JúŠt Yûmś

JúŠt Yûmś যে মন খুলে হাসতে পারে না,
সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী!
💕

06/04/2026

স্পিকার সাহেব পড়ছে হেব্বি বিপদে পোলাপান কে নিয়ম শিখাতে শিখাতে উনার এই ৫ বছর শেষ হয়ে যাবে।।

আজকে সংসদে এমপি আখতার বক্তব্য দেওয়ার সময় আন্দালিব রহমান পার্থ কে "ভাই" বলে সম্বোধন করেন।।

তখন স্পিকার, আখতার কে সতর্ক করে বলেন ---- মাননীয় সদস্য এই সংসদে আপনার অনেক মামা, চাচা, খালু থাকতে পারে।। কিন্তু সবাইকে মাননীয় সদস্য বলে সম্বোধন করতে হবে।। ভাই বলবেননা কাউকে মাননীয় সদস্য বলে সম্বোধন করবেন।।

স্পিকারের শেখাতে শেখাতে দেখি দ-ফা-র-ফা হয়ে যাবে।। মাঝেমধ্যে তো দেখি স্পিকার ও ভুল করে নিজেই নিজেকে ধন্যবাদ মাননীয় স্পিকার বলেন।। আবার মাননীয় সদস্য বলতে গিয়ে ভুলে মাননীয় স্পিকার বলেন।। অন্যের বেলায় তানা না না, নিজের বেলায় ১৬ আনা।। 🤣🤣
#সংসদ

06/03/2026

😐🫢🤭চপ্পা সম্পর্কে রিভিউ পেলাম না 😁🙂🙃

এক মহিলা যে নিজের ব্যাপারে মানুষের কাছে প্রচুর মিথ্যা বলে গেছে, মানুষকে দিনের পর দিন ধোঁকা দিয়ে গেছে যে তারা পারফেক্ট কা...
06/03/2026

এক মহিলা যে নিজের ব্যাপারে মানুষের কাছে প্রচুর মিথ্যা বলে গেছে, মানুষকে দিনের পর দিন ধোঁকা দিয়ে গেছে যে তারা পারফেক্ট কাপল, অবশেষে নিজেই নিজেকে মেরে ফেলেছে তার ব্যাপারে এত এত সমবেদনার পোস্ট, আপনারা বলেন এই সমবেদনা পাওয়ার কি সে যোগ্য? সে তো পাপ করেছে, আত্মহত্যা মহাপাপ। [এই সমবেদনা ভঙ্গুর হৃদয়ের অধিকারী অন্যদেরও উৎসাহিত করবে, ভাববে মরলে অন্তত সমবেদনা পাওয়া যাবে।]

তাকে নিয়ে মানুষের এত আগ্রহ যে, নিউজ চ্যানেলগুলো মহিলা মৃত্যুর আগে কী বলেছে কী খেয়েছে কী করেছে এইগুলা নিয়েই আছে!

কিন্তু একজন শিক্ষিকা যিনি হিজাব পরতেন,

যার একটা নয়, চারটা ছোট ছোট বাচ্চা আছে।

তিনি আত্মহত্যা করেননি।

তাকে হত্যা করা হয়েছে।

দিনে দুপুরে বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে।

তার ব্যাপারে কয়টা নিউজ দেখেছেন আপনারা?

কী করে দেখবেন? জনগণের আগ্রহ তো নাই! যে বিষয়ে জনগণের আগ্রহ সে বিষয়েই তো ব্যক্তিত্বহীন নিউজ চ্যানেলগুলো রিপোর্ট করবে!

একটা ভিডিও থেকে ছবিগুলো নিয়েছি। দেখেন এই বাচ্চাগুলো দেখলে কি মায়া লাগে না?

এদের মা নিজ ইচ্ছায় সন্তানদের ছেড়ে চলে যান নি। তাকে কেড়ে নেয়া হয়েছে।

তিনি ও তার বাচ্চাদের বুকে নিয়ে আদর করতেন। একটা তো দুধের শিশু বলে মনে হচ্ছে!

তাকে নিয়ে কেন পোস্টে টাইমলাইন ভেসে যাচ্ছে না!

আপনারা যদি এত এত পোস্ট দিতেন অন্তত তার স্বামীর করা মামলাটা সামান্য হলেও গুরুত্ব পাবে!

তার স্বামীর আহাজারি দেখেন, মা ছাড়া অনাথ বাচ্চাগুলোকে দেখেন, তারপর একটু হলেও প্রতিবাদ করেন।

#ইবি

মৃত্যুর আগে ইরা 'পানি' খাওয়ার জন্য অনেক ছটফট করেছিলো, বারবার পানির জন্য আকুতি জানিয়েছিলো। কিন্তু শ্বাসনালী কাটার সার্জার...
03/03/2026

মৃত্যুর আগে ইরা 'পানি' খাওয়ার জন্য অনেক ছটফট করেছিলো, বারবার পানির জন্য আকুতি জানিয়েছিলো। কিন্তু শ্বাসনালী কাটার সার্জারির জন্য পানি দেওয়া নিষেধ ছিলো - সাংবাদিককে আফসোস করে জানাচ্ছিলো ইরার চাচা। ওর পরিবারের এই আফসোসে বুকটা ফেটে যাচ্ছে যে, শেষ মূহুর্তে মেয়েটিকে পানি খাওয়াতে পারেনি।

ওর চাচা দাবী করে , যে পাষণ্ড শিশুটিকে এত কষ্ট দিয়ে ইরাকে মেরেছে। পানি পর্যন্ত খেতে পারেনি। তাঁর ফাঁসি চাই।

রবিবার যা ঘটেছিলো ইরার ভাগ্যেঃ
কুমিরায় দাদার বাড়িতেই ইরার জন্ম। কিন্তু এই ভিটেতে জায়গা স্বল্পতার কারণে ভাড়া বাড়িতে থাকতো ইরারা। বেশী দূরে নয়। কাছাকাছিই। হেঁটেই আসা যায়। পেশায় ইরার বাবা একজন রিক্সাচালক।

জন্ম ভিটা হওয়ায় দাদুর বাড়ির প্রতি টান থেকেই প্রায়ই সে দাদুর বাসায় ছুটে আসতো। রবিবার সকাল ৯টায় সে দাদুর বাসায় যাওয়ার বায়না ধরলে, ওর মা নিষেধ করে। ছোট আরেকটি বোন ছিলো। তাকে কোলে নিয়ে খেলতে বলে। কিন্তু ইরা দাদু বাড়ি থেকে ফিরে এসে বোনকে কোলে নিয়ে খেলবে বলে, বের হয়ে যায়।

ইরার আরেকজন বড় বোন আছে। সম্ভবত ওরা মোট ৩ বোন।

ইরার মা জানে, মেয়ে তো দাদুর বাড়িতেই আছে। কিন্তু দুপুর ২টার দিকে ইরার স্বজনেরা ফেসবুকের মাধ্যমে ইকোপার্কে ইরার গলাকাটা ছবি দেখে চিনতে পারে, এটাই তাদের মেয়ে। স্থানীয় সড়ক নির্মান শ্রমিকরা ইরাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ওর পরিবার পৌঁছালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে ভর্তি করে। সেখানেই পরবর্তীতে ইরার মৃত্যু ঘটে।

খুনি কে? খুনি ইরাদের মতোই পাশের ঘরের ভাড়াটিয়া। যার সাথে ইরাদের পরিবারের প্রায়শই তর্ক-বিতর্ক, ঝগড়াঝাঁটি হয়েছে। সেই ক্ষোভ থেকেই ইরার বাবাকে শায়েস্তা করার জন্য খুনি - ইরাকে বেছে নেয়।

দাদুর বাসায় যাওয়ার পথে ইরাকে খুনি একা পেয়ে চকলেট খাওয়ার লোভ দেখায় এবং কুমিরা বাসস্ট্যান্ড থেকে বাসে করে নিয়ে আসে সীতাকুণ্ড ইকো পার্কের গহিন জঙ্গলে। সেখানে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। আদৌ করেছে কীনা সেটা ফরেনসিক রিপোর্টে জানা যাবে।

এক পর্যায়ে ইরা ওর বাবাকে বলে দিবে বলে হুমকি দিলে, কোমরে থাকা ছুরি দিয়ে ইরাকে জবাই দেয় এবং মৃত ভেবে পালিয়ে যায়। কিন্তু মেয়েটি তখনও জীবিত এবং বেঁচে থাকার আকুল ইচ্ছেশক্তি নিয়ে সে রক্তাক্ত গলাকাটা শরীর নিয়ে জঙ্গল থেকে সড়কের দিকে এগিয়ে আসে।

সড়ক নির্মান কাজে থাকা লোকগুলো শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত গলায় কাপড় পেঁচিয়ে হাসপাতালে নিয়ে আসে এবং প্রায় দুইদিন মৃত্যু যন্ত্রনা সহ্য করে ইরা ইন্তেকাল করে। শুধু গলার ক্ষতই শিশুটিকে কাবু করেনি। ডাক্তার জানায়, অভ্যন্তণীন অংশে আঘাতের মাত্রা ছিলো বেশী। শরীরের বিভিন্ন অংশে কাঁটাছেঁড়া, আঘাতের চিহ্ন ছিলো।

প্রিয় ভাই-বোনেরা -
আসামী গ্রেফতার হয়েছে। আসামী অপরাধ স্বীকার করেছে। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ রয়েছে। তাহলে কেন প্রচলিত বিচার ব্যবস্থায় এই বিচারকে বছরের পর বছর আদালতে ঝুলিয়ে রাখবে? এরপর হয়তো যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড রায় দিবে। কিন্তু কনডেম সেলে এই আসামী যুগের পর যুগ এই রাষ্ট্রের দেওয়া টাকায় তিনবেলা খাবে। অতঃপর কোন একদিন ছাড়াও পেতে পারে।

কেন এই আসামীকে আজকেই কিংবা এক সপ্তাহের মধ্যে ফাঁসিতে ঝুলানো হবে না? কেন একজন আসামীকে কঠিন শাস্তি দেওয়ার মাধ্যমে ২০ কোটি মানুষ তথা অপরাধীদেরকে সতর্ক করা হবে না?

কেন ভিক্টিমের পরিবারের মনকে অন্তত এই শান্তিটুকু দেওয়া হবে না? যে এই দেশ তোমার মেয়ের খুনিকে ক্ষমা করেনি।

তোমার মেয়ের দৃষ্টান্তমূলক সাজা হয়েছে। ইরার খুনিকে জাহান্নামে পাঠানো হয়েছে? আমাদের বিচার ব্যবস্থা কবে বদলাবে?

যেই পুলিশ ভাইয়েরা এত কষ্ট করে আসামীকে ধরে, তাদের দায়িত্ব তো এখানেই শেষ। কিন্তু যেই শুয়োর, চাড়াল বিচারকেরা বছরের পর বছর আসামীকে পাপ্য সাজাটুকু দেয় না। যে উকিল এসব অপরাধীর পক্ষে জেনে শুনে লড়াই করে, যেই বিচারক ক্ষমতার অপব্যবহার করে কম সাজা কিংবা তাদেরকে ছেড়ে দেয়। যেই চেয়ারম্যান-মেম্বার-প্রভাবশালীরা ধর্ষককে বাঁচাতে লবিং করে, মীমাংসা, সমঝোতা করানোর চেষ্টা করে, এদের কী পরিবারে মা-বোন-কন্যা নেই? কোন পরিবারটা পৃথিবীতে রয়েছে নারী ছাড়া? এই সমস্ত মানুষগুলোর বুক কাঁপে না? এই বিচার ব্যবস্থা বদলানোর ইচ্ছে হয় না?

একটি গ্রামে যখন আপনি একটি অপরাধ চোখের সামনে হতে দেখেও চুপ থাকবেন। প্রাপ্য বিচার করবেন না। তখন ঐ গ্রামে আরেকটি অপরাধ ঘটবে। তারপর আরেকটা...আর একদিন ঐ বিচারকের পরিবারের সাথেই ঘটে যাবে ভয়াবহ কোন অবিচার। আর ঠিক এভাবেই - গ্রাম থেকে জেলা, জেলা থেকে শহর। শহর থেকে বিভাগ। বিভাগ থেকে পুরো রাষ্ট্রই আজ অপরাধীদের অভয়ারাণ্য। শুধুমাত্র ভঙ্গুর বিচার ব্যবস্থার জন্য।

এই প্রকৃতি কিংবা পৃথিবী এক অদৃশ্য শৃঙ্খলার মধ্যে চলে। এই শৃঙ্খলা একটু এদিক সেদিক হলেই নেমে আসে প্রাকৃতিক দূর্যোগ। যার ভয়াবহতা কখনও দেখে না, আপনি কে? আপনার সামাজিক পরিচয় কী? আপনি কত অর্থের মালিক। সামাজিক শৃঙ্খলাও ঠিক তেমনই। এর ভয়াবহতা থেকে কেউই রক্ষা পাবে না। কেউ না।

নারী-শিশুর নিরাপত্তা রক্ষার জন্য সরকারকে কঠোর হতে হবে। ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। অপরাধী যদি কনফেস করে/ ভিডিও প্রমাণ থাকলে ৭দিনের মধ্যে ফাঁসিতে ঝুলাতে হবে। যদি প্রমাণের ইস্যু থাকে তাহলে ৯০দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন ও রায় কার্যকর করতে হবে।

আল্লাহ্‌ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। ইরার হত্যার বিচার চাই। ইরার খুনির ফাঁ///সি চাই।

- অন্তর

সাধারণ সম্পাদক (জিএস), সালাহউদ্দিন আম্মাররাকসু—বলেছেন,শোষকের বুকে কম্পন ধরানো প্রতিটি শব্দই আমাদের ভাষা।নারায়ে তাকবির, আ...
23/02/2026

সাধারণ সম্পাদক (জিএস), সালাহউদ্দিন আম্মার
রাকসু—বলেছেন,

শোষকের বুকে কম্পন ধরানো প্রতিটি শব্দই আমাদের ভাষা।
নারায়ে তাকবির, আল্লাহু আকবার।
ইনকিলাব, জিন্দাবাদ।
আজাদী, ইনসাফ।
তোমার দেশ, আমার দেশ—বাংলাদেশ, বাংলাদেশ।
প্রতিটি স্লোগান, প্রতিটি শব্দই শোষককে পরাজিত করে আমাদের দিয়েছে নয়া ইতিহাস।

আজ যারা শব্দ নিয়ে আপত্তি তোলে,
তারা আসলে শব্দ নয়—প্রতিবাদকেই ভয় পায়।
কারণ প্রতিটি জাগ্রত শব্দই শোষণের কফিনে শেষ পেরেক।

আমরা শব্দে লড়ব,ভাষায় লড়ব,আর ন্যায়, ইনসাফ ও আজাদীর প্রশ্নে একচুলও পিছাব না।

নাসিরুদ্দিন ভাইয়ের মেয়ে যখন ভিডিওতে তার মায়ের পক্ষ নিয়ে বাবা, বাবা, স্লোগান দিচ্ছিলো।। আমি সিউর তখন ভাবি হাতে খু*ন্তি  ন...
22/02/2026

নাসিরুদ্দিন ভাইয়ের মেয়ে যখন ভিডিওতে তার মায়ের পক্ষ নিয়ে বাবা, বাবা, স্লোগান দিচ্ছিলো।। আমি সিউর তখন ভাবি হাতে খু*ন্তি নিয়ে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে ছিলো।। পাটোয়ারি কে বলছিলো বেডা আগে পোস্ট কর।।

পাটোয়ারি ভাই পোস্ট করলো কিছুক্ষন পর সার্জিস আলম কমেন্ট করলো ---- হোম মিনিস্ট্রি থেকে চাপ দেওয়া হয়েছে নাকি।। তখন মেবি পাটোয়ারি ভাই মনে মনে বললো ---- ওরে সার্জিস যতই ঘুরি উড়াও রাতে, লাটাই কিন্তু আমাদের হোম মিনিস্টারের হাতে।। এই মিনিস্টার তোমার ঘরে ও আছে, আমার ঘরে ও আছে।। তাই মজা কইরা কথা কইয়োনা পাছে।। কাঁ**টা ঘা"য়ে নুনের ছিটে দেওয়ার কি আছে।। কোনদিন না তোমার কপালে ও শনির দশা আসে।। 🤣🤣

অতঃপর প্রমাণিত -- বৌকে সবাই ভয় পায়।। আর ক্রাশখ*ইরা বইনরা আর নজর দিচনা।। শান্তিতে ঘর করতে দে তাঁদের।।🤣🤣

(লেখা -- Israt Jahan Hridhika )

14/02/2026

বিএনপিকে যারা ভোট দিয়েছে, ৩ খুনের পর এবার ৩ সন্তানের জননীকে ধর্ষণের ভাগ তাদের আমলনামায় চলে গেছে,
বিস্তারিত কমেন্টে👇

14/02/2026

নির্বাচন-পরবর্তী বিএনপির সহিংসতা ও হামলা
নির্বাচন শেষ হতে না হতেই দেশজুড়ে শুরু হয়েছে প্রতিহিংসার রাজনীতি। কুয়েট ভিসি থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী, এমনকি রাজনৈতিক মিত্রদের ওপরও হামলার খবর আসছে।
১৩ ফেব্রয়ারি ২০২৬ তারিখে বিএনপির সহিংসতা ও হামলার একাংশ:
১. কুয়েট ভিসির ওপর ছাত্রদল কর্মীদের বর্বরোচিত হামলা।
২. দিনাজপুরে ছেলের রাজনৈতিক পরিচয়ের কারণে (জামায়াতের পোলিং এজেন্ট) বাবাকে মারধর ও বাড়ি পোড়ানোর হুমকি।
৩. পঞ্চগড়ে বিএনপি কর্মীদের হাতে সাধারণ মানুষের ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর; অনেকে আহত। অভিযোগ এনসিপির সার্জিস আলমের।
৪. বাগেরহাট-৪ আসনে আল-আমিন নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
৫. ফেনীর ফুলগাজীতে ছাত্রদল নেতার নেতৃত্বে জামায়াত নেতার দোকানে হামলা। ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাটে জামায়াত কর্মীদের ৪ টি দোকান ভাংচুর করেছে স্থানীয় যুবদল নেতারা। এই ঘটনায় প্রশাসনের সাথে যোগাযোগের পর গণমাধ্যমে কথা বলছেন, ফেনী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট এস এম কামাল উদ্দিন।
৬. নোয়াখালীর সেনবাগে জামায়াত নেতার ওপর ছাত্রদল কর্মীদের অতর্কিত হামলা।
৭. উখিয়ার করম মুহুরীপাড়ায় বিএনপি ক্যাডারদের হামলায় বেশ কয়েকজন রক্তাক্ত ও হাসপাতালে ভর্তি।
৮. কুড়িগ্রামে ভোট নিয়ে তর্কের জেরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে বিএনপি কর্মীরা।
৯. খুলনায় ঢাবি শিক্ষার্থীর বাড়িতে আগুন; মা-বোনকে পিটিয়ে আহত এবং শিক্ষার্থীকে জ-বা করে প্রাণনাশের হুমকি।
১০. পাটগ্রামে বিএনপি নেতাদের নেতৃত্বে বাড়িতে ঢুকে মালামাল লুটতরাজ।
১১. বরিশালে বাবার রাজনৈতিক (জামায়াত) পরিচয়ের জেরে ছেলের গাড়িতে ছাত্রদল কর্মীদের হামলা।
১২. চট্টগ্রামে সাবেক শিবির নেতার বাড়িতে বিএনপি নেতাদের হামলা ও ভাঙচুর।
১৩. চকরিয়ায় জামায়াত নেতার বাড়িতে বিএনপি ক্যাডারদের দফায় দফায় হামলা।
১৪. কুষ্টিয়ায় এনসিপি নেতার বাসভবনে বিএনপি কর্মীদের হামলা।
১৫. ফেনীতে বিএনপি প্রার্থীর জয়ের পর জামায়াত কর্মীদের বাড়িতে ব্যাপক হামলা।
১৬. সিরাজগঞ্জে জামায়াত আমিরের বাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে অগ্নিসংযোগ।
১৭. সন্দ্বীপে জামায়াত নেতাদের বাড়িতে বিএনপি নেতাদের হামলা।
১৮. দিরাই পৌরশহরে জামায়াত নেতার ওপর শারীরিক আক্রমণ।
১৯. বাগেরহাটে জামায়াত-শিবির নেতাকর্মীদের ওপর হামলায় ২০ জন আহত।
২০. গোপালগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতার বাড়িতে হামলা।
২১. বগুড়ার সারিয়াকান্দিতে ছাত্রদল ও ছাত্রলীগের যৌথ হামলায় শিবির কর্মী আহত।

10/02/2026

🧨💝🔥

🔺কনফিডেন্স লেভেল: ১০০০%! 🫡😂​হাসনাত আবদুল্লাহর সাথে একসময় ছবি তোলার জন্য যে মানুষটা লাইন ধরতো, আজ সে-ই বলছে,আমি হাসনাত আব...
10/02/2026

🔺কনফিডেন্স লেভেল: ১০০০%! 🫡😂
​হাসনাত আবদুল্লাহর সাথে একসময় ছবি তোলার জন্য যে মানুষটা লাইন ধরতো, আজ সে-ই বলছে,আমি হাসনাত আবদুল্লাহকে প্রতিদ্বন্দ্বী মনে করি না।

হাসনাতের জনসমর্থন নাকি তার মাত্র চার ভাগের এক ভাগ! তার নিজের নাকি ১০০% গণজোয়ার!

​ভাইরে ভাই! এই লেভেলের আত্মবিশ্বাস কোথা থেকে আসে?
​যাই বলেন, জীবনে আর কিছু হোক না হোক, ওনার মতো কনফিডেন্সটা খুব দরকার। হাসতে হাসতে দিন পার হয়ে যাবে! 🐸

09/02/2026


চায়ের দোকানে বসে এক চাচা কইতাছে:-

~হুনো বাতিজা, ভোট ত হইয়া গেছে।

~আমি কইলাম, কি কন চাচা ভোট তো ১২ তারিখ।😲

~ধুর মিয়া, ১২ তারিখ তো তোমগো ভোট, ইউনুসের ভোট তো আগে হইয়্যা গেছে।

~আমি কইলাম, ক্যামনে চাচা?🤔

~হ, জামায়েতের আমির তো বান মারছে।

~আমি কৌতূহল নিয়া কইলাম, বিষয়টা বুঝায়া কন তো চাচা🙄

~আরে, কালা জাদু। জামায়াতের আমির ভোটারদের কালা জাদু করছে। দেখবেন নির্বাচনের দিন সব ভোট দাঁড়িপাল্লায় পড়তাছে।

~আপনাকে কালো জাদু করছে?🤔

~কইতারিনা, মন তো দিয়া রাখছি ধানের শীষে, নির্বাচনের দিন যদি সীল ঘুইরা যায়, তাইলে বুঝমু আমারেও মারছে।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when JúŠt Yûmś posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share