Shathibari Student Alliance

Shathibari Student Alliance Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shathibari Student Alliance, Photographer, Shathibari, Mithapukur, Rangpur.

https://www.facebook.com/share/p/19RCZM9y4o/
14/06/2025

https://www.facebook.com/share/p/19RCZM9y4o/

আপনার সন্তান কিংবা বাবা-মা স্কুলে বা বাজারে গিয়ে ঘরে ফিরবে তো?

জীবন ও জীবিকার প্রশ্নে আর কোনো নীরবতা নয়।

আমরা যারা প্রতিদিন শঠিবাড়ী বাজার এলাকায় চলাফেরা করি, আমাদের কাছে সদ্য নির্মিত চার লেনের সড়কটি এখন এক ভয়াবহ মরণফাঁদে পরিণত হয়েছে। এই পরিস্থিতির পেছনে মূলত দায়ী দায়িত্বশীল মহলের ভুল পরিকল্পনা ও শঠিবাড়ীর বাস্তবতা বিবর্জিত নকশা। এলাকার প্রকৃতি ও জনচলাচলের ধরন বিবেচনায় না রেখেই এই সড়ক নির্মাণ করা হয়েছে।

যেই ভয়াবহতার শিকার এখন শুধু মানুষ নয়—শঠিবাড়ীর ব্যবসা-বাণিজ্য, বাজারের স্বাভাবিক জীবনধারা সবকিছুই ধ্বংসের মুখে।

এই বাজারের দুই পাশে রয়েছে স্কুল, দোকান, অটোস্ট্যান্ড, বাসস্টপ এবং সাধারণ মানুষের ঘরবাড়ি। প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী, বৃদ্ধ, নারী ও শিশু জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন এই সড়ক।
ইতোমধ্যে এই সড়কে ঘটেছে বহু মর্মান্তিক দুর্ঘটনা। কারও রক্তে ভেসেছে পথ, কেউবা ভাগ্যক্রমে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, কিন্তু থেকে গেছে ভয়, শোক আর দীর্ঘশ্বাস।

এভাবে আর কতদিন চলবে?
এই চরম অব্যবস্থার দায় কার?
এই রাস্তার ডিজাইন যার মাথা থেকে এসেছে, সে কি একবারও শঠিবাড়ী বাজার ঘুরে দেখেছে?
একটা বাজারের ঠিক মাঝ দিয়ে চার লেনের মহাসড়ক যাবে, অথচ সেটার ডিজাইন হয়েছে মানুষের নিরাপত্তার কথা বিবেচনা না করেই — এটা উন্নয়ন না, এটা অবহেলা। এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারেনা।

এটা মাথায় রাখতে হবে যে, ফুটওভার ব্রিজ কোনো কার্যকরি সমাধান হবেনা। বিশেষ করে বৃদ্ধ, শিশু, পণ্যবাহী দোকানদার — কারও পক্ষে এটা সম্ভব না।

আমরা চাই বাস্তবসম্মত সমাধান: আন্ডারপাস।

যেমন হাইস্কুলের সামনে হয়েছে, তেমনি শঠিবাড়ী বাজার রোড থেকে পুরাতন গরুহাটি পর্যন্ত অবিলম্বে একটি আন্ডারপাস নির্মাণ করতে হবে।

কারণ এটা এখন শুধু দাবি না —
এটা শঠিবাড়ীর মানুষের জীবন আর জীবিকার প্রশ্ন।

আমরা শঠিবাড়ীর জনগণ সকলে মিলে চাই একটি নিরাপদ, প্রাণবন্ত বাজার এলাকা—যেখানে প্রতিটি মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে।

এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের আন্তরিক পরামর্শ ও সহযোগিতা অপরিহার্য। আমরা বিশ্বাস করি—সমাধান আসবে সম্মিলিত চিন্তা ও উদ্যোগ থেকেই।
সকলের মতামতের ভিত্তিতেই আমরা গ্রহণ করবো বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ, ইনশা আল্লাহ।

অনুগ্রহ করে আপনার মূল্যবান মতামত ও প্রস্তাব কমেন্টে জানিয়ে দিন।

সময় এসেছে স্কুলের মানোন্নয়নে উদ্যোগ নেয়ার। আমাদের প্রিয় স্কুলে পূর্বের ঐতিহ্য ফিরে আসুক। সকলের উদ্যোগ এবং উদ্বেগকে সাধুব...
21/08/2024

সময় এসেছে স্কুলের মানোন্নয়নে উদ্যোগ নেয়ার। আমাদের প্রিয় স্কুলে পূর্বের ঐতিহ্য ফিরে আসুক। সকলের উদ্যোগ এবং উদ্বেগকে সাধুবাদ জানাই। আমরা সাবেক শিক্ষার্থীরা আমাদের ছোটো ভাইবোনদের মহৎ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

শঠিবাড়ী ফুটবল একাডেমি এগিয়ে যাক দুর্বার গতিতে এবং  অত্র অঞ্চলের ক্রীড়াঙ্গনকে আলোকিত করুক। খেলোয়াড়দের পদচারণায় মুখরিত থাক...
13/11/2022

শঠিবাড়ী ফুটবল একাডেমি এগিয়ে যাক দুর্বার গতিতে এবং অত্র অঞ্চলের ক্রীড়াঙ্গনকে আলোকিত করুক। খেলোয়াড়দের পদচারণায় মুখরিত থাকুক প্রতিটি মাঠ। শঠিবাড়ী ফুটবল একাডেমিকে উৎসাহ প্রদানের লক্ষ্যে শঠিবাড়ী স্টুডেন্ট এলায়েন্সের ক্ষুদ্র প্রচেষ্টা।
১৩.১১.২০২২

Old out, new in! We send you our best wishes for better days in 2022! happy new year.
31/12/2021

Old out, new in! We send you our best wishes for better days in 2022! happy new year.

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শঠিবাড়ী স্টুডেন্ট এলায়েন্সের পক্ষ সকল শহীদ এবং বীরাঙ্গনাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোব...
15/12/2021

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শঠিবাড়ী স্টুডেন্ট এলায়েন্সের পক্ষ সকল শহীদ এবং বীরাঙ্গনাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক, মাখন চন্দ্র সরকার স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহ...
11/10/2021

শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক, মাখন চন্দ্র সরকার স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর অজস্র স্মৃতির সাথে জড়িয়ে আছে মাখন স্যারের নাম। উনি আমাদের সকলের প্রার্থনাতে থাকুক সেই কামনা করি।

Jersey given by Shathibari Student Alliance to some local football enthusiasts to promote football and inspire them to p...
06/08/2021

Jersey given by Shathibari Student Alliance to some local football enthusiasts to promote football and inspire them to play regularly during this pandemic.

They have been consistently playing football at 6.00 am for more than one month.

Go ahead, everyone! Please continue this ❤️
We are always with you, brothers!

"ব্যাডমিন্টন  টুর্নামেন্ট"শঠিবাড়ী ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে আগামী ১লা জানুয়ারি, ২০২১(শুক্রবার)   তারিখে বিশাল এক ব্...
24/12/2020

"ব্যাডমিন্টন টুর্নামেন্ট"

শঠিবাড়ী ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে আগামী ১লা জানুয়ারি, ২০২১(শুক্রবার) তারিখে বিশাল এক ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে। উক্ত টুর্নামেন্টে বিজয়ীদের জন্য থাকছে ট্রফি, প্রাইজমানিসহ আকর্ষণীয় পুরস্কারসামগ্রী।

টুর্নামেন্টটিতে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে 'আবরণ' এবং কো-স্পন্সর হিসেবে থাকছে - নিত্যপণ্য সুপারশপ, সিঙ্গার, আশা এল পি জি, সর্দার ফার্মাসিটিটিক্যালস, এস বি অটো, দেব জুয়েলার্স, রাসেল স্যানিটারি, চিত্রলিপি, নিউ সার্ভিস হোটেল, শৈলী জুয়েলার্স, ইটিভি ভিডিও, লিখন ফার্নিচার।


টুর্নামেন্টে অংশগ্রহণে ইচ্ছুক দলসমূহকে অতিসত্বর আমাদের সাথে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

১. আন্তর্জাতিক পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।

২. খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করবে। যে ১৬ টি দল প্রথমে এন্ট্রি করবে শুধু তারাই খেলতে পারবে।

৩. নক আউট পদ্ধতিতে খেলা হবে।

৪. শাটলকক হিসেবে ব্যাবহৃত হবে Yonex Mavis 10

৫. এন্ট্রির মাধ্যমে প্রথম ১৬ টি দল অংশগ্রহণ করতে পারবে। এন্ট্রির জন্য 01717-010200 এই নম্বরে ফোন করে এন্ট্রি নিশ্চিত করতে হবে।

৬. এন্ট্রি ফি ৮০০ টাকা।

ইতোমধ্যেই ৬ টি দল এন্ট্রি করেছে৷ তাই দেরি না করে অতিসত্বর এন্ট্রি করে ফেলার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।

স্থানঃ শঠিবাড়ী ব্যাডমিন্টন ফেডারেশনের অস্থায়ী কোর্ট, শঠিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়।

উক্ত টুর্নামেন্ট আয়োজনে স্পন্সর/বিজ্ঞাপন দিতে আগ্রহী বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠানকে যোগাযোগ করার জন্য আহবান করা যাচ্ছে।

বিস্তারিত জানতে পরবর্তী পোস্টে চোখ রাখুন।

15/11/2020

Address

Shathibari, Mithapukur
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shathibari Student Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category