04/10/2023
পবিত্রতার বিবরণ
আল্লাহ পাকের ইবাদত করার জন্য পবিত্রতা হচ্ছে পূর্ব শর্ত।
হাদিস শরীফপ আছে, প্রবিত্রতা ঈমানের অর্ধাংশ।
নিয়ম অনুযায়ী ওযু গোসলের মাধ্যমে প্রবিত্রতা হাসিল হয়।
ওযু হচ্ছে নামাযের প্রথম পূর্বশর্ত। ওযু ব্যতীত নামায শুদ্ধ হয় না।
ওযূ নামাযের চাবি স্বরুপ। ওযুর অনেক ফযীলতও রয়েছে। হযরত আবূ হুরায়রা রাদ্বিয়াল্লাহু তা আলা আনহু থেকে বর্নিত হাদীসে হযরত রাসূলে কারীম সল্লাল্লাহু তা আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেছেন , ক্বিয়ামত দিবসে আমার উম্মতকে যখন আহবান করা হবে,তখন তাদের হাত পা ও চেহারায় ওযূর আলামত উদ্ভাসিত দেখা যাবে।
[ বুখারী ও মুসলিম ]
অন্য একটি হাদীসে বর্নিত আছে যখন কোন মুসলমান ওযূ করে, তখন তার কুল্লির পানির সাথে তার মুখের গুনাহ, নাকের মধ্যে পানি প্রবেশ করে নাক ধৌত করার সময় নাকের গুনাহ, চেহারা ধোয়ার সময় মাথার গুনাহ্ এবং পা ধৌত করার সময় পায়ের গুনাহ্ পানির সাথে বেরিয়ে যায়। [
নাসাঈ শরীফ]
মুসলিম শরীফের একটি বর্ণনায় আছে, হযরত নবী কারীম সল্লাল্লাহু তা আলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন " পূর্ণ ওযূর মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয় এবং আল্লাহ পাকের নিকট তার মর্যাদা বৃদ্ধি পায় "।
দোয় করবেন সকলে
যদি মহান আল্লাহ সুবহানাহু ও তাআলা তৌফিক দেন তা হলে
ওযূ নিয়ে ধারাবাহিক ভাবে লেখার চেষ্টা করবে
ইনশাআল্লাহ।