Shafin's Gallery

Shafin's Gallery "Interested in self-development"

09/03/2026

গৃহশ্রমে মজুরী হয়না বলে মেয়েগুলি শুধু
ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে
আর কমরেড শুধু যার
হাতে কাস্তে হাতুড়ি !

🕧১২:৩০শীতের শেষের দিকের গভীর রাত। চারদিকে অদ্ভুত নীরবতা।হালকা হিমেল বাতাস বইছে।এই বাতাসে মানুষের মন অকারণে নরম হয়ে যায়।গ...
07/03/2026

🕧১২:৩০

শীতের শেষের দিকের গভীর রাত।
চারদিকে অদ্ভুত নীরবতা।
হালকা হিমেল বাতাস বইছে।
এই বাতাসে মানুষের মন অকারণে নরম হয়ে যায়।
গাছের পাতা মাঝে মাঝে টুপ টুপ করে পড়ে যাচ্ছে—মনে হচ্ছে কেউ নিঃশব্দে হাঁটছে।

মাথার ঠিক উপরেই মাথাকাটা ইউক্যালিপটাস গাছে কোকিল ডাকছে, কুহুক কুহুক করে।
কোকিলের ডাক সাধারণত বসন্তে ভালো লাগে, কিন্তু গভীর রাতে এই ডাকটায় একটু বিষণ্নতা আছে।

চাঁদটা গাছের ফাঁক দিয়ে তাকিয়ে আছে।
আমার মনে হলো—
এটা যেন আমার একাকিত্বের সঙ্গে দাঁড়িয়ে আছে।

04/03/2026



মানুষ বিক্রি হয়,
বিক্রি হয় তার আস্থা ও বিশ্বাস—
ভালোবাসার বেচাকেনার তো হিসেবই নেই।

এত লেনদেন, এত বিক্রি—
তবুও দরিদ্রতা দূর হয় না কেন??

22/02/2026

মানুষ কথা বলে কেন ?🤔🤔

নিজেকে প্রকাশিত করার জন্য ??
নাকি নিজেকে লুকানোর জন্য ??

17/02/2026

জীবন যেন কাছে এসে বলছে আমাকেঃ বেঁচে থাকো বাপু,
দ্যাখো, জীবন কী রহস্যময়, কী অবিশ্বাস্য রকমের আনন্দের।

07/02/2026



— "সে রাত করে বাড়ি ফেরে।"
— "ছেলে না মেয়ে?"
প্রশ্নটি হতে পারতো— "সাবধানে থাকতে বলোনি?"

— "সে পরিবারের ভরণপোষণ নিয়ে চিন্তিত।"
— "ছেলে না মেয়ে?"
প্রশ্নটি হতে পারতো— "তাকে সাহস দাওনি?"

— "সে রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে।"
— "ছেলে না মেয়ে?"
প্রশ্নটি হতে পারতো— "তাকে বলোনি এ অশোভন?"

— "সে একাই পুরো সংসার চালায়।"
— "ছেলে না মেয়ে?"
প্রশ্নটি হতে পারতো— "তাকে ধন্যবাদ দাওনি?"

— "সে মানুষ হতে চায়।"
— "ছেলে না মেয়ে?"
প্রশ্নটি হতে পারতো— "এটাই তো জীবনের একমাত্র লক্ষ্য, বলোনি?"

আমরা 'ছেলে না মেয়ে'-তেই আটকে থাকবো,
যেহেতু নিজেকে 'ছেলে' কিংবা 'মেয়ে'র বাইরে ভাবতে শিখিনি।

সমস্যা কী? এভাবেও তো দিব্যি বেঁচে থাকা যায়!

"everybody was born, but only a few lived a life."

আমার   সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন--                 আমার   ব্যথার পূজা হয় নি সমাপন ॥
27/01/2026

আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন--

আমার ব্যথার পূজা হয় নি সমাপন ॥

24/01/2026



জীবন বোঝে না অক্ষমতা, পরিস্থিতি চায় সক্ষমতা।
চোখ বুজলে স্বপ্ন মরে, তুমি ছুঁলে চরিত্র।
বেঁচে থাকে দেহ শুধুই প্রয়োজনীয়তায়।

23/01/2026

রোজ কত সরস্বতী মরে যায়
শুধু লক্ষী হওয়ার ছলনায়।

গাছেরা খুব বুদ্ধিমান। শীত এলে তারা কিছুই করতে চায় না। না অভিযোগ, না তাড়াহুড়া। চুপচাপ দাঁড়িয়ে থাকে। মানুষ হলে এই জায়গায় দ...
22/01/2026

গাছেরা খুব বুদ্ধিমান। শীত এলে তারা কিছুই করতে চায় না। না অভিযোগ, না তাড়াহুড়া। চুপচাপ দাঁড়িয়ে থাকে। মানুষ হলে এই জায়গায় দুশ্চিন্তায় পড়ে যেত।

এক নিরব দর্শন - 🧐

20/01/2026

❝ মৃতরাই জীবিতদের শাসন করে। ❞


-অগাস্ট কোঁৎ

19/01/2026



আমি অতো ভালো মানুষ নই যে, অন্যের শান্তি চাইবো।
তবু বলেই ফেলি— "আসসালামু আলাইকুম!"
অভ্যেস।

আমি অতো ভালো মানুষ নই যে, স্ত্রীকে বন্ধু ভাববো।
তবু গেয়েই ফেলি— "সখি ভালোবাসা কারে কয়?"
অভ্যেস।

আমি অতো ভালো মানুষ নই যে, ক্ষুধার্তের জন্য একমুঠো কম খাবো।
তবু হাত ছুঁড়িই— "অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই।"
অভ্যেস।

আমি অতো ভালো মানুষ নই যে, বুকে মুক্তিযুদ্ধের চেতনা বইবো।
তবু বাঁ-বুকে হাত রেখে সারি দীর্ঘ করিই— "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।"
অভ্যেস।

আমি অতো ভালো মানুষ নই যে, মাকে বুড়ো বয়সে দাসী বানাবো না।
তবু সন্তানকে শেখাতে ভুলিই না— "স্রষ্টা শরীর ধারণ করতে পারেন না বলেই মাকে সৃষ্টি করেছেন।"
অভ্যেস।

সভ্যতার সবচেয়ে বড়ো ট্রাজেডি হচ্ছে— অভ্যেসকে বিবেক বলে চালিয়ে দেওয়া।

Address

Saghata
5750

Telephone

+8801755328957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafin's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shafin's Gallery:

Share