27/05/2026
নিউজ ফিড টা আজকাল কেমন মেন্টাল ট্রমার মতো জায়গা হয়ে যাচ্ছে!
ফিডে ঢুকলেই ধ*র্ষণ, খুন, হত্যা, এক্সিডেন্ট এসব একটার পর একটা আসতেই থাকে। আর ধ*র্ষণ এবং ধ*র্ষণ এর পর হত্যা এখন যে পরিমাণে বেড়ে গেছে তাতে সুস্থ মস্তিষ্কের সব মানুষই ট্রমার মধ্যে ঢুকে যাচ্ছে। একেকটা খুনের নৃশংসতা সহ্য করার মতো না। নিষ্পাপ ছোটো ছোটো ফুল গুলোকে সম্পূর্ণ প্রস্ফুটিত হওয়ার আগেই মারিয়ে দিচ্ছে। আহ্ না জানি কতটা কষ্ট আর সুন্দরভাবে বেঁচে থাকার আকুতি নিয়েই তারা হারিয়ে যাচ্ছে! গত কয়েকদিন থেকে পরপর একটার পর একটা ধ*র্ষণের খরব দেখার পর মানসিক অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, মনের মধ্যে শুধু ভয় কাজ করে সবসময়, যেখানে আমি নিরাপদ নই, নিরাপদ নয় আশে পাশের ছোট্ট মেয়ে শিশু থেকে সব নারীরা। বিশেষ করে ছোট্ট কোনো শিশুকে একা হাঁটাচলা বা কোথাও বের হতে দেখলেই মনে হয় বাচ্চাটার মা কেন তাকে একা ছেড়ে দিয়েছে! ভয় হয় অনেক ভয় হয়, না জানি কোথায় কোন বিপদ ওত পেতে আছে।
আজকে আরো বেশি মানসিকভাবে আরও বেশি ভেঙ্গে পড়লাম গতকাল দুইটা পোস্ট দেখে।
১.এক মানসিক ভারসাম্যহীন মা কে সংঘবদ্ধভাবে ধ*র্ষণ করেছে রাত ১২ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত!
২.এক বৃদ্ধা (৭১) মহিলা মেয়ের বাড়িতে গিয়েছিলেন, মেয়ের বাড়ি থেকে ফেরার পথে মেয়ে তার মাকে তরকারি ও মাছের ব্যাগ সঙ্গে দেয়। পথিমধ্যে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবক ঐ বৃদ্ধার ব্যাগ বৃদ্ধার বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে বৃদ্ধার সঙ্গে যায়। পরে মেন্দের মাঠ নামক এলাকায় পৌঁছালে তরিকুল ইসলাম (২০) নামের যুবক ঐ বৃদ্ধা (৭১) মহিলাকে ধ*র্ষণ করে! এই নিউজের নিচে কিছু কমেন্টস ও ছিলো ঐ ধ*র্ষকদের উৎসাহিত করা কিছু জানো*য়ারদের, যেই কমেন্ট গুলো আমার পোস্টে এ লিখাই সম্ভব নয়।
আজকে সকালে ফোন একটু হাতে নিলাম নিউজ ফিডে ঢুকতেই সবার সামনে যে পোস্ট এলো সেটাও ধ*র্ষণের! ছোট ছোট দুই সন্তানের সামনে তাদের মা কে ধ*র্ষণ করে মেরে ফেলেছে ধ*র্ষণকারী দুর্বৃত্তরা। বড় ছেলে ছোটো ভাইকে কোলে নিয়ে থানার সামনে মায়ের লাশ নিয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আর ধ*র্ষণের বর্ণনা দিচ্ছে!
কি একটা অবস্থা আমাদের দেশের, আমাদের সমাজের!
প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ আজ এমন এক ভয়াবহ ভাইরাসে হারিয়ে যাচ্ছে যার কোনো প্রতিষেধক তৈরি হয় না। যে অন্যায়ের বিচারের রায়ের তারিখ এর পর তারিখ আসে কিন্তু শাস্তি বাস্তবায়ন হয় না। আফসোস😅
মায়ের কোলে থাকা ছোট্ট শিশু থেকে শুরু করে, মা, যুবতী, কিশোরী, মধ্যবয়সী মহিলা, মায়ের সমবয়সী মহিলা এমনকি বৃদ্ধা মহিলা পর্যন্ত ছাড় পাচ্ছে না এই নরপিশাচ, মানুষরূপী জানোয়ারদের হাত থেকে!!
আল্লাহ সকলকে হেদায়েত করুন, সকল নারী ও শিশুকে হেফাজত করুন এবং আমাদের সমাজে ধ*র্ষণের ন্যায় বিচারের আইন প্রতিষ্ঠা হওয়ার তৌফিক দান করুন, আমীন 🤲।
✍️ আবৃত্তি কথা