15/01/2026
জীবনের দুটো তীর। এক তীরে কেউ সার্থকতায় হাসে, অন্য তীরে কেউ হয়ত হতাশায় পর্যুদস্ত।কেউ হয়ত জীবনে বিলীন হওয়ার মাঝেই খুজে নেয় সুখ, কেউ সুখ খুজে নেয় অনন্ত জীবনের আবগাহনে।জীবন একটা ই কিন্তু কি ভীষণ আলাদা তার বয়ে চলার ধরন।
--জীবন যেখানে যেমন
মাথার ওপরের সুনীল বিশাল আকাশ। কখনো ঝকঝকে রৌদ্র, কখনো মৃদুমন্দা বাতাস, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি আবার কখনো প্রবল ঝড়! ক্ষণে ক্ষণে বদলে যাওয়া আকাশ টা যেন মানুষ এর জীবনেরই প্রতিফলন। জীবন ও তো আকাশের মতই চোখের পলকে রঙ বদলায়, রুপ বদলায়।আজ যে জীবনে খুশির বন্যা বইছে, হুট করে কাল সেখানে নেমে আসে ঘন কালো অন্ধকার। আজ যে জীবন দূর্বিষহ লাগছে কাল সেই জীবন ই হয়ে ওঠে আশাতীত সুন্দর। জীবন কখনো চোখভরা বিস্ময় হয়ে দাঁড়ায়, কখনো তার আকস্মিকতায় হয়ে পড়ে ভীষণ আহত । এভাবেই মানুষ এর জীবন এর দিনগুলো থেকে বেরিয়ে আসে জীবনের গল্প। জীবন যেখানে যেমন সেখানের তেমন গল্প।
জীবন যেখানে যেমন ১৪ টা ছোট গল্পের সংকলন। এই গল্পগুলো মানুষের প্রতিদিন এর জীবন থেকে নেওয়া । প্রতিনিয়ত মানুষ এর জীবনে বুনে যাওয়া স্বপ্নের গল্প, বিশ্বাস এর গল্প, আত্মউপলব্ধির গল্প, হৃদয়ের গভীরে কোনো কোণায় পরম যত্নে লুকোনো সুক্ষ্ম আনন্দ,বেদনা, সুখ,দু:খের গল্প।
ব্যাক্তিগত ভাবে আমার সমকালীন প্রকাশনীর গল্প সংকলন বইগুলো পছন্দের। শান্তিময় গল্পগুলো কখনো কখনো গভীর ছাপ ফেলে দেয় মনে। রিডার্স ব্লক থেকে বের হওয়ার জন্য ছোটগল্প গুলোর আশ্রয় নিই আমি। বর্ষণমুখর ঘরবন্দী দিনগুলোতে সারাদিন লাগিয়ে পড়া যায়!
বই:জীবন যেখানে যেমন
লেখক : আরিফ আজাদ
প্রকাশনী: সমকালীন প্রকাশন
মুদ্রিত মুল্য :২৭৫ টাকা