15/09/2026
আবু জাফর (রা.) থেকে বর্ণিত, তিনি এরশাদ করেন, যখন বনু আব্বাছে রাজত্বের বিস্তৃতি খোরাসান পর্যন্ত গিয়ে পৌঁছবে তখন পশ্চিমাকাশে আলোকিত একটি শিং জাতীয় বস্তু প্রকাশ পাবে। এভাবে আলামত পাওয়া যাওয়া নূহ (আ.)-এর কওমে পানিতে ডুবিয়ে মরার আগেও পাওয়া গিয়েছিল। তেমনিভাবে ইবরাহিম (আ.)-কে নমরূদ কর্তৃক আগুনে নিক্ষেপ করার আগেও প্রকাশ পেয়েছিল। যখন আল্লাহ তায়ালা ফেরআউনকে তার দলবলসহ ধ্বংস করেছিলেন তখনও সেটা উদিত হয়েছিল, হুবহু সেটা দেখা গিয়েছিল যখন ইয়াহইয়া ইবনে যাকারিয়া (আ.) কে শহীদ করা হয়েছিল। সুতরাং তোমরা সেই তারাটি দেখতে পেলে যাবতীয় ফেৎনার অনিষ্টতা থেকে আল্লাহ তায়ালার দরবারে পানাহ চাও। সেই তারকাটি উদিত হয়েছিল, চন্দ্র-সূর্য গ্রহণ নেয়ার পর। তারপর আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি, এক পর্যায়ে মিশরে আরকা বাহিনীর আবির্ভাব হয়ে যায়।
[নুয়াইম বিন হাম্মাদ: আল ফিতান-৬২৩]
ইবনে শিহাব যুহরী (রা.) কর্তৃক বর্ণিত, তিনি এরশাদ করেন, সুফিয়ানীর আগমনের পরপর আসমানে বিভিন্ন ধরনের আলামত দেখতে পাবে।
[নুয়াইম বিন হাম্মাদ: আল ফিতান-৬২৪]