11/01/2021
ভালো অথবা বাহ্যিকতায় ভালো সকল বস্তু বা ব্যক্তি আপনার জন্যে উপযুক্ত নাও হতে পারে। ভালো ও উপযুক্ত'র মাঝে একটা পার্থক্য আছে। আর তা সঠিকভাবে বুঝতে না পারলে অনেক ক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং এটাই ঘটে! যার উপলব্ধি হয় ঠকে যাওয়ার ঠিক পরেই। তাই অন্যের বয়ানে উপযুক্ততা বিচার না করে নিজ পর্যবেক্ষণ দ্বারা যাচাই করা উচিৎ কোনটা আপনার জন্যে উপযুক্ত। এতে কখনওই ঠকবেন না তা বলা মুশকিল, তবে ঠকে যাওয়ার সম্ভাবনা যে অনেকাংশে কমে যাবে তা বলার অপেক্ষা রাখে না।