আর তোমার কপালে চুমু খাবো আমি,তোমার বোনও তোমাকে মিস করে,আরশী বলে... আম্মু জান্নাতে গেলে কি আনিকা আপুর সাথে আমার দেখা হবে?আমি বলি হ্যা...!তখন আরশী খুব খুশি হয়।আল্লাহ আমাকে কখনোই নিরাশ করেন না, করেনি।তাই তো তোমাকে নিয়ে আমার শূন্য করে ভরিয়ে দিয়েছিল আজকের দিনে আরশী মণিকে দিয়ে।
শুভ জন্মদিন আরশীমণি,
শুভ জন্মদিন আমার জান্নাতুল ফেরদৌস আনিকা,আমি,আমরা সবাই তোমাকে মিস করি মা পাখি।নওয়াপাড়া তে গেলেই তোমার সাথে দেখা করতে যাবো।😭
আজ আরশীমণি র জন্মদিন, সবার কাছে আমার দুই মেয়ের জন্য দোয়ার দরখাস্ত রইল।
আমার সব আয়ু তোমার হোক আরশী,আমার পরী,আমার পূর্ণতা,আমার বেঁচে থাকার প্রধাণ কারণ,আমাকে মেয়ে থেকে মা করার জন্য ধন্যবাদ তোমাকে।মা সবসময় তোমার পাশে থাকবে,তোমার বন্ধু হয়ে,ছাঁয়া হয়ে।আল্লাহ তোমাকে সুস্থ রাখুক,জীবনে একজন ভালো মানুষ হইয়ো।
শুভ জন্মদিন।