28/07/2026
দেশের প্রায় ৯২% মানুষ এখনো মানসিক স্বাস্থ্যসেবা বা প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আসেন না।
এই বাস্তবতা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের।
মনে রাখতে হবে—আত্মহত্যা কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। জীবনের কঠিন সময়গুলোতে সঠিক সময়ে একজন মানুষের পাশে দাঁড়ানো, তার কথা মন দিয়ে শোনা এবং প্রয়োজন অনুযায়ী মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা—একটি জীবন বাঁচাতে পারে।
আমার পেশাগত জীবনে অনেক আত্মহত্যাপ্রবণ মানুষের পাশে থাকার সুযোগ হয়েছে। আল্লাহর রহমতে তাদের অনেককেই সংকটময় মুহূর্ত থেকে ফিরিয়ে আনতে পেরেছি। প্রতিটি জীবন আমার কাছে মূল্যবান, প্রতিটি মানুষই বেঁচে থাকার এবং নতুন করে শুরু করার সুযোগ পাওয়ার যোগ্য।
আজও এমনই একটি কেস দেখতে যাচ্ছি।
আমার বিশ্বাস, সময়মতো পাশে দাঁড়ালে, মন দিয়ে শুনলে এবং প্রয়োজনীয় সহায়তা দিলে—একটি জীবন বদলে দেওয়া সম্ভব। ❤️
আপনি বা আপনার পরিচিত কেউ যদি মানসিকভাবে ভেঙে পড়েন, একা থাকবেন না। কথা বলুন, সাহায্য নিন, পাশে দাঁড়ান।
কারণ—জীবন অনেক মূল্যবান।