KureGhor-কুঁড়েঘর

KureGhor-কুঁড়েঘর Welcome in tha world of Dream.This is a Entertaining Graphyx.Watch And Don't Forget to Like.We Design Any Kind of logo or Desing.Waiting for Your Responed

Welcome in tha world of Dream.This is a Entertaining Graphyx.Watch And Don't Forget to Like.We Design Any Kind of logo or Desing.Waiting for Your Responed By KUREGHOR-কুঁড়েঘর

15/11/2017

15/11/2017


12/11/2017



09/11/2017

১. দিনে অন্তত ২০ মিনিট হাঁটুন
একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত ২০ মিনিট
হাঁটার অভ্যাস করলে স্ট্রোকের আশঙ্কা প্রায় ৩০
শতাংশ কমে যায়। আর যদি জোরে হাঁটতে পারেন,
তাহলে তো কথাই নেই। কারণ সেক্ষেত্রে
মস্তিষ্কের ভেতরে কোনো অঘটন ঘটার সম্ভাবনা
প্রায় ৪০ শতাংশ কমে যায় বলে মনে করেন
বিশেষজ্ঞরা। আসলে হাঁটার সময় আমাদের সারা
শরীরে রক্তের প্রবাহে উন্নতি ঘটে। ফলে
স্বাভাবিকভাবেই প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা যেমন
বৃদ্ধি পায়, তেমনি স্ট্রোকের আশঙ্কাও কমে।
২. মানসিক অবসাদ থেকে সাবধান
সম্প্রতি প্রায় ৮০ হাজার মানুষের ওপর হওয়া একটা
গবেষণায় দেখা গেছে মানসিক অবসাদের সঙ্গে
স্ট্রোকের সরাসরি যোগ রয়েছে। আসলে এমনটা
দেখা গেছে যারা ডিপ্রেশনে আক্রান্ত হন, তাদের
নানা কারণে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের
মতো রোগে হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর এই
দুটি রোগ কোনো না কোনো সময় স্ট্রেককে
ডেকে আনে। তাই যখনই বুঝবেন মনটা হাতের বাইরে
চলে যাচ্ছে, তখনই চিকিৎসকের সঙ্গে পরামর্শ
করবেন। প্রয়োজনে সাইকিয়াট্রিস্টের সাহায্য
নিতে ভুলবেন না যেন!
৩. সাত ঘণ্টার ঘুম খুবই জরুরি
হাওয়ার্ড ইউনিভার্সিটির করা এক গবেষণায় দেখা
গেছে যারা সাত ঘণ্টার কম সময় ঘুমাতে অভ্যস্ত
তাদের স্ট্রোক হওয়ার আশঙ্কা সাধারণ মানুষদের
তুলনায় প্রায় ৬৩ শতাংশ বেশি থাকে। আসলে
পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে ব্রেন আরাম করার
সুযোগ পায় না। ফলে স্বাভাবিকভাবেই মস্তিষ্কের
ভেতরে গোলযোগ হতে শুরু করে, যা ব্রেন
স্ট্রোকের পথকে প্রশস্ত করে।
৪. মাইগ্রেন থেকে সাবধান
একেবারে ঠিক শুনেছেন! মাইগ্রেনের মতো মাথা
যন্ত্রণার সঙ্গেও স্ট্রোকের যোগ রয়েছে। কেমন
সেই যোগ? বেশ কিছু গবেষণায় দেখা গেছে
মাইগ্রেন পেইনের সময় যদি চোখের সামনে
আলোর বিচ্ছুরণ বা কালো কালো স্পটের মতো
দেখা যায়, তাহলে বেশি সাবধান হতে হবে। কারণ
এমন ধরনের লক্ষণ দেখা গেলে স্ট্রোকের আশঙ্কা
থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
৫. রাঙা আলু খাওয়া শুরু করুন
বেশ কিছু গবেষণায় দেখা গেছে, পটাশিয়াম সমৃদ্ধ
খাবার বেশি করে খেলে স্ট্রোকের আশঙ্কা প্রায়
২০ শতাংশ কমে যায়। সেই কারণেই প্রতিদিনের
ডায়েটে রাঙা আলুর পাশাপাশি কলা খাওয়ারও
পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। কারণ এই দুটি
খাবারেই প্রচুর পরিমাণে পটাশিয়াম মজুদ থাকে,
যা মস্তিষ্ককে নানাবিধ ক্ষতির হাত থেকে
বাঁচাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
৬. রাগ কমান
কথায় কথায় যারা খুব রেগে যান, তাদের ব্রেন
স্ট্রোক হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই আপনি
যদি গরম মস্তিষ্কের হন, তাহলে সাবধান হওয়ার সময়
এসে গেছে বন্ধু। কারণ এখনই যদি নিজের রাগের ওপর
লাগাম পরাতে না পারেন, তাহলে কিন্তু বেজায়
বিপদ!সেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিবেন,,,,

09/11/2017

স্ট্রোক থেকে বাঁচতে চাইলে দৈনন্দিন জীবনে এই
পাঁচ বদল আনুন
হৃদরোগ ও স্ট্রোকের সমস্যা কিন্তু এক নয়। মস্তিষ্কে
রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে স্ট্রোক হয়।
এটি হওয়া মানেই নিশ্চিত মৃত্যু এমনটা নয়। তবে
অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর ঝুঁকি থেকে যায়। সঠিক
সময়ে চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে। কিছু
সমস্যা রয়েছে যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না।
তাই হাজার চেষ্টা সত্ত্বেও সেই ঝুঁকি আমরা
কমাতে পারি না। আবার কিছু সমস্যার সমাধান
আমাদের হাতের মুঠোয় রয়েছে। প্রতিদিনের
জীবনযাত্রায় কিছু বদল আনলেই স্ট্রোকের হাত
থেকে সহজেই মুক্তি মিলতে পারে।
১. নিয়মিত শরীরচর্চা
প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করুন। জগিং,
স্কিপিং, হাঁটা হোক বা যোগাসন যেটাই আপনার
পছন্দ সপ্তাহে প্রতিদিন অথবা অন্তত পাঁচ দিন আধা
ঘণ্টা করে করুন।
এতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। এবং স্ট্রোকের
ঝুঁকি অনেকটাই কমে।
২. ধূমপান ত্যাগ করুন
ধূমপান ধীরে ধীরে ফুসফুসকে নষ্ট করে দেয়।
ধূমপানের জেরে উচ্চ রক্তচাপের সমস্যাও হতে
পারে, যা স্ট্রোকের ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দেয়।
তাই পারলে ধূমপান এড়িয়ে চলুন অথবা একান্তই না
পারলে তা কমিয়ে আনার চেষ্টা করুন।
৩. কোলেস্টেরল কমান
ক্ষতিকর কোলেস্টেরল রয়েছে এমন খাবার আপনার
স্বাস্থ্যের শত্রু। কী খাচ্ছেন তা নিয়ে ওয়াকিবহাল
থাকুন। কোনো খাবার আপনার শরীরের উপযোগী তা
বিশদে জানুন। রক্তে কোলেস্টেরল, শর্করার পরিমাণ
পরীক্ষা করান নির্দিষ্ট সময়ের ব্যবধানে। প্রতিদিন
ফল, সবজি ও মাছ বেশি করে খেলে কোলেস্টেরল
নিয়ন্ত্রণে থাকবে। স্ট্রোকের সম্ভাবনাও কমে
যাবে।
৪. লবণ কম খান
উচ্চ রক্তচাপ স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
আর লবণ খেলে রক্তচাপ বাড়তেই থাকে যা
স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই দৈনিক পাঁচ
গ্রামের বেশি লবণ খাবেন না। লবণ বেশি রয়েছে
এমন খাবার যেমন রাস্তার খাবার, মশলাযুক্ত চাট,
সস, স্যুপ ইত্যাদিতে প্রচুর লবণ থাকে যা নিয়মিত
হারে খাওয়া মানে স্ট্রোককে নিমন্ত্রণ করা।
৫. সামাজিকতা বাড়ান
সামাজিক মেলামেশা বাড়ালে মন ভালো থাকে।
তা হার্টের জন্য যেমন ভালো তেমনি এতে
রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। একাকীত্ব স্ট্রোকের
ঝুঁকি ৩২ শতাংশ হারে বাড়িয়ে তোলে, এবং
হৃদরোগের ঝুঁকি ২৯ শতাংশ বৃদ্ধি করে। ফলে
সামাজিক জীবন যত ভালো হবে ততই স্ট্রোকের
মতো মারণ রোগ আপনার থেকে দূরে থাকবে।
এ ছাড়াও আরো পাঁচটি কাজ রয়েছে এ ব্যাপারে
সাবধান হওয়ার জন্য।

09/11/2017

আসুন আজ জেনে নেওয়া যাক টক দই কিভাবে ব্যাবহার করবো ?
টক দইয়ের উপকারিতা আমরা কম বেশি সকলেই মোটামুটি জানি ।টক দই সব ধরনের ত্বকের জন্যে উপকারী ।রোজ টক দইয়ের ব্যবহার আমাদের ত্বক কে কালচে ছোপ, দাগ , রোদে পোড়া দাগ এর থেকেও রেহাই দেয়।
দোকানে কেনা টক দই এর থেকে বাড়িতে বানানো টক দই অনেক বেশি উপকারী।
💐১ টেবিলচামচ বিশুদ্ধ টক দই ।
১চা চামচ লেবুর রস ।
আধা চা চামচ মধু ।
মিশ্রণ টি বানিয়ে ১৫মিনিট পরে মুখ ধুয়ে ময়েশ্চারাইসার লাগিয়ে নিন ।
💐টম্যাটো অর্ধেক করে কাটা
১টেবিল চামচ টক দই
১চিমটি চিনি
টমেটোর টুকরোটির উপর চিনি দিন তার উপরে টক দই দিন ।এবার এটি রোদে পোড়া ত্বকে ব্যবহার করুন যতোক্ষণ না চিনির দানা হলে না যাচ্ছে ততক্ষণ । চিনির দানা গলে গেলে আরো ১০মিনিট রেখে মুখ ধুয়ে ময়েশ্চারাইসার লাগিয়ে নিন ।
💐এক চা চামচ কমালেবুর রস
১টেবল চামচ টক দই মিশিয়ে মুখে আলতো হাথে ম্যাসাজ করুন।২মিনিট ম্যাসাজ করে ১০-১৫মিনিট পর মুখ ধুয়ে নিন ও ময়েসচারাইসার লাগিয়ে নিন

09/11/2017

আজ জানবো উপজাতি সম্পর্কে

Photographyx

• বাংলাদেশে মোট উপজাতি- ৩১টি
• মোট উপজাতিদের সংখ্যা- প্রায় ১৪ লক্ষ
• উপজাতিরা দেশের জনসংখ্যার- প্রায় ১.০৮%
• বাংলাদেশে উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা- চাকমাদের
• বাংলাদেশে উপজাতিদের মধ্যে জনসংখ্যায় দ্বিতীয়- সাঁওতাল
• মুসলমান উপজাতি- পাঙন ও লাউয়া
• মাতৃতান্ত্রিক উপজাতি- গারো, খাসিয়া ও সাঁওতাল
• পিতৃতান্ত্রিক উপজাতি- মারমা ও হাজং
-
► [বি:দ্র: পরীক্ষায় কারা মাতৃতান্ত্রিক বললে গারো, খাসিয়া, সাঁওতাল- যেটা থাকবে, সেটা উত্তর হবে । আর কারা মাতৃতান্ত্রিক নয় বললে মারমা বা হাজং যেটা থাকবে, সেটা উত্তর হবে ।]

►[বি:দ্র: আসলে সাঁওতালরা মাতৃতান্ত্রিক নয়, কিন্তু পরীক্ষায় আসলে দিতে হবে । সত্যিকার অর্থে একমাত্র মাতৃতান্ত্রিক গারোরা । ওদের মাঝেই কেবল উত্তরাধিকার সূত্রে মেয়েদের সম্পদের উত্তরাধিকারী হওয়ার ঐতিহ্য আছে ।]
-
• পার্বত্য চট্টগ্রামে উপজাতি বাস করে- ১৩টি
• ‘চাকমা’ শব্দের অর্থ- মানুষ
• পার্বত্য চট্টগ্রামের প্রাচীনতম অধিবাসী- মুরং বা ম্রো
• মণিপুরীরা বাস করে- সিলেটে
• মণিপুরী নৃত্য- সিলেটের
• রাখাইনরা এসেছে- মায়ানমার থেকে
• রাখাইনরা বেশি বাস করে- পটুয়াখালীতে (এছাড়া কক্সবাজারেও বাস করে)
-
► উপজাতিদের জন্য সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান- ৩টি। যথাঃ-

১. উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি- বিরিশিরি, নেত্রকোণা (প্রথম প্রতিষ্ঠিত; ১৯৭৭ সালে)
২. ট্রাইবাল কালচারাল ইন্সটিটিউট- রাঙামাটি
৩. ট্রাইবাল কালচার একাডেমি- দিনাজপুর
-
► পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বর্ষবরণকে সামগ্রিকভাবে বলা হয়- বৈসাবি (ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাইং ও চাকমাদের বিঝু)

• সাঁওতাল বিদ্রোহের নায়ক- ২ ভাই কানু আর সিদু (১৮৫৫-৫৬)
• চাকমা বিদ্রোহের নায়ক- জুম্মা খান (কার্পাস বিদ্রোহ) (১৭৭৬-৮৭)
• একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী/উপজাতি মুক্তিযোদ্ধা- ইউ কে চিং
• শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা
• শান্তিবাহিনীর বর্তমান চেয়ারম্যান- জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারাম (সন্তু লারমা)

09/11/2017

📜 আসুন, জেনে নিই.. জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশসমূহঃ-

Photographyx
🌍 ১। চীন ( ১৩৭ কোটি প্রায় )
🌍 ২। ভারত ( ১৩১ কোটি প্রায় )
🌍 ৩। যুক্তরাষ্ট্র ( ৩১ কোটি প্রায় )
🌍 ৪। ইন্দোনেশিয়া ( ২৬ কোটি প্রায় )
🌍 ৫। ব্রাজিল ( ২০ কোটি প্রায় )
🌍 ৬। পাকিস্তান ( ১৯ কোটি প্রায় )
🌍 ৭। নাইজেরিয়া ( ১৭ কোটি প্রায় )
🌍 ৮। বাংলাদেশ ( ১৬ কোটি প্রায় )
🌍 ৯। রাশিয়া ( ১৫ কোটি প্রায় )
🌍 ১০। জাপান ( ১২ কোটি প্রায় )

09/11/2017

♠ LAN এর পূর্ণরূপ কী?
→ Local Area Network
♠ WAN এর পূর্ণরূপ কী?
→ Wide Area Network
♠ CNG এর পূর্ণরূপ কী?
→ Compressed Natural Gas
♠ BCS এর পূর্ণরূপ কী?
→ Bangladesh Civil Service
♠ VIP এর পূর্ণরূপ কী?
→ Very Important Person
♠ PSC এর পূর্ণরূপ কী?
→ Public Service Commission
♠ BGB এর পূর্ণরূপ কী?
→ Boarder Guard Bangladesh
♠ CPU এর পূর্ণরূপ কী?
→ Central Processing Unit
♠ ICC এর পূর্ণরূপ কী?
→ International Cricket Council
♠ TCP এর পূর্ণরূপ কী?
→ Transmission Control Protocol
♠ HTTP এর পূণরূপ কী?
→ Hyper Text Transfer Protoce
♠ HTML এর পূর্ণরূপ কী?
→ Hyper Text Mark-up Language
♠ GMO এর পূর্ণরূপ কী?
→ Genetically Modified Organism
♠ GMT এর পূর্ণরূপ কী?
→ Greenwich Mean Time
♠ SRI এর পূর্ণরূপ কী?
→ System of Rice Intensification
♠ SOR এর পূর্ণরূপ কী?
→ Stimulus Organs Response

09/11/2017

১.আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে
৭০,০০০ ফেরেস্তা চর্তুদিক থেকে তাকে রক্ষা
করে।
২.এটি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ
করতে পারেনা।
৩.এটি পড়ে ঘুমালে সারারাত একজন ফেরেস্তা
তাকে পাহারা দেন।

09/11/2017

রুপচর্চার জন্য গোলাপজল কথা অনেক শুনেছেন।আজ এই গোলাপজল তৈরীর প্রনালী দিলাম।গোলাপ জল তৈরির পদ্ধতি

*** গোলাপ ফুল ১২ টি
*** পানি ৩ কাপ
*** লিডসহ পাত্র
প্রনালী:----------++++++
তাজা গোলাপ থেকে শুধুমাত্র পাপড়ি গুলো নিয়ে নিন।
গোলাপের পাপড়ি গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।
একটি পাত্রে পাপড়ি গুলো রেখে সেখানে ৩ কাপ বিশুদ্ধ পানি ঢালুন। খুব বেশি পানি দেবেন না।
এরপর পাত্রটিকে মাঝারী আঁচে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিন।
গোলাপের পাপড়ি রঙ হারালে এবং পানির উপরে হালকা তেল ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে ছাকনী দিয়ে ছেকে নিন।
গোলাপ জল ঠান্ডা করে একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিলে দীর্ঘ দিন ভালো থাকে।

09/11/2017

This is the very (এই সেই)

✪ This is the very man- এই সেই লোক
✪ This is the very lady- এই সেই মহিলা
✪ This is the very police- এই সেই পুলিশ
✪ It is the very mobile - এটিই সেই মোবাইল
✪ This is the very student - এই সেই ছাত্র
✪ This is the very building - এই সেই ভবন
✪ This is the very university - এই সেই বিশ্ববিদ্যালয়
✪ This is the very university where I studied - এই সেই বিশ্ববিদ্যালয় যেখানে আমি অধ্যয়ন করেছি।
✪ This is the very ground- এই সেই মাঠ
✪ This is the very ground where I used to play- এই সেই মাঠ যেখানে আমি খেলতাম
✪ This is the very doctor- এই সেই ডাক্তার
✪ This is the very doctor who has treated me - এই সেই ডাক্তার যিনি আমার চিকিৎসা করেছেন।
✪ This is the very park where we hanged out with friends.
এই সেই পার্ক যেখানে আমরা বন্ধুদের নিয়ে ঘুড়তাম।

I won’t have……….doing (অনুমতি না দেওয়া বোঝাতে)
Structure: Sub+ won’t have + object +verb(ing) +ext.
Example:
✪ আমি তোমাকে ধুমপান করতে দিতে পারি না।
I won’t have you smoking.
✪ আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না।
I won’t have you telling a lie
✪ আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারিনা।
I won’t have you going out at night.
✪ আমি অফিসটাকে আড্ডাস্থলে পরিনত হতে দিতে পারি না।
I won’t have the office turning into gossip place.
✪ আমি তোমাকে খারাপ কাজ করতে দিতে পারিনা।
I won’t have you doing bad works.
✪ আমি তোমাকে শব্দ করতে দিতে পারিনা।
I won’t have you making noise.
✪ আমি তোমাকে উচ্ছন্নে যেতে দিতে পারি না।
I won’t have you going to dogs.
✪ আমি তাকে খারাপ সময় কাটাতে দিতে পারি না।
I won’t have her faching bad time.
✪ আমি তাকে চোরাকারবারি করতে দিতে পারি না।
I won’t have you doing smuggling.
✪ আমি এখনই তাকে মোটর সাইকেল চালাতে দিতে পারি না।
I won’t have have you driving motorcycle now.

Address

Rangpur
5430

Alerts

Be the first to know and let us send you an email when KureGhor-কুঁড়েঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KureGhor-কুঁড়েঘর:

Share

Category