Pushpo Bilash Aysha

Pushpo Bilash Aysha Hello, I’m Aysha 🌸
🌿 Gardening | 🏡 Home Decor | 📸 Photography | 🌱 Nature
✨ Spreading green vibes and creative moments every day..
(77)

11/08/2026

এই জাতের ড্রাগন ফলটা অসাধারণ লাগে আমার কাছে ❣️

📌দেখবেন, কিছু সংখ্যক নির্লজ্জ ও ছ্যাঁচড়া টাইপের মানুষ আছে, আপনি তাদের ইগনোর করছেন—এটা তারা বুঝতে পেরেও নিজেদের স্বার্থ ...
11/08/2026

📌দেখবেন, কিছু সংখ্যক নির্লজ্জ ও ছ্যাঁচড়া টাইপের মানুষ আছে, আপনি তাদের ইগনোর করছেন—এটা তারা বুঝতে পেরেও নিজেদের স্বার্থ রক্ষার জন্য আবার আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার সাহায্য চাইবে।

♦️আপনি তাদের প্রয়োজনে যতটা সম্ভব পাশে থাকেন, সাহায্য করেন; অথচ তাদের দিক থেকে আপনি প্রায় শূন্যই পান। আপনার জীবনে তাদের তেমন কোনো অবদান নেই, নিজের স্বার্থে তারা ভীষণ হিসেবি, তারা ভীষণ কিপ্টা সভাবের হয়. …....!

📌এরা হয়তো ভাবে, আমরা কিছুই বুঝতে পারি না😃অথচ সবকিছু বুঝেও আমরা নীরব থাকি। আর সত্যি বলতে, তাদের এই আচরণগুলো মনে মনে ভেবে মাঝে মাঝে হাসিই পায়!

কথাগুলো আমার নিজের দেখা এবং আশপাশের কিছু মানুষের অভিজ্ঞতা থেকেই বলা। আপনার জীবনেও এমন অভিজ্ঞতা থাকলে আপনিও শেয়ার করতে পারেন।

11/08/2026

আমার বারান্দা বাগানের নতুন লুক! 🌿🌸অনেক ধন্যবাদ Ideal BigShopসবকিছুই আমার বারান্দা বাগানের সঙ্গে দারুণ মানিয়ে গেছে 🌿✨

🌿🌸কিছু মানুষ আপনার ভালো কিছুতে বা উন্নতিতে মন থেকে খুশি হতে পারে না!  মুখে কিছু না বললেও, তাদের আচরণে সেটা অনুভব করা যায...
11/08/2026

🌿🌸কিছু মানুষ আপনার ভালো কিছুতে বা উন্নতিতে মন থেকে খুশি হতে পারে না! মুখে কিছু না বললেও, তাদের আচরণে সেটা অনুভব করা যায়। তাই এমন মানুষদের থেকে দূরত্ব রাখাই শ্রেয়—কারণ নিজের শান্তির চেয়ে কোনো সম্পর্কই বড় নয়।
🌼আলহামদুলিল্লাহ, এখন আমি আমার মতো করে বাঁচতে শিখেছি। স্বার্থপর মানুষদের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি।সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। 🤍

10/08/2026

ভিডিও সুন্দর করার সহজ একটি টিপস, জেনে নিন! 👀✨

10/08/2026

বাগান মানেই একজন বাগানীর এক টুকরো প্রশান্তির জায়গা... 🌸💚

📌কিছু কিছু মানুষ আছে—মুখে মধু, অন্তরে বিষ ! তারা আসলে খুব ভালো অভিনয় করতে জানে। সামাজিকতা রক্ষা, নিজের স্বার্থ কিংবা অন্...
10/08/2026

📌কিছু কিছু মানুষ আছে—মুখে মধু, অন্তরে বিষ ! তারা আসলে খুব ভালো অভিনয় করতে জানে। সামাজিকতা রক্ষা, নিজের স্বার্থ কিংবা অন্যের চোখে নিজেকে ভালো রাখার জন্য আপনার সঙ্গে স্বাভাবিক ও মিষ্টি আচরণ করবে। অথচ সত্যিকার অর্থে তারা আপনাকে একদমই পছন্দ করে না।

আপনি হয়তো তাদের আচরণ দেখেই বুঝতে পারেন—আপনার প্রতি তাদের কোনো আন্তরিকতা নেই, কোনো টান নেই। তারা শুধু প্রয়োজনের খাতিরে কিংবা সামাজিকতার নিয়মে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সম্পর্কটা চালিয়ে যায়। খুব একটা মিশবেও না, আবার এমনভাবে আচরণ করবে যেন তাদের মনে আপনার প্রতি কোনো বিরূপতাই নেই—সবটাই যেন এক ধরনের নিখুঁত অভিনয়!

📌আর মজার বিষয় হলো, যখন তাদের কোনো প্রয়োজন পড়ে কিংবা স্বার্থ হাসিলের সুযোগ তৈরি হয়, তখন তারাই আবার মিষ্টিমুখে আপনার কাছে আসবে, যোগাযোগ করবে, আপন করে কথা বলবে।

🌸তাই জীবনে এমন মানুষদের চিনতে পারলে তাদের সঙ্গে অযথা কোনো ঝামেলায় জড়ানোর প্রয়োজন নেই। নিজের মানসিক শান্তি ও ভালো থাকার জন্য তাদের থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখাই উত্তম।

জীবনের পথ চলায় সবাইকে আপন করে নেওয়া জরুরি নয়; বরং কে সত্যিকারের আপন আর কে শুধু প্রয়োজনের সময়ে পাশে আসে—সেটা বুঝে চলাটাই বুদ্ধিমানের কাজ। 🌿

🍊🌿 ছাদবাগানের ফল মানেই অন্যরকম এক আবেগ!নিজের হাতে যত্নে বড় করা গাছের ফল যখন চোখের সামনে বেড়ে ওঠে, সেই আনন্দটাই সত্যিই আল...
10/08/2026

🍊🌿 ছাদবাগানের ফল মানেই অন্যরকম এক আবেগ!
নিজের হাতে যত্নে বড় করা গাছের ফল যখন চোখের সামনে বেড়ে ওঠে, সেই আনন্দটাই সত্যিই আলাদা ❤️
আলহামদুলিল্লাহ, আমার ছাদবাগানের Variegated Pakistani Sweet Malta 🍊🌱গাছটি আমি মিষ্টি মাল্টা হিসেবে জেনে কিনেছিলাম। তবে এখনও মাল্টাটি পুরোপুরি পরিপক্ব হয়নি, তাই এখনো খেয়ে দেখা হয়নি।ফলটি আরও বড় ও পরিপক্ব হবে তারপর দেখা যাক, সত্যিই কতটা মিষ্টি হয়! 😍🍊
ইনশাআল্লাহ, পাকার পর স্বাদও আপনাদের সঙ্গে শেয়ার করব। 💚

বলেন তো এটা কি ফুল? আমাদের সৃষ্টিকর্তার কী অপূর্ব সৃষ্টি ❣️
09/08/2026

বলেন তো এটা কি ফুল? আমাদের সৃষ্টিকর্তার কী অপূর্ব সৃষ্টি ❣️

09/08/2026

রেইন লিলি গাছে ফুল না আসার কারণও ও যত্ন ❣️

Address

Rangpur City
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Pushpo Bilash Aysha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share