13/07/2026
একটি ছোট্ট মুখের হাসির জন্য আমাদের সবার ভালোবাসা ও সহযোগিতা প্রয়োজন। ❤️
আমাদের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে সেবা নিতে এসেছিলেন আলতাব হোসেন প্রামানিক। তিনি তাঁর পরিবারের সঙ্গে নিয়ে এসেছিলেন (মেয়ের ঘরের) ছোট্ট নাতনিকে। জন্মের পর থেকেই শিশুটি নানা শারীরিক সমস্যায় ভুগছে। আর্থিক অসচ্ছলতার কারণে কখনো কোনো ভালো শিশু বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করাতে পারেননি। অনেকেই না বুঝে শিশুটিকে "প্রতিবন্ধী" বলে মন্তব্য করেছেন।
কিন্তু শিশুটিকে দেখে আমাদের মনে হয়েছে, সঠিক সময়ে উন্নত চিকিৎসা পেলে তার সুস্থ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দুর্ভাগ্যবশত, আমাদের স্বাস্থ্য ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন না। তাই আমরা পরিবারটিকে আশ্বস্ত করেছি যে, ঢাকার একটি ভালো হাসপাতালে শিশুটির যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করব।
পরবর্তীতে আমরা তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি, প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি এবং প্রাথমিকভাবে চিকিৎসকের ফি ও ওষুধ কেনার জন্য সামান্য আর্থিক সহায়তা তাদের হাতে তুলে দিয়েছি।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উন্নত চিকিৎসা ও সবার আন্তরিক সহযোগিতা পেলে এই নিষ্পাপ শিশুটি একদিন সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই। যার যার সামর্থ্য অনুযায়ী এই ছোট্ট শিশুটির পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতাও একটি শিশুর জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে।
বি.দ্র.: পরিবারের সম্মতি নিয়েই তাদের সহযোগিতার উদ্দেশ্যে এই ছবি প্রকাশ করা হয়েছে। যদি এতে কারও ব্যক্তিগত অনুভূতিতে আঘাত লেগে থাকে, তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত।