05/06/2026
*** অধরাকে নিয়ে ভাবনা ***
হবিবর রহমান সাগর
তোমার ঐ পরনের শাড়িতে যেন লাগে
গ্রামের মেঠো পথে হাঁটা এক নব বধূ।
ওষ্ঠ আর অধরের মাঝে মনে হয় যেন
মৌমাছির ঝাঁক খোঁজে কুসুম ফুলের মধু।
তোমার উড়ন্ত খোলা কেশ গুলো মনে হয় যেন
গ্রীষ্ম কালের পশ্চিম গগনের কালো মেঘরাশি
আর মায়া হরিণীর মতো দুটি চোখ যেন বলে
গগন চমকানো রমণী, অনন্তকাল ভালোবাসি।
তোমার বিষণ্ণতা কাছে টানে সাগরের বানে
স্রোতধারায় ভেসে যায় কত জলকণা
নদীর পাড়ে একাধারে বসে বসে ভাবনা গুলো
নিজের মতো করে এঁকে যায় আলপনা।
তোমার একাকী বসে থাকা বড় চিন্তিত লাগে
মনে হয় দেবদাসের বিরহে পার্বতী কাতর
না বলা কত কথা বুকে জমানো বড় ব্যথা
হিমালয়ের মতো হয়ে আছে শীতল পাথর।
তোমার আড়চোখের দৃষ্টি আর মুচকি হাসি
ভিতরের মরুভূমিতে যেন বরষায় ভিজে যায়
আর মরে যাওয়া আবেগ অনুভূতি স্বপ্ন গুলো
জাগ্রত হয় নতুন রুপে সাজে শত অভিপ্রায়।