10/12/2025
“নিজেকে গুরুত্বহীন মনে হলে…কি করবেন!!
কখনো কখনো মনে হয় —
আমি বোধহয় ততটা দরকারি নই,
আমাকে ছাড়া কারো কিছুই বদলায় না,
আমার কথাগুলোরও তেমন ওজন নেই…
কিন্তু সত্যি কথা হলো—
মানুষের চোখে তুমি যত ছোটই মনে হও না কেন,
আল্লাহর কাছে তুমি কখনোই গুরুত্বহীন নও।
তুমি যখন চুপচাপ মন খারাপ লুকিয়ে রাখো,
তোমার ধৈর্য, তোমার নীরবতা, তোমার দোয়া—
সবকিছুই আল্লাহ গুনে গুনে রাখেন।
কেউ না দেখলেও
তোমার প্রচেষ্টা, তোমার ক্লান্তি, তোমার চেষ্টা—
সগৌরবে আসমানে লেখা থাকে।
তাই নিজেকে ছোট ভাবো না।
মানুষ অবহেলা করতে পারে,
কিন্তু আল্লাহ কখনো তোমাকে অবহেলা করেন না।
তুমি গুরুত্বহীন নও,
তুমি শুধু ভুল জায়গায় গুরুত্ব খুঁজে পাচ্ছিলে।
Collected 🤍