14/08/2026
আট বছরের পথচলা, আলো-ছায়ার গল্প আর এক বুক ভালোবাসা! ✨📸
আজ আমাদের ভালোবাসার আঙিনা 'আলোর ক্যানভাস' আট বছর পেরিয়ে ৯ বছরে পা রাখলো। দেখতে দেখতে আটটি বছর কেটে গেল আপনাদের সাথে, ভাবলেই বুকের ভেতর এক অদ্ভুত ভালোলাগা কাজ করে।
এই দীর্ঘ পথচলায় কতশত চেনা-অচেনা মানুষের সাথে দেখা হয়েছে, কত নতুন নতুন জায়গায় ঘুরেছি আমরা। কত মানুষের জীবনের রঙিন মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করেছি, ক্যামেরার ক্লিকে ক্লিকে সাজানোর চেষ্টা করেছি হাজারো আবেগের গল্প।
এই আট বছরে আলোর ক্যানভাস শুধু একটা ফটোগ্রাফি পেইজ হয়ে থাকেনি, হয়ে উঠেছে একটা পরিবার। কাজ করতে গিয়ে কিছু পরিবারের সাথে তৈরি হয়েছে আত্মিক আত্মীয়তা, কিছু মানুষের সাথে গড়ে উঠেছে আজীবন টিকে থাকার মতো গভীর বন্ধুত্ব আর ভাই-ব্রাদারের সম্পর্ক।
এই দীর্ঘ যাত্রায় অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আবার অনেকেই মাঝপথে ছেড়ে চলে গিয়েছেন। কখনো কখনো বহুদূর এগোতে গিয়ে আমরা হোঁচট খেয়েছি, পড়ে গিয়েছি, কিন্তু আপনাদের ভালোবাসায় ভর করে আবার দ্বিগুণ শক্তিতে উঠে দাঁড়িয়েছি, সামনে এগিয়েছি। ভালো-মন্দ, হাসি-কান্না আর সাফল্য-ব্যর্থতার সবকিছু মিলিয়েই আমাদের এই সুন্দর পরিবার।
আজকের এই বিশেষ দিনে আলোর ক্যানভাসের সকল শুভাকাঙ্ক্ষী, ক্লায়েন্ট এবং শুভানুধ্যায়ীদের জানাই অন্তরের অন্তস্তল থেকে গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনারা ছিলেন বলেই আমরা আজকের এই অবস্থানে আসতে পেরেছি।
আগামীর দিনগুলোতেও আপনাদের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমে বেঁধে রাখতে আমরা একইভাবে পাশে থাকতে চাই। আলোর ক্যানভাসের এই পথচলা হোক অবিরাম!
সবাইকে ৮ম জন্মদিনের শুভেচ্ছা! ❤️🥳