MN Maruf

MN Maruf Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MN Maruf, Baipash, Rajshahi.

নাও..চলে এসেছি।কোথায় রাসেল ভাইপার??
23/06/2024

নাও..চলে এসেছি।
কোথায় রাসেল ভাইপার??

18/06/2024

আমাদের শুভাকাঙ্ক্ষি বন্ধু দেশের উজার করে ঢেলে দেওয়া ভালোবাসায় সিলেটের অবস্থা বর্তমানে খুবই করুণ! পানি বাড়ার সাথে সাথে তাদের জীবন-যাপনও শোচনীয় হয়ে পড়েছে। তাদের অবস্থা দিনকে দিন ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে।

নামাজের পর সহ্ প্রতিটা মুনাজাতে তাদের জন্য হৃদয় থেকে একটু দোয়া করি। তাদের পাশে দাঁড়াতে না পারলেও, নিজ নিজ স্থান থেকে ফরিয়াদ চালিয়ে যায়। তারা আমার দেশেরই নাগরিক। তারা আমারই ভাই। তাদের জায়গায় আমি থাকলে কেমন হতো? এই চিন্তাটা মাথায় এনে তাদের জন্য প্রতিনিয়ত দোয়া চালিয়ে যায়। আল্লাহ্ তাদের রক্ষা করুন, তাদের সহায়তাকারী হোন। আমিন!!

মারুফ ইবনে মেরাজ
১৮/০৬/২০২৪

10/04/2024

ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

30/11/2023

আব্বু-আম্মু ব্যতীত সকলের কাছেই আমি বিবাহ্ উপযুক্ত 🙂

06/10/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ!!🖤
আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসায় চলে যাচ্ছি। ফোন ব্যবহারের অনুমতি না থাকায় ফোনটা বাসায় থাকবে। এই জন্য নিয়মিত অনলাইনে আসতে পারবো না। এতোদিন যারা নিঃস্বার্থ ভাবে আমার সাথে ছিলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি এইভাবেই পাশে থাকবেন। অনলাইনে আসলেই ইনশাআল্লাহ পোস্ট করে জানিয়ে দিবো। সবার দো'য়াই এই অধমের জন্য একটু জায়গার অনুরোধ রইলো।

আল্লাহ্ হাফেজ!! 🌺🍂

আর হ্যাঁ, নিয়মিত দরুদ পড়তে ভুলবেন না!!

❛❛আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ, সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম।❜❜ ﷺ"🖤🌸

06/10/2023

সবাই তো নিজেকে আশেকে রাসূল [সঃ] দাবী করে। কিন্তু বাস্তবতা এটাই রাসূল সঃ এর দুরুদ ছাড়াই অধিকাংশের দিন-রাত পার হয়। হায় আফসোস!! আমি জবানকে দরুদ মুক্ত রেখে আশেকে রাসূল [সঃ] এর বুলি ছড়াচ্ছি। আমার মতো মিথ্যাবাদী আর কে আছে? কোন মুখ নিয়ে সেদিন তাঁর সামনে দাঁড়াবো?

আজ জুম'আর দিন। বেশি বেশি দরুদ পাঠের দিন।

❛❛আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ, সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম।❜❜ ﷺ"🖤🌸

05/10/2023

বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছে। ভাগ্যিস তুমি নাই। নাহলে বেলকনিতে বসে ডায়েরি আর কলম হাতে বৃষ্টি দেখার মূহুর্তটা উপভোগ করতে পারতাম না। কারণ বেলকনিতে জায়গা কম।🙂

বাই দ্যা ওয়ে, রাসূলে কারীম [সঃ] বৃষ্টি হতে দেখলে পড়তেনঃ
"আল্লহুম্মা সয়্যিবান না-ফি'আ"
(অর্থঃ হে আল্লাহ! আপনি উপকারী বৃষ্টি দান করুন।) {সহীহ্ বুখারী/১০৩২}

আর হ্যাঁ, বৃষ্টির সময় দো'য়া কবুল হয়। কারো বউ লাগলে আল্লাহর কাছে চাইতে পারেন। ইনশাআল্লাহ তিনি ফিরাবেন না।🤭
{আবু দাউদ/২৫৪০}

05/10/2023

কওমি-সুন্নি, ওহাবি-বেদাতি, ভাই আপনাদের এই লড়াই বন্ধ করুন। আপনাদের জ্বালায় কয়েকদিন পর আমার জিলাপি খাওয়া বাদ দিতে হবে। দোকানে গিয়ে জিলাপি কিনলেই বলবে,"কি রে ওহাবি! জিলাপি খাইস ক্যা?"

(জিলাপির ইমুজি ২টা)

04/10/2023

সারাদিন নফসের (প্রবৃত্তির) সাথে লড়াই করতে করতে আমি ক্লান্ত। তার চেয়েও বেশি লড়াই করতে হয় নামাজে। প্রতিটা নামাজে টানা-হেঁচড়া করে নামাজ শেষ করতে হয়। সালাম ফিরানোর পরে প্রশান্তির বদলে অস্থিরতা কাজ করে। যেনো বিশাল এক যুদ্ধ শেষ করে ব্যর্থ সৈনিক ক্লান্ত হয়ে বসে আছে।

তবে সিজদায় গিয়ে একটি কথা স্মরণ হয়ে গেলে নফস শান্ত হয়ে যায়,"আমি আমার রবের পায়ে সিজদায় পড়ে আছি। আর তিনি আমার দিকে সন্তুষ্টচিত্তে তাকিয়ে আছেন।"

😍😍

04/10/2023

সারাদিন নফসের (প্রবৃত্তির) সাথে লড়াই করতে করতে আমি ক্লান্ত। তার চেয়েও বেশি লড়াই করতে হয় নামাজে। প্রতিটা নামাজ টানা-হেঁচড়া করে শেষ করতে হয়। সালাম ফিরানোর পরে প্রশান্তির বদলে অস্থিরতা কাজ করে। যেনো বিশাল এক যুদ্ধ শেষ করে ব্যর্থ সৈনিক ক্লান্ত হয়ে বসে আছে।

তবে সিজদায় গিয়ে একটি কথা স্মরণ হয়ে গেলে নফস শান্ত হয়ে যায়,"আমি আমার রবের পায়ে সিজদায় পড়ে আছি। আর তিনি আমার দিকে সন্তুষ্টচিত্তে তাকিয়ে আছেন।"

03/10/2023

ফেসবুক স্ক্রোল করতে করতে একটা ভিডিও সামনে আসে। সেখানে একটি দেশের প্রধানমন্ত্রী স্টেজে বসে থাকে এবং দর্শকগণ তাঁকে কিছু প্রশ্ন করে।

একজন দর্শক তাঁকে প্রশ্ন করে,"আপনি এতো ব্যস্ততার মাঝেও নিজেকে ফিট রাখেন কিভাবে? শরীরচর্চা করেন কখন?" তখন তিনি উত্তর দেন,"শরীরচর্চা বলতে ৫ ওয়াক্ত নামাজ পড়ি। এটাই। এছাড়া আমি অতিরিক্ত ব্যয়াম করার সময় পাই না।"

কথাটা সে যে উদ্দেশ্যেই বলুক না কেনো, আমি শুধু একটি বিষয় ভাবছি। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের যে নামাজের বিধানটা দিয়েছেন,এটা থেকে কতটুকু উপকার আমরা পাচ্ছি। আমাদের নামাজে ঈমানের পরিবর্তন তো হচ্ছেই না, গুনাহ্ তো কমছেই না, সাথে শারীরিক যে একটা উপকারিতা হওয়ার কথা সেটাও হচ্ছে না। খুবই ভাবার বিষয়, আমাদের নামাজ দুনিয়াতেই কোনো কাজে আসছে না। তাহলে ক্বিয়ামতের দিন কিভাবে বাঁচাবে?

আমাদের নামাজটা চেঞ্জ করতে হবে। 5G স্পিডের নামাজ টাকে রাসূল[সঃ] এর আদর্শে না নিয়ে আসতে পারলে কোনো লাভ নাই। শারীরিক উপকারিতা, মানসিক প্রশান্তি, রবের নৈকট্য কোনোটাই পাওয়া যাবে না।

★নামাজে আন্তরিকতা আনার জন্য আমার পড়া বেস্ট কিছু বই, যা ইনশাআল্লাহ আপনাকে নামাজের প্রতিটা পয়েন্টের মর্মার্থ বুঝতে সাহায্য করবে।
# হৃদয় জুড়ানো সালাত, শায়খ মিশারি আল খাররাজ।
# খুশু-খুযু, ইমাম ইবনুল কাইয়্যিম রহিঃ।

এছাড়াও আরো অনেক বই আছে, সেগুলোও আপনারা পড়তে পারেন। মোটকথা, নামাজ পড়তে হলে নামাজ পড়ার মতো পড়তে হবে। শুধু উঠা-বসার দ্বারা কোনো লাভ হবে না। বরং আমরা সেই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবো।

"দুর্ভোগ সেই সকল নামাজি দের জন্য, যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন। শুধুমাত্র লোক দেখানোর জন্য তা আদায় করে।" (সূরা মা'ঊন:৪-৬)

[আল্লহুম্মাগফিরলি]

যতই পড়েছি ততই মনে হয়েছে কিছুই জানি না। তাই পড়া ছেড়ে দিয়েছি। এখন দিব্যি মনে হয় অনেক কিছুই জানি।
03/10/2023

যতই পড়েছি ততই মনে হয়েছে কিছুই জানি না। তাই পড়া ছেড়ে দিয়েছি। এখন দিব্যি মনে হয় অনেক কিছুই জানি।

Address

Baipash
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when MN Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MN Maruf:

Share