12/05/2026
ছবির ব্যক্তিটি একজন মসজিদের ইমাম ছিলেন। তিনি ইমামতি করার পাশাপাশি জমি কেনা বেচার ব্যবসা করতেন। ব্যবসায় লোকসান হলে তার নিকটে হইতে পাওনাদারেরা টাকার জন্য চাপ দিলে তিনি গত ১১/১২/২০২৫ তারিখে নিজেই আত্নগোপনে চলে যান। উক্ত ব্যক্তির মা থানায় এসে নিঁখোজ জিডি করেন। জিডির তদন্তকারী অফিসার অনেক চেষ্টা করেও তাহার অবস্থান শনাক্ত করতে পারছিলেন না। পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তাহাকে মোহনপুর থানা এলাকায় তাহার শ্বশুর বাড়ী হইতে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করতে সক্ষম হই। তাহাকে থানায় নিয়ে আত্নগোপনে থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হইলে তিনি জানান যে, তিনি নিয়মিত পরিবারের সাথে যোগাযোগা করতেন অপরপক্ষে তাহার মায়ের নিখোঁজ জিডি করার উদ্দেশ্য ছিলো যেন পাওনাদাররা যেন বিশ্বাস করে যে সে সত্যিই নিখোঁজ হয়েছে। উল্লেখ্য যে ইতোমধ্যে তাহার মা এলাকায় লোকজনকে বলা শুরু করে দিয়েছিলেন যে সে বিদেশ চলে গেছে এবং এই মর্মে তিনি থানায় এসে জিডি প্রত্যাহার করেন।