15/07/2026
আজ বুঝলাম, কিছু আগমন কোনো কাকতালীয় ঘটনা নয়—ওগুলো নিঃশব্দে এসে জীবনের একটা শিক্ষা দিয়ে যায়।
হঠাৎ একটি পাখি এসে আমার হাতে বসে পড়ল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তাকে নিজের করে নেওয়ার কোনো ইচ্ছে ছিল না। বারবার হাত খুলে দিলাম, বললাম—"উড়ে যাও, আকাশ তো তোমার।" অথচ সে গেল না। যেন আমার নীরবতার ভেতর কিছু খুঁজছিল।
কিন্তু মানুষের মন বড় অদ্ভুত। যে জিনিস সহজে পাশে থাকে, তাকে হারানোর ভয়ও ততটাই বেড়ে যায়। তাই ভাবলাম, যদি তাকে একটু বেঁধে রাখি! যদি এই মুহূর্তটা ফুরিয়ে না যায়!
আর ঠিক তখনই...
এক ঝটকায় সে ডানা মেলে আকাশে মিলিয়ে গেল।
সেদিন বুঝলাম, পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলোকে কখনো আটকে রাখা যায় না। প্রজাপতি, পাখি, সময়, আর কিছু মানুষ—এরা সবাই স্বাধীনতার সন্তান। এদের ভালোবাসতে হলে হাত মুঠো করতে হয় না; বরং হাত খুলে রাখতে হয়।
হয়তো সে পাখিটা আমাকে বলতে এসেছিল—
"যতক্ষণ তুমি আশ্রয় ছিলে, আমি ছিলাম। যেদিন তুমি কারাগার হতে চাইল, সেদিনই আমার উড়ে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না।"
তার উড়ে যাওয়া দেখে আমার খারাপ লাগেনি। কারণ সে আমার কাছ থেকে কিছু নিয়ে যায়নি; বরং রেখে গেছে একটা সত্য—
"ভালোবাসা ধরে রাখার নয়, অনুভব করার। আর যে সত্যিই তোমার, তাকে বেঁধে রাখতে হয় না।"..........জাহান