ENG BLOG

ENG BLOG WE WORK FOR YOUR BETTER FUTURE.

Permanently closed.
20/01/2025

ছোট সমস্যা ভবিষ্যতে অনেক বড় আকার ধারন করেতে পারে। তাই
বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে সকলকে সচেতন থাকতে হবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং ৫০ টি কমন চাকরির প্রশ্ন.........১।প্রশ্নঃ প্রথম শ্রেনী ইটের ওজন কত ?উওরঃ ৮.২৫ পাউন্ড বা ৪.১২ সের আথব...
10/01/2025

সিভিল ইঞ্জিনিয়ারিং ৫০ টি কমন চাকরির প্রশ্ন.........

১।প্রশ্নঃ প্রথম শ্রেনী ইটের ওজন কত ?
উওরঃ ৮.২৫ পাউন্ড বা ৪.১২ সের আথবা ৩.৭১ কেজি ।

২।প্রশ্নঃ প্রথম শ্রেনী একটি ইট কতটুকু পানি শোষণ করতে পারে ?
উওরঃ নিজের ওজনের ১/৫ থেকে ১/৬ অংশ পরিমাণ পানি শোষণ করতে পারে ?

৩।প্রশ্নঃ কাজের পৃর্বে ইট কত ঘণ্টা ভিজিয়ে রাখতে হয় ?উওরঃ ১২ ঘন্টা ( ২৪ ঘণ্টা হলে ভালো হয়।) ।

৪।প্রশ্নঃ ১০০০ টি ইট তৈরি করতে কি পরিমাণ কাঁদা মাটির দরকার হয় ?
উওরঃ প্রায় ১০০ ঘনফুট বা cft ।

৫।প্রশ্নঃ ব্রিক ওয়াল গাঁথুনিতে কি পরিমাণ পানি লাগে ?
উওরঃ ১০ ইঞ্চির ক্ষেত্রে প্রতি ঘনফুটের জন্য ১২ লিটার পানি দরকার এবং ৫ ইঞ্চির ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য ৪ লিটার পানি দরকার ।

৬।প্রশ্নঃ প্রথম শ্রেনী ইটের ফিল্ড টেস্ট কিভাবে করা যাই?
প্রথম শ্রেনী ইটের ফিল্ড টেস্টর নাম T টেস্ট অথৎ ২টি ইটকে T আকারে করে ৫/৬ ফিট উপর থেকে ফেললে ভাঙেবে না ।

৭।প্রশ্নঃ 100 cft ও 100sft ইটের গাঁথুনির জন্য কি পরিমাণ লেবারের দরকার হয় ?

৮।প্রশ্নঃ ইট পোড়ানো হয় কেন ?
উওরঃ ইট পোড়ানোর ফলে ইহা শক্ত হয়, সহজে ভাঙ্গেনা এবং পানিতে গলেনা ও লালচে রঙ সৃষ্টি করে ।

৯।প্রশ্নঃ ১০০ ফুট এইজিং এর জন্য কত গুলো ইট লাগবে ?
উত্তরঃ ২৫০ হতে ২৭০ টি ।

১০।প্রশ্নঃ ১০০ ফুট সলিং এর জন্য কত গুলো ইট প্রয়োজন ?
উওরঃ ৩০০ থেকে ৩৩৬ টি ইট ।

১১।প্রশ্নঃ ১০০ বর্গফুট হেরিং বোন বন্ডের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ৫০০ হতে ৫৫০ টি ইট লাগবে ।

১২।প্রশ্নঃ ১০০ sft ৫ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ৪৮০ থেকে ৫০০ টি ইট লাগবে

১৩। প্রশ্নঃ ১০০ cft ১০ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ১০৮০ টি ইট লাগবে ।

১৪। প্রশ্নঃ ১০০ cft খোয়া তৈরিতে কত গুলো ইট লাগবে ?
উওরঃ ১০৫০ টি ইট লাগবে ।

১৫। প্রশ্নঃ কিং ক্লোজার কি ?
উওরঃ তিন পোয়া ইট ক্লোজার হিসাবে ব্যাবহার হয়, এই ক্লোজারকে কিং ক্লোজার বলে বা রাজা ক্লোজার বলে । ইহার সাইজ প্রায় (৭" X ৪.৫" X ২.৭ ৫") হয়ে থাকে ।

১৬। প্রশ্নঃ কুইন ক্লোজার কি ?
উওরঃ একটি ইটকে যদি লম্বালম্বি ভাবে ভাগ করি তবে তাকে কুইন ক্লোজার বলে। ইহার সাইজ প্রায় ( ৯.৫" x ২.২৫" x ২.৭৫) হয়ে থাকে ।

১৭। প্রশ্নঃ ফ্রগ মার্গ কি ?
উওরঃ ইটের এক পিটে প্রস্তুত কারকের নাম লেখা থাকে তাকে, ফ্রগ মার্গ বলে । ইহা Bonding Key হিসাবে কাজ করে।

১৮। প্রশ্নঃ মোজানাইন ফ্লোর কাকে বলে ?
উওরঃ যে কোন দুটি তালার মধ্য যদি একট অংশিক বাড়ির তলা হয়ে থাকে , তাকে মোজানাইন ফ্লোর বলে ।

১৯। প্রশ্নঃ জলছাদে ব্যাবহত ম্যাটেরিয়ার গুলোর নাম ও অনুপাত কত ? উওরঃ জলছাদে ব্যাবহত ম্যাটেরিয়ার গুলোর নাম হল Slaked line, Surki, Khoa, Molasses, Tamarine, ( এখন ব্যবহার করা হয় না ) ও Gray Cement । জলছাদে ম্যাটেরিয়াল ব্যাবহারে অনুপাত ২:২:৭ । এখানে ২ ভাগ সুরকির সাথে ২ ভাগ চুন ও ৭ ভাগ খোয়া মিশাতে হয়।

২০। প্রশ্নঃ জলছাদ ও প্যারাপেট ওয়ালের সংযোগ স্থলের বাঁকা অংশকে কি বলে?
উওরঃ ঘুন্ডী বলে ।

২১। প্রশ্নঃ একটি গাছের বয়স কিভাবে বুঝা যাবে ?
উওরঃকাঠের ক্রস সেকশনের রিং গণনা করে, গাছের বয়স বুঝা যাবে ।

২২। প্রশ্নঃ চৌকাঠের Groove সাইজ কত ?
উওরঃ ১.৫"x১/২ " ।

২৩। প্রশ্নঃ একটি Door frame ( With 7" ) এ কয়টি Clamp লাগবে ?
উওরঃ এক সাইটে ৪ টি । তাহলে দুই সাইটে (২ х ৪) = ৮ টি Clamp লাগবে।

২৪। প্রশ্নঃ একটি Door frame ( With 11" ) এ কয়টি Clamp লাগবে ?
উওরঃ এক সাইটে ৮ টি । তাহলে দুই সাইটে (২ х ৮) = ১৬ টি Clamp লাগবে।

২৫। প্রশ্নঃ Door সাইজ ও চৌকাঠের সাইজ সাধারণ কত হয়?
উওরঃআপনার জন্য প্রশ্ন নিচে কমেন্ট উওর দিন।

বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ:-১। সীমানা নির্ধারন২। লে-আউট, রাজউক সেট ব্যাক চেক৩। পাইলিং ক) পাইল পয়েন্...
07/01/2025

বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ:-

১। সীমানা নির্ধারন
২। লে-আউট, রাজউক সেট ব্যাক চেক
৩। পাইলিং
ক) পাইল পয়েন্ট সেন্টার করা
খ) বোরিং করা
গ) খাচা বাধা
ঘ) ব্লক দেওয়া
ঙ) ওয়েল্ডিং করা
চ) খাচা ঢুকানো
ছ) ঢালায়
৪। মাটি কাটা
৫। ড্রেসি, লেভেলিং, কম্পেকশন
৬। সোলিং, সিসি ঢালায়
৭। সাটারিং রড বাধায় সহ পাইল ক্যাপ বা ফুটিং ঢালায়
৮। সাটারিং রড বাধায় সহ সট কলাম, ম্যাট ঢালায়
৯। সাটারিং রড বাধায় সহ আন্ডার গ্রাউন্ড পানির ট্যাংক ঢালায়
১০। মাটি, বালি ভরাট ও কম্পেকশন
১১। লেভেলিং, সোলিং, সাটারিং রড বাধায় সহ গ্রেডবীম ঢালায়, কিউরিং
১২। বালি ভরাট ও কম্পেকশন
১৩। গ্রাউন ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
১৪। কলামে চট মোড়ানো, কিউরিং
১৫। গ্রাউন ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড ঙ) আউট লাইন চেক
চ) ইলেকট্রিক পাইপ চেক
ছ) ঢালায়
জ) ছাদে পানি বেধে দেওয়া
১৬। ফাস্ট টু সিক্স ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
১৭। কলামে চট মোড়ানো, কিউরিং
১৮। ফাস্ট টু সিক্স ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড
ঙ) আউট লাইন চেক
চ) ইলেকট্রিক পাইপ চেক
ছ) ঢালায় (ছাদের ঢালাইয়ের সময় ইলেকট্রিক পাইপ লাইন গুলো চেক) জ) ছাদে পানি বেধে দেওয়া
১৯। চিলাকুটার কলাম
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
২০। লিফ্ট মেশিন রুম অভার হেড পানি ট্যাংক
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড
ঙ) আউট লাইন চেক
চ) ঢালায়
ছ) ছাদে পানি বেধে দেওয়া
২১। জলছাদ
ক) ছাদ চিপিং
খ) পানি দিয়ে ধোয়া
গ) চুন ফোটানো
ঘ) চুন চালা
ঙ) খোয়া, সুরকি, চুন দিয়ে
শুকনা অবস্থায় কাটা
চ) রসুন, তেতুল, চিটাগুড়
মেশানো পানি দিয়ে
ভেজানো
ছ) কম পক্ষে সাতটা কাটা
দেওয়া
জ) ভাল ভাবে পচানো
ঝ) রেইন ওয়াটার পাইপের
দিকে ঢাল দিয়ে বিছানো
ঞ) ভাল ভাবে পিটানো
ট) হালোট দেওয়া
ঠ) সিমেন্ট ও চুন দিয়ে
তালের ব্রাস দিয়ে
ফিনিশিং দেওয়া
ড) খড়, কচুরী পানা চট দিয়ে
পানি দিয়ে ছাদ ঠান্ডা
রাখা
ঢ) প্যরাপেট গাথুনী ও প্লাষ্টার
২২। গাথুনী করা
ক) গাথুনীর লে- আউট দেওয়া
খ) ক্লাইন্ট লেন্ডওনার দিয়ে চেক
গ) ইট ভেজানো
ঘ) সঠিক অনুপাতে মসলা
মিশানো
ঙ) কিউরিং করা
২৩। লিন্টেল
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) ঢালায়
ঙ) কিউরিং
২৪। ফলস স্ল্যাব
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) ঢালায়
ঙ) কিউরিং
২৫। লিন্টেল, ফলস স্ল্যাবের উপর গাথুনী
২৬। চৌকাঠ, গ্রীল, রেলিং ফিটিং
ক) সল চেক
২৭। ইলেকট্রিক ওয়াল পাইল ও ইস্টীল বক্স ফিটিং
ক) গুরুপ কাটা
খ) পাইপ জ্যাম
গ) ইস্টীল বক্স ফিটিং
২৮। প্লাষ্টার
ক) গাথুনী পরিষ্কার ও ভেজানো
খ) বালি চালা ও ধৌয়া
গ) সঠিক অনুপাতে মসলা
মিশানো
ঘ) সিলিং, বীম, কলাম চিপিং
ঙ) প্লাষ্টার
চ) কিউরিং
২৯। টাইলস চয়েজ ক্লাইন্ট, ল্যান্ডওনার
৩০। ওয়াল টাইলস
ক) স্যানিটারী ইন্টারনাল ওয়ারিং
খ) পেসার চেক
গ) ভাটিক্যাল পাইপ
ঘ) টাইলস ফিটিং
ঙ) কিউরিং
চ) পয়েন্টিং
৩১। ফ্লোর টাইলস
ক) চিপিং
খ) পানি দিয়ে ধোয়া
গ) ডিস টেলিফোন ক্যাবল দেওয়া
ঘ) বাথ রুমের ফ্লোরে স্লোপ দেওয়া
ঙ) কিউরিং
চ) পয়েন্টিং
৩২। বেসিন সিংক ফিটিং
৩৩। মার্বেল গ্রানাট ফিটিং
৩৪। রং
ক) পাথর ও ৩২০ পেপার দিয়ে ঘোষা
খ) পরিষ্কার
গ) সিলার
ঘ) পুটি
ঙ) ঘোষা
চ) ফাস্ট কোট
ছ) সেকেন্ড কোট
জ) ফাইনাল কোট
৩৫। পলিশিং
ক) ভাল ভাবে ঘোষা
খ) আস্তর দেওয়া
গ) পুটি কাটা
ঘ) পলিশ করা
৩৬। থাই ফিটিং
ক) আউটার লাগানো
খ) গ্লাস পাল্লা ফিটিং
গ) সিলিকন গাম দেওয়া
৩৭। দরজার পাল্লা ফিটিং
৩৮। ইলেকট্রিক ক্যাবল টানা
৩৯। সুইচ সকেট, ব্রকার লাগানো
৪০। গ্রাউন্ট ফ্লোরে ৬"~৮" লাইন টানা
৪১। পিট করা, মিটার পিট, মাষ্টার পিট করা
৪২। বাউন্ডারী ওয়াল করা
৪৩। মেন গেইট লাগানো
৪৪। কোম্পানীর নাম সহ লোগো লাগানো
৪৫। বাগান করা
৪৬। স্যানিটারী ফিটিং ফিকসার লাগানো
৪৭। লিফ্ট, সাব ইস্টেশন, জেনারেটর ফিটিং
৪৮। ওয়াসা কানেকশন
৪৯। ইলেকট্রিক কানেকশন
৫০। ধোয়া পুছা পরিষ্কার করে আনুষ্ঠানিক ভাবে হেন্ড ওভার দেওয়া

কিউরিং করার সময় ও নিয়ম:(একজন ইঞ্জিনিয়ার হিসাবে অবশ্যই জানা উচিত) ১. ফাউন্ডেশন কাজ:কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।সময়কাল: ৭ দি...
07/01/2025

কিউরিং করার সময় ও নিয়ম:
(একজন ইঞ্জিনিয়ার হিসাবে অবশ্যই জানা উচিত)

১. ফাউন্ডেশন কাজ:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

২. ড্যাম্প প্রুফ কোর্স (DPC):
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৩. লিন্টেল ও সানশেড:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৪. জলছাদ (Waterproof Roof):
কিউরিং শুরু: ২৪ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৫. ইটের গাঁথুনি:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৬. ফ্লোর ঢালাই:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৭. প্লাস্টার:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৮. মোজাইক ফ্লোর:
কিউরিং শুরু: ১২ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৯. প্যাটেন্ট স্টোন এবং সিমেন্ট কংক্রিট:
কিউরিং শুরু: ১৫ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

১০. নীট সিমেন্ট ফিনিশিং এবং স্কার্টিং:
কিউরিং শুরু: ১২ ঘণ্টা পর।
সময়কাল: ১৬ দিন।

১১. ছাদ ঢালাই:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ২১-২৮ দিন।
বিশেষ দ্রষ্টব্য:

গরম আবহাওয়ায় কিউরিং ১২-১৬ ঘণ্টা পর শুরু করা যেতে পারে।
যথাযথ কিউরিং সিমেন্টের শক্তি ও স্থায়িত্ব বাড়ায়।

Inheritance development limited (IDL)

একটা বিল্ডিং প্রজেক্টের কত পার্সেন্ট প্রোগ্রেস কিভাবে হিসাব করবেন?========================================একটা বিল্ডিং প...
13/12/2024

একটা বিল্ডিং প্রজেক্টের কত পার্সেন্ট প্রোগ্রেস কিভাবে হিসাব করবেন?
========================================
একটা বিল্ডিং প্রজেক্টের বিভিন্ন অংশের কোনটির কত পার্সেন্টে মিলে মোট ১০০% হয়, এই তথ্য জানা থাকলে সহজেই আপনার প্রজেক্টের প্রোগ্রেস কত পার্সেন্ট সেটা জানতে পারবেন। এছাড়াও প্রজেক্ট শেষ হতে আরো কত সময় লাগবে কিংবা আরো কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় সহজে বের করতে পারবেন।

ধরুন আপনার বিল্ডিং কাজের সম্পূর্ণ স্ট্রাকচারাল কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে বলা যেতে পারে মোট কাজের ৩৫% শেষ হয়েছে।
কিংবা ধরুন স্ট্রাকচারাল কাজের মধ্যে শুধু ফুটিং ও শর্ট কলাম এর কাজ শেষ হয়েছে তাহলে বলতে পারেন স্ট্রাকচারাল কাজের ২০% শেষ হয়েছে।

এভাবে যেকোন অংশের কাজের শেষে প্রোগ্রেস বের করতে পারবেন

বিস্তারিতঃ
=======
বিল্ডিং এর বিভিন্ন অংশের কোনটি কত পার্সেন্ট কাজ বহন করে:
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. Lift,Generator,Substation=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%

এবার আসুন স্ট্রাকচার অংশের যে ৩৫% বলা হলো, সেই ৩৫% অংশের মধ্যে আবার বিভিন্ন অংশের কোনটা কত পার্সেন্ট দেখা যাক।
✔️STRUCTURE : 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (মোট অংশের 35%)

✔️BRICK WORK : 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (মোট অংশের 6% )

✔️WOOD WORK : 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (মোট অংশের ৫% )

✔️METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stai

পাইল ক্যাপ বেইজ
11/12/2024

পাইল ক্যাপ বেইজ

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when ENG BLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share