Meraj Sorkar

Meraj Sorkar This page has been created to support my Facebook profile.

30/03/2023

এই যে দিনরাত করে ফেসবুকের নানা ইস্যুতে মেতে থাকা আর সকল নিউজে আপ টু ডেট থাকা দিনশেষে আপনাকে কী এনে দিচ্ছে?

দুহাত ভরে যা দিচ্ছে তা হলো—টেনশন, ডিপ্রেশন, এনজাইটি, অস্থিরতা, অযাচিত সমালোচনায় ভ্রাতৃত্ব নষ্ট, প্রকৃত দ্বীনি কাজে ক্ষতি, প্রোফেশন ও পড়াশোনার ক্ষতি, ডিভাইজের সাইডইফেক্টে শারীরিক ও মানসিক ক্ষতি, এবং ওভারঅল জীবন থেকে অনেকগুলো মূল্যবান সময় কেড়ে নিচ্ছে।

ফেসবুকের যেকোনো ইস্যু ও পত্রিকার সকল নিউজে আপ টু ডেট থাকা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। বিষয়টি খুব ভালোভাবে বোঝা উচিত। সবার আগে নিজেকে ভালো রাখা চাই। তবেই না অন্যের জন্য কিছু করতে পারব।

বিমান যাত্রায় কখনো অক্সিজেন ঘাটতি দেখা দিলে প্রথমে নিজের অক্সিজেন মাস্কটা পরতে বলা হয়। পাশে স্ত্রী-সন্তান কিংবা বাবা-মা থাকলেও, সবার আগে নিজেরটা পরো। কারণ, তুমি বাঁচলে সবাইকে বাঁচাতে পারবে। আর আবেগে নিজের কথা ভুলে গেলে নিজেও মরবে, আর তাদেরও বাঁচানোর মতো কেউ থাকবে না।

বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।

লেখা: জাফর বিপি

পাহাড়,জীবন ও সংগ্রাম।🌸লোকেশন: আলীকদম,  #বান্দরবান।📷 Tanjirul Hoque  ভাই
16/02/2023

পাহাড়,জীবন ও সংগ্রাম।🌸

লোকেশন: আলীকদম, #বান্দরবান।

📷 Tanjirul Hoque ভাই

প্রচুর বই পড়তে হবে ও প্রচুর জ্ঞান অর্জন করতে হবে আজকে বইমেলায় গিয়ে ২ টা বই নিলাম। ১/ বইঃ যে আফসোস রয়েই যাবেলেখকঃ আব্দুল ...
11/02/2023

প্রচুর বই পড়তে হবে ও প্রচুর জ্ঞান অর্জন করতে হবে

আজকে বইমেলায় গিয়ে ২ টা বই নিলাম।

১/ বইঃ যে আফসোস রয়েই যাবে
লেখকঃ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ হুজুর।

২/ বইঃ কুরআনের সৌন্দর্য।
লেখকঃ আব্দুল্লাহ আল মাসুদ।

বাংলাদেশের সবচেয়ে বড়  #শিমুল বাগানে  #ফুল ফুটেছে।চাইলে  ঘুরতে যেতে  পারেন শিমুল বাগানে।লোকেশনঃ  সুনামগঞ্জ, তাহিরপুর।ছবিঃ...
09/02/2023

বাংলাদেশের সবচেয়ে বড় #শিমুল বাগানে #ফুল ফুটেছে।
চাইলে ঘুরতে যেতে পারেন শিমুল বাগানে।

লোকেশনঃ সুনামগঞ্জ, তাহিরপুর।

ছবিঃ সংগৃহীত

কয়লায় চালিত টয়  #ট্রেন। লোকেশনঃ দার্জিলিং,  ভারত। বি: দ্র: ভাড়া জনপ্রতি ১৫০০ রুপি। 📷 Babu Dewan  ভাই
06/02/2023

কয়লায় চালিত টয় #ট্রেন।

লোকেশনঃ দার্জিলিং, ভারত।

বি: দ্র: ভাড়া জনপ্রতি ১৫০০ রুপি।

📷 Babu Dewan ভাই

সবার কি মনে আছে,  সেই দিনটির কথা ( ৫ ফেব্রুয়ারি ২০২২) আজ থেকে ঠিক একবছর আগে আজকের এই দিনে, সবাই সকালবেলা ঘুম থেকে উঠে দে...
05/02/2023

সবার কি মনে আছে, সেই দিনটির কথা ( ৫ ফেব্রুয়ারি ২০২২) আজ থেকে ঠিক একবছর আগে আজকের এই দিনে, সবাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আলুর জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
আর তখনই যার যা কিছু ( গামলা, বালটি, মর্টার, স্যালো মেশিন ইত্যাদি) আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ে পানি কমানোর জন্য। কৃষকের অনেক পরিশ্রমের পর আল্লাহ তায়ালার রহমতে #আলু'র তেমন কোনো ক্ষতি হয় নি।

এইবছর আলহামদুলিল্লাহ আবহাওয়া অনুকূলে আছে।

লোকেশনঃ পীরগাছা, রংপুর

ইটাকুমারী শিবচন্দ্র রায়  #জমিদার বাড়িতে রংপুর সাইক্লিস্ট । লোকেশনঃ ইটাকুমারী,  পীরগাছা,  রংপুর। তারিখঃ ১৩ জানুয়ারি ২০২৩
05/02/2023

ইটাকুমারী শিবচন্দ্র রায় #জমিদার বাড়িতে রংপুর সাইক্লিস্ট ।

লোকেশনঃ ইটাকুমারী, পীরগাছা, রংপুর।

তারিখঃ ১৩ জানুয়ারি ২০২৩

আলহামদুলিল্লাহ,,,   হামার পীরগাছা👀   গ্রুপের উদ্যোগে এক বিধবা বৃদ্ধ মা"কে সামান্য খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করা হলো। অ...
01/02/2023

আলহামদুলিল্লাহ,,,
হামার পীরগাছা👀 গ্রুপের উদ্যোগে এক বিধবা বৃদ্ধ মা"কে সামান্য খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করা হলো।
অর্থ আপনাদের, তা যথাযথভাবে প্রকৃত হকদারের কাছে পৌঁছে দেয়ার দ্বায়িত্ব আমাদের।
দুই দিন আগেই আপনাদের মাঝে এই অসহায় মায়ের জন্য মানবিক আবেদন জানিয়ে ফান্ডিং শুরু করা হয়েছিল।
আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই মা'কে খুশি করতে পেরেছি শুধুমাত্র আপনাদের সহযোগিতার মাধ্যমেই।❤️

হামার পীরগাছা গ্রুপের পক্ষ থেকে আপনাদের পাঠানো অর্থে, খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে। যা পেয়ে তারা অত্যান্ত আনন্দিত। তাদের সাথে কথোপকথনের এক পর্যায়ে জানতে পারি তারা বিধবা ও একেবারেই নিঃসম্বল। উপার্জন করে খাওয়ার মত সক্ষমতা তাদের নেই। মাসব্যাপী একদিন ভালো খাবার তাদের নসিবে জুটেনা।
তাই আমরা আপনাদের মাধ্যমে এই সামান্য খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরেছি।

আমরা দোয়া করি সেই সমস্ত ব্যাক্তিদের জন্য, যারা আমাদের ডাকে সাড়া দিয়ে বিশ্বস্ততার সহিত আমাদের কে অর্থ ও পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। আল্লাহ তাদেরকে এর উত্তম জাঝা দান করুন (আমিন)।
আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় বড় ভাই Shah Mostafa Monowar ভাই ও R Rahman Kabbo ভাই।
দোয়া করবেন আমাদের টীমের জন্য,

#সকলের_পাশে_সদা_আমরা
পাশে থাকুন, #হামার_পীরগাছা ❤️

30/01/2023

শীতকে যদি উপভোগ করতে চান, তাহলে লেপের নিচে না থেকে বাইরে বেরিয়ে আসুন।
#শীতকাল উপভোগ করুন, সেইসাথে কুয়াশাচ্ছন্ন প্রকৃতিকে। 🥰🥰

লোকেশনঃ শরিফ সুন্দর, পীরগাছা, রংপুর ।

পীরগাছা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাজমুল হক সুমন স্যারের সাথে হামার পীরগাছা👀  গ্রুপের এডমিন প্যা...
30/01/2023

পীরগাছা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাজমুল হক সুমন স্যারের সাথে হামার পীরগাছা👀 গ্রুপের এডমিন প্যানেলের সৌজন্য সাক্ষাৎ।

#হামার_পীরগাছা গ্রুপের পক্ষ থেকে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। 🥰🥰🥰

18/01/2023

কেউ গোছানো জীবন পায় না, জীবনকে আসলে গুছিয়ে নিতে হয়।

সুন্দর একটি #রাস্তা ,,,,

লোকেশনঃ বড়দরগাহ বাজারের পূর্ব দিকে ( মাহিগন্জ টু পাওটানা #রোড) পীরগাছা, রংপুর।

হামার পীরগাছা👀  গ্রুপের ৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে  মিলনমেলা ও মধ্যাহ্নভোজের আয়োজন। আজকের ৫ম বর্ষপূর্তি উদ্বোধন করেন পীরগাছ...
13/01/2023

হামার পীরগাছা👀 গ্রুপের ৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে মিলনমেলা ও মধ্যাহ্নভোজের আয়োজন।

আজকের ৫ম বর্ষপূর্তি উদ্বোধন করেন পীরগাছা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, Abdullah Al Mahmud Milon চাচা ও কারমাইকেল কলেজের অধ্যাপক M A Rouf Khan স্যার সহ আরো অনেকে।

হামার পীরগাছা গ্রুপ ২০১৯ সালে যাত্রা শুরু করে। এখন আমাদের গ্রুপের সদস্য সংখ্যা ৩৩হাজার।

আপনাদের দোয়া ও সহযোগীতায় “হামার পীরগাছা” গ্রুপের মাধ্যমে মসজিদ, মাদরাসায় টিউবওয়েল ও অজুখানা নির্মাণ, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, বৃক্ষরোপনসহ হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। এ পর্যন্ত আমরা প্রতিবন্ধীদের ১৪টি হুইল চেয়ার ও ৪টি টিউবওয়েল দিতে সক্ষম হয়েছি ।

সকলের পাশে, সদা আমরা। পাশে থাকুন হামার পীরগাছা

আলহামদুলিল্লাহ,, সবমিলিয়ে অনেক ভালো কেটেছে আজকের দিনটি। আজকের আয়োজনে যারা সহযোগীতা করেছেন এবং উপস্থিত ছিলেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
সেইসাথে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আজীবন পীরগাছার বুকে ভালো কাজগুলো করে যেতে পারি, ইনশাআল্লাহ। 🥰🥰🥰

Address

Rangpur

Telephone

+8801325781908

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meraj Sorkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share