Sanvi-সানভি

Sanvi-সানভি 𝐒𝐢𝐥𝐞𝐧𝐭 𝐊𝐢𝐥𝐥𝐞𝐫
🇸 🇦 🇳 🇻 🇮 🇦 🇭 🇲 🇲 🇪 🇩

22/05/2026

ভালোবেসেছো, আবার মর্যাদাও চাও তুমিও বড়ই নাদান গালিব প্রেমে পড়েছো, আবার সম্মানও চাও,
বিষ খেয়েছো তুমি, আবার বাঁচতেও চাও?
Sanvi Ahmmed

একটা বুলেট খরচ করা যায় না? অনেক বুলেট তো অস্ত্রগারে পরে আছে। অনেক কেই তো ক্রস ফায়ার করা হয়। এরে একটা ক্রস ফায়ার করা যায় ...
20/05/2026

একটা বুলেট খরচ করা যায় না? অনেক বুলেট তো অস্ত্রগারে পরে আছে। অনেক কেই তো ক্রস ফায়ার করা হয়। এরে একটা ক্রস ফায়ার করা যায় না?? নাকি সংবিধান বাবা রাগ করবে??
😡😡
#রামিসা

হৃদপিন্ড যখন একমুঠো সুখের আশায় ক্ষুদার্থ- তখন মানুষ দুঃখ দিয়ে বলে দুঃখিত!❤️‍🩹
20/05/2026

হৃদপিন্ড যখন একমুঠো সুখের আশায় ক্ষুদার্থ- তখন মানুষ দুঃখ দিয়ে বলে দুঃখিত!❤️‍🩹

জগৎ প্রচণ্ড গতিশীল, রঙিন, শব্দময়; কিন্তু মানুষের অভ্যন্তরীণ সত্তা অনেক সময়ই থাকে নিঃসঙ্গ, নীরব।🖤
21/04/2026

জগৎ প্রচণ্ড গতিশীল, রঙিন, শব্দময়; কিন্তু মানুষের অভ্যন্তরীণ সত্তা অনেক সময়ই থাকে নিঃসঙ্গ, নীরব।🖤

মানুষও নৌকার মতো, কূলের এত কাছে থেকেও একা থাকে; স্রোতের মতো বয়ে যায় নিজের নিঃশব্দ যন্ত্রণা নিয়ে।🖤
21/04/2026

মানুষও নৌকার মতো, কূলের এত কাছে থেকেও একা থাকে; স্রোতের মতো বয়ে যায় নিজের নিঃশব্দ যন্ত্রণা নিয়ে।🖤

21/04/2026

অর্থ খুব দামি জিনিস বটেই✅

ভালোবাসি বলেই —ঘৃণা করার অধিকার পেয়েছেন।এইযে অবহেলা করেন, অপেক্ষায় রাখেন।আমার নামে ঘৃণার আধুলি জমান বুকের ভেতর।ভালোবাসি ...
20/04/2026

ভালোবাসি বলেই —
ঘৃণা করার অধিকার পেয়েছেন।
এইযে অবহেলা করেন, অপেক্ষায় রাখেন।
আমার নামে ঘৃণার আধুলি জমান বুকের ভেতর।
ভালোবাসি বলেই এইসবের অধিকার পেয়েছেন।
জুড়ে আছি বলেই বারবার ছুঁড়ে ফেলার ভয় দেখিয়েছেন।

যদি ভালো না বাসতাম তবে ঘৃণা
কিংবা অবহেলার অধিকার পেতেন না।
আমি ভালো না বাসলে আপনার
ঘৃণা করার যোগ্যতাও থাকে না।

একদিন 'ভালোবাসি না' বলে দিয়ে,
সব অধিকার তুলে নিবো!😅💔

“সুকান্ত, কখনো শুনেছো বিচ্ছেদের আগ মুহূর্তেও কাউকে ভালোবাসি বলতে?”  “না বোধহয়। এমনও হয়!”“হয় বোধহয়। হয় বলেই তো আমি বলেছিল...
20/04/2026

“সুকান্ত, কখনো শুনেছো বিচ্ছেদের আগ মুহূর্তেও কাউকে ভালোবাসি বলতে?”

“না বোধহয়। এমনও হয়!”

“হয় বোধহয়। হয় বলেই তো আমি বলেছিলাম। আমি স্বীকার করেছিলাম। বিচ্ছেদের আগ মুহূর্তে শেষ কথাটি আমি কী বলেছিলাম জানো?”

“কী বলেছিলে?”

সুকান্তের কৌতূহল, উদ্রেক ভরা চাহুনি দেখে সুকন্যার হাসি পায়। হাতের চুড়িগুলো সে নাড়ায় রুনুঝুনু করে। মৃদু স্বরে বলে,
“বলেছিলাম, আমি তোমায় ভালোবাসি। ঠিক প্রথম দিনের মতোই। ভীষণ ভালোবাসি।”

“বিচ্ছেদের সময় কেউ এমন করে বলে!”

“আমি বলেছিলাম। বলবো না-ই বা কেন? ভালোবাসাতো আমার ছিলো সবসময়, সুকান্ত। বিচ্ছেদ কি সবসময় ঘৃণার বেলাতেই হয়? কখনো কখনো প্রচণ্ড ভালোবাসার পরেও ছাড়তে হয়। ললাটের লিখন, না যায় খণ্ডন।”

“এমন মায়া করে বলেছো, তারপরেও সে তোমাকে যেতে দিলো? একটু ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেনি? একটুও না?”

“উহুম, একটুও না। একফোঁটাও না। জানো সুকান্ত, দুঃখটাই যে আমার এখানে। এতদিন একসঙ্গে এত স্মৃতি জমালাম, এত এত ভালোবাসার কথা বললাম অথচ তার ভেতর একটু মায়া জমাতে পারলাম না আমার জন্য? এক বিন্দু মায়া না-হয় করতো। করুণা করেও না-হয় ডাকত পিছুডাক! ডাকেনি। সে বড্ড পাষণ্ড মানুষ কি-না। নিজেকে সামলে নিতে পারে ভীষণ। কিন্তু সে-তো জানত, আমি সামলাতে পারি না নিজেকে। আমি যে বোকা, বড়ো বোকা।”
শেষ কথাটি বলতে বলতে কণ্ঠ ভার হয় সুকন্যার। সেই ভারি কণ্ঠ গিয়ে সোজা বিঁধে সুকান্তর বুকে। তার ইচ্ছে হয় সুকন্যার মাথায় হাত বুলিয়ে দেওয়ার, ইচ্ছে হয় কাছ ঘেঁষে বসার। কিন্তু তার অধিকার যে নেই এমন আহ্লাদ দেওয়ার। সে যে দূরের মানুষ।

“এমন পাষাণ মানুষকে শেষমেশ ভালোবাসলে, সুকন্যা! শত্রুকেও তো এমন করে বললে শত্রু বুকে জড়িয়ে নিবে শত্রুতা ভুলে। সে তো কাছের মানুষই ছিলো!”

সুকন্যা কথার ফাঁকে বেশ কায়দা করেই গলা অব্দি আসা কান্নাটাকে গিলে নেয়। গিলে নিয়ে খিলখিল করে হাসে। ভাব এমন ধরে যেন সুকান্ত বুঝতে না পারে তার বুকের ভাঙন কতটা।
সুকন্যার সেই পাগলামি হাসি দেখে সুকান্ত হতাশ হয়। দীর্ঘশ্বাস ছেড়ে বলে,
“তার প্রত্যাখ্যান অব্দি অপেক্ষা করতে। তার দিক থেকেই না-হয় শেষ হতে দিতে সবটা। তুমি আগে আগে শেষ না করতে। তাহলেতো অন্তত আর কয়েকটা বেলা তাকে বেশি পেতে!”

সুকন্যা তাকায় সুকান্তর পানে। সুকন্যার চোখগুলো কেঁদে কেঁদে বর্ষার ভরা নদী হয়ে আছে। কাজল লেপ্টে গিয়েছে সেই কখন! বিষণ্ণ পৃথিবীটা জুড়েই যেন কেবল সুকন্যার অস্তিত্ব। সেই ভরা বর্ষার জল

23/03/2026

_ঈদ তো চলে গেলো,
সে কি তোমার খোজ নিয়েছিলো?💔😊

27/02/2026

দুঃখ বর্ণনা করা খুবই কঠিন, আমি দেখেছি গলায় আটকে যাওয়া সেই কথাগুলো, টলমলে চোখের পানি আর দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাস, আমরা এখানেই হেরে যাই।💔😅

আশা ছাড়তে নেই..ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়.!💜Sanvi-সানভি
23/02/2026

আশা ছাড়তে নেই..
ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়.!💜
Sanvi-সানভি

Address

Rangpur, Dhaka
Rangpur
5460

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanvi-সানভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share