শুচিস্মিতা

শুচিস্মিতা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শুচিস্মিতা, Puran Bogra.

14/03/2026

With Tonu Wasi – I just got recognized as one of their top fans!

10/02/2025
16/09/2024

সবকটা জানালা খুলে দিলে, দলিলপত্র আলপিনের খোঁচায় মুছে দিলে,দারুণ সভ্য আচারনেও সেই ভবঘুরে পথিককে ফেরানো সম্ভব নয়। যে কুসুম কোমল কলি শুকিয়েছে তীব্র অবহেলায়, অতৃপ্ত রুহের জাতনায় 🌼

Pov: Why chikna boys live long 🤧
02/07/2024

Pov: Why chikna boys live long 🤧

29/04/2024

প্রথম পর্বঃ সভ্যতা সমাচার

এ মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাক। শুধু বেচে থাক সে দানবীয় আত্না যে ভেঙে দিয়েছে জাদুর কাঠি। কলমের খোচায় মুছে দিয়েছে নভোযানের ভারী ভারী সব বস্ফোরক। সেসব তিমি হত্যার বিচার আজও হয়নি যাদের লবণাক্ত হৃৎপিণ্ডে জারিত হয়েছে এ বিকৃত মানব সভ্যতা। তাদের হাড় দিয়ে তৈরি হয়েছে প্রসাধনী আর সেই জাদুর কাঠি যেটা মহূর্তে মিলিয়ে দিতে পারে ন্যায়ের অসমতা,গুড়িয়ে দিতে পারে বড় শহর। আর বেলুন হাতে শিশু আকাশের দিকে তাকিয়ে দেখে আলপিনের উপস্থিতি যার যন্ত্রণা নরকের যমদূতকে হাজির করতে পারে। নরকের উষ্ণ বাতাস যা তপ্ত করতে পারে ফুসফুসের আলভিওলাস। তারপর নিশ্বাসের সেই দানবীয় হুংকার উজার করে দিতে পারে সকল বন এবং বাঁশঝাড়। তাপমাত্রা বেড়ে গলিয়ে দিতে পারে থার্মোমিটারের পারদদন্ড যার তাপমান পৃথিবীর মজুদকৃত সকল পারমানবিক বোমার চেয়ে বেশি 😿

দ্বিতীয় পর্বঃ মানব সমাচার

আমি অবাক হই এ অন্ধ সভ্যতা দেখে
যেখানে নড়ি হীন বৃদ্ধ কে ফেলে দেওয়া হয় কৃষ্ণ গহ্বরে।আধুনিকতার শ্রেষ্ঠত্বে যে পুরান ছোঁয়া লাগতে নেই। আমি অবাক হই বিশ্ব মোড়লদের দেখে যারা আত্মরক্ষার নামে পোষে কালো নেকড়ে। মানবাধিকার রক্ষার নামে বসিয়ে দেয় অসহায় এর বুকে নীল দাঁত।তারা পৃথিবীর মূল্য চুকাতে বিক্রি করেছে ডান চোখ আর হৃদপিণ্ডের প্রকোষ্ঠ। সেই চিরচেনা বর্বরতা। এ শহরে মানুষ একে অপরের রক্তচোষায় এতোটা ব্যস্ত যে মশারা থাকে ক্ষুধার্ত।এই আজব গোলোযোগে পরে থাকে রক্তমাখা কিছু পুরনো শার্ট আর প্রিয়জনের স্মৃতিময় আহাজারি।শকুনের কিন্তু ভালোই উদর পুর্তি হয়।আমি বাজারের দোকানীদের চিনি যারা হাতে নিয়ে ঘুরে আগ্নেয়াস্ত্র।যাদের মিথেন মিশ্রিত দ্রব্যে দাহ্য হয় মধ্যবিত্তের অন্তর।তারপর আর কি? আগুন! ছোটপর্দার সিরিয়ালে যখন শুঁকি পোড়া গন্ধ তখন ভাবি তারা হয়তো নিজদের সৃষ্ট দাবানলেই পুড়ে ছাই। আমি সমাজের এই তরুণ প্রজন্মকে চিনি যারা হিংস্রতা কে ঢাকতে বানিয়ে নিয়েছে ভেড়ার পশম যুক্ত মেটে কাপড়। আর যাদুকর এর আশ্রয়ে রপ্ত করেছে খোলামেলা ভেলকি।কেউবা নিজেকে চিনতে পেরে পৃথিবীর সেই ঋণ শোধ করতে গিয়ে নিচ্ছে প্রাণের ঝুঁকি।যেটার সাক্ষী ফ্যানের সিলিং আর নিকোটিন এর বিষাক্ত ঘুম। ইশ্বর ও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর বরদান দিয়েছে হতাশার চাদর 🌼
#শুচিশ্মিতা 🖤

03/03/2024

তারা প্রজাপতি হয়ে আসে নিমজ্জিত ভেলার পাল ধরতে, তারপর! তারা বিলীন হয়ে যায়। যেন তাদের উপস্থিতি জীবনে দায়িত্বের এক রাশ বিরক্তি 😌🖤

19/02/2024

আবেগ ক্ষয় হলে প্রেমিক হয় দানব।প্রেম হয় প্রলাপ। কবিতা হয় ছেড়া লাইন। মহুর্তগুলো হয় সায়ানাইড। আর প্রেমিকা হয় প্রিয় খুণী
#শুচিশ্মিতা 🖤🌼

16/02/2024

তোমাকে ভালোবাসার যে দুঃসাহস আমি দেখিয়েছি। নিজেকে বানিয়েছি চিল শকুনের খাবার। এরচেয়ে যদি তোমার হৃদয়ে জীবন্ত কবর দিতে, আমার এ অতৃপ্ত দগ্ধ আত্মার চিৎকার তোমাকে পৈশাচিক আনন্দ দিতো 🖤🌼

02/12/2023

তোমায় হতে পুরো পৃথিবী লুকাতে ব্যস্ত
শুধু আমাকে দেখাবো বলে।
পাইনি গো মেঘফুল,গুঁজে দিবো কানে
চাঁদের আলোয় ফুটেনি সেথা,
মাতে নি তো বকুলের ঘ্রাণে।
এনেছি শিশির ভেজা মাধবীলতা 😅
রাগ করবে না তো?

#শুচিশ্মিতা 🌼🖤

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when শুচিস্মিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share