Defence information

Defence information Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Defence information, joypurhat, Rajshahi.

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর উদ্যোগে ২ কোটি ১৩ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংসবিজিবির ফেনী ব্যাটালিয়ন ...
03/04/2026

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর উদ্যোগে ২ কোটি ১৩ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

বিজিবির ফেনী ব্যাটালিয়ন সদরে আয়োজিত 'মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬' এ বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩,৬২৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ২,০৯৭ বোতল ফেন্সিডিল, ৩০৬ ক্যান/বোতল বিয়ার, ৭৬৫.২৩ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১,২২,৭০৯ পিস বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট, ৪০ পিস ডার্বিন ক্রিম, ১০ বোতল কৌটা মাদক ও ০১ লিটার বাংলা মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

03/04/2026
ক্যান্টনমেন্টে নতুন ব্রিগেড কমান্ডার এসেছেন। যোগ দেয়ার পরদিন থেকে তিনি লক্ষ্য করলেন মাঠের পাশের একটা বেঞ্চে দুই পাশে দুই...
21/03/2026

ক্যান্টনমেন্টে নতুন ব্রিগেড কমান্ডার এসেছেন। যোগ দেয়ার পরদিন থেকে তিনি লক্ষ্য করলেন মাঠের পাশের একটা বেঞ্চে দুই পাশে দুই সৈনিক রোজ দাঁড়িয়ে থেকে পাহারা দেয়। বেঞ্চটি মাঠের পাশের বাকি বেঞ্চগুলোর মতোই, কিন্তু বাকিগুলোতে পাহারা নেই, এই বেঞ্চটায় পাহারা। কয়েকদিন দেখার পরে তিনি সেখানকার সেকেন্ড-ইন-কমান্ডকে ডেকে বললেন- এই বেঞ্চটা প্রতিদিন পাহারা দেয়া হচ্ছে কেন?🤔
সেকেন্ড-ইন-কমান্ড- “স্যার, এটাই রেওয়াজ, আমি গত দশবছর ধরে এমনটাই দেখে আসছি।”
ব্রিগেডিয়ার সাহেব অবাক হয়ে তাঁর আগের দায়িত্বরত ব্রিগেডিয়ারকে ফোন দিলেন। আগের ব্রিগেডিয়ার সাহেবও বললেন; “হ্যাঁ, হ্যাঁ, এটাই নিয়ম। বেঞ্চের দুই পাশে দুইজন সেন্ট্রি দাঁড়িয়ে পাহারা দেবে।”
কিন্তু কী কারণে পাহারা দেবে, সেটা সেই ব্রিগেডিয়ারও বলতে পারলেন না।
এভাবে খোঁজ নিতে নিতে জানা গেল, ২০ বছর আগে একজন ব্রিগেডিয়ার এই নিয়ম করে গেছেন। তো নতুন ব্রিগেডিয়ার সাহেবের খুব কৌতূহল হলো। তিনি ভালোভাবে খোঁজ নিয়ে জানলেন, ২০ বছর আগের তৎকালীন ব্রিগেডিয়ার সাহেব যদিও বহু আগে রিটায়ার করেছেন, তবু এখনও বেঁচে আছেন। তো কৌতূহল চাপতে না পেরে তিনি সেই বৃদ্ধ সিনিয়র অফিসারকে ফোন করে বললেন- “স্যার, আপনি কেন দুইজন সৈনিককে দিয়ে বেঞ্চ পাহারা দেয়ার নিয়মটা চালু করেছিলেন?”
সেই বৃদ্ধ অফিসার অবাক হয়ে বললেন- “বলো কী! আমি যখন বলেছিলাম, তখন বেঞ্চটা নতুন রঙ করা হয়েছিল। তাই একজনকে ডেকে বলেছিলাম, এখানে দুইজন সেন্ট্রি দাঁড় করিয়ে দাও, যাতে কেউ বেঞ্চে বসে প্যান্টে রঙ না লাগিয়ে ফেলে! এখনও সেই বেঞ্চ পাহারা দিয়ে চলছে নাকি”⁉️🤪😁😀😂😂🤣🤣

চাকরিটা শখের কিন্তু সুখের না  যেখানে মানসিক শান্তি পাওয়া যায় না ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘণ্টা মানসিক প্রেসারে থাকা লাগে সেখ...
12/03/2026

চাকরিটা শখের কিন্তু সুখের না যেখানে মানসিক শান্তি পাওয়া যায় না ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘণ্টা মানসিক প্রেসারে থাকা লাগে সেখানে যদি অফিসার বা সার্ভিসে কেউ বা ফ্যামিলির কেউ মানসিক প্রেসার দেয় কথা বুঝতে চাই না তখন আর জীবনের মায়া থাকে না তখন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।😭😭

14/02/2026

স্বামী স্ত্রীর মোহাব্বত এর জন্য সৃষ্টিকর্তা নির্দিষ্ট কোন দিবস রাখেন নাই 💝 ভালোবাসা দিবস নতুন প্রেমের ছেলে মেয়েদের খুশির দিন ❣️ সৃষ্টিকর্তা স্বামী স্ত্রীর প্রেম, ভালোবাসার জন্য সব দিন কে কবুল করেন ❤️ আমার বন্ধুদের সুন্দর সকাল এর ভালোবাসা শুধু ভালোবাসা। 💝❤️❣️💝❤️❣️

বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মাসুদপুর বিওপির টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী ঠুঠ...
10/02/2026

বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মাসুদপুর বিওপির টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে শটগান উদ্ধার: গ্রেফতার ১ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার): গতকাল দুপুর ১...
10/02/2026

ব্রাহ্মণবাড়িয়া জেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে শটগান উদ্ধার: গ্রেফতার ১

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার): গতকাল দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার টিয়ারা, বিটঘর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানে ১টি ১২ বোর শটগান ও ১৬ রাউন্ড গোলাবারুদসহ ১ জনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উত্তরা ও মিরপুরে পৃথক যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: গ্রেফতার ৩ঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার):  গতকাল রাত আনুমানিক...
09/02/2026

উত্তরা ও মিরপুরে পৃথক যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: গ্রেফতার ৩

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার): গতকাল রাত আনুমানিক ৩টায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি চেকপোস্ট পরিচালনা কালে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টার এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন, ৪টি ৫.৫২ মি:মি: গোলাবারুদ, ১টি ডামি পিস্তল, ২টি পিস্তল কভার, ২টি হাতকড়া, ১টি ওয়াকি টকি, ২টি নকল র‍্যাব আইডি কার্ড, ৪টি কালো র‍্যাবের জ্যাকেটস ও বিভিন্ন সরঞ্জামাদিসহ ৩ জন ভুয়া র‍্যাব পরিচয়দানকারীকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, গতকাল মধ্যরাতে রাজধানীর মিরপুর ১১ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক একটি অভিযানে ১টি ৭.৬৫ মি:মি: বিদেশী পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তলের গোলাবারুদ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেরপুর জেলার সদর উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার): আজ ভোরে গোপ...
09/02/2026

শেরপুর জেলার সদর উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার): আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার শাপমারি ও ভাতশালা ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে হাফেজ মিয়া নামক ০১ জন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় আটককৃত ব্যক্তির নিকট হতে ১টি শটগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি ০৫ আগস্ট ২০২৪ এর সময় পুলিশের লুট হওয়া শটগান বলে জানা যায়। আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ শেরপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ । যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

08/02/2026

সঠিক কথা বলেছেন 🥀🌹❤️

08/02/2026

happy rose day❤️❤️

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্রসহ ১ জন গ্রেফতারঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার): গতকা...
07/02/2026

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্রসহ ১ জন গ্রেফতার

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার): গতকাল মধ্যরাতে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর বাজার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১৯টি দেশীয় অস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

Address

Joypurhat
Rājshāhi
5941

Alerts

Be the first to know and let us send you an email when Defence information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Defence information:

Share