অনির্বাণ

অনির্বাণ Introvert.

08/07/2026

তুমি বৃষ্টি ভালোবাসো,
আমি বৃষ্টিতে ভিজি।
তুমি ছায়া ভালোবাসো,
আমি বৃক্ষ রোপণ করি।
তুমি পছন্দ করো চাঁদ,
আমি অন্ধকারে হাঁটি তাহার খোঁজে।
তুমি সমুদ্র পছন্দ করো,
আমি তাহার পাড়ে বসে থাকি।
তুমি তাকে ভালোবাসো,
আমি দূরে সরে যাই।
- আক্ষেপ

‎"কপালকুণ্ডলা" উপন্যাসটির কথা স্যারদের কাছ থেকে অনেক আগেই শুনেছিলাম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এটি পড়ার। অবশেষে পড়ে শেষ করল...
26/06/2026

‎"কপালকুণ্ডলা" উপন্যাসটির কথা স্যারদের কাছ থেকে অনেক আগেই শুনেছিলাম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এটি পড়ার। অবশেষে পড়ে শেষ করলাম।
‎কপালকুণ্ডলাকে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস হিসেবে বিবেচনা করা হয়। উপন্যাসটি পড়ার সময় কয়েকটি লাইন বা উক্তি আমার কাছে ভীষণ ভালো লেগেছে—

‎“তুমি অধম—তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?”

‎“পথিক, তুমি পথ হারাইয়াছ?”

‎“নবকুমার দেখিলেন যে, ইনি অসামান্যা সুন্দরী। রূপরাশির তরঙ্গে তাঁহার যৌবনশোভা শ্রাবণের নদীর ন্যায় উছলিয়া পড়িতেছিল।”

‎“আপনি সত্যই বলিয়াছিলেন—এ ফুল রাজ্যদ্যানেও ফুটে না। পরিতাপ এই যে রাজধানীতে এ রূপরাশি দেখাইতে পারিলাম না।”

‎“যা বিধাতা করাইবেন, তাহাই করিব; যাহা কপালে আছে, তাহাই ঘটিবে।”

‎“প্রেয়সী! তোমাকে আমার অদেয় কিছুই নাই। তোমার সেই প্রবৃত্তি হয়, তবে তদ্রূপই কর। কিন্তু আমাকে কেন ত্যাগ করিয়া যাইবে? এক আকাশে কি চন্দ্র ও সূর্য উভয়ে বিরাজ করেন না? এক বৃন্তে দুটি ফুল ফুটে না!”

‎“আর কিছু চাহি না—এক একবার তুমি এই পথে যাইও; দাসী ভাবিয়া এক একবার দেখা দিও, কেবল চক্ষু পরিতৃপ্ত করিব।”

‎‘কপালকুণ্ডলা’ উপন্যাসটি এক কথায় অসাধারণ। উপন্যাসের চরিত্রগুলো—কপালকুণ্ডলা, নবকুমার, মতিবিবি এবং কাপালিক—এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে এগুলো গভীরভাবে বিশ্লেষণ করার মতো।
‎হঠাৎ প্রেমে পড়া, পুরোনো প্রেমের পুনর্জন্ম, এবং ধন-সম্পদ থাকলেই মানুষ সুখী হয় না—এই বিষয়গুলো উপন্যাসে সুন্দরভাবে ফুটে উঠেছে।

‎আপনি যদি উপন্যাস পড়তে ভালোবাসেন, তবে অবশ্যই এটি পড়তে পারেন—বিশেষ করে যারা সাধুভাষা ও রোমান্টিক উপন্যাস পছন্দ করেন।

‎সবমিলিয়ে, আমার মতে উপন্যাসটির রেটিং ৮.৫/১০।
‎তবে আমার ব্যক্তিগত মতামত হলো—লেখক চাইলে উপন্যাসটির সমাপ্তি আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন।

‎✍️ লিখেছেন: জাহেদ হাসান চৌধুরী
‎ডিপার্টমেন্ট: বাংলা
‎শিক্ষাবর্ষ: ২০২৪–২৫
‎কলেজ: চট্টগ্রাম কলেজ।

09/06/2026

মানুষ আসলে মানুষকে ভালোবাসে না, তার প্রতিষ্ঠিত গল্পকে ভালোবাসে, তারচেয়ে জঘ'ন্য ব্যপার সেটাকে ভালোবাসা বলে চালিয়ে দেয়। পৃথিবীর প্রায় সবাই নিজের ষোলআনা বুঝা মানুষ।

যেখানে সফলতার গন্ধ আছে, যেখানে প্রতিষ্ঠিতর গন্ধ আছে, সেখানেই ভীড় জমায়। আর সেটাকে আত্মীয়তা, র'ক্তের টান, বন্ধুত্ব কিংবা ভালোবাসা বলে চালিয়ে দেয়।

লেখা - কাজল পারভেজ

03/05/2026

মানুষ যখন বুঝে যায়, নিজের দুঃখ-কষ্ট ও বেদনার দায় কেবল তার নিজেরই, তখন মানুষ নিজেকে লুকিয়ে একা বেঁচে থাকতে শুরু করে।
➖কোথাও কেউ নেই।

20/04/2026

আমি রাখাল হয়ে জন্মাতে চেয়েছি!
সমাজের অবজ্ঞার ভয়ে সাহস পায়নি!
‎আমি আকাশ চেয়ে, মুক্ত হয়ে উড়তে চেয়েছি
পিছুটানের ভয়ে সাহস হয়নি!
‎আমি থাকতে চেয়েছি চিরকাল,
কিন্তু ক্ষণস্থায়ী যে বুঝতে পারি নি।

Address

Sandwip

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনির্বাণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনির্বাণ:

Shortcuts

Share