08/06/2022
নিত্যপন্যের দাম বেড়ে যাওয়ায় সবকিছুতেই আমূল পরিবর্তন এসে গেছে!!!
➡️সেলুনে গেলাম চুল কাটতে, ৬০ টাকার চুল কাটা এখন হয়ে গেলো ১০০ টাকা
➡️সকালে গেলাম নাস্তা করতে, ৫ টাকার পরটা হয়ে গেলো ১০ টাকা, আগে খাইতাম ৩ টা পরটা ভাজি বিল হতো ২৫, আর এখন ৪০ ।
➡️ ৫ টাকার সিঙারার সাইজ এখন ৩ টিক্কা সিঙারার সমান ।
সমসা ৬ টাকা সাইজে হাফ।
➡️ ঝালমুড়িআলায় কয় মুড়ি আর মসলার দাম বেশি ১০ টাকার ঝালমুড়ি নাই, ২০ টাকার খাইলে নেন, নাইলে ভাগেন।
➡️দুইবছর আগে আখের রস পাইতাম ৫-১০ টাকা গ্লাস।
আর এখন আগের গ্লাসই ২০ টাকা।
➡️ রাস্তায় ডাব নারকেল খাইতাম ৬০- ৮০ টাকা জোড়া, আর এখন দুইদিন আগে ১ টা ডাব কিনলাম ৯০ টাকা 👏
➡️লোকাল বাসের ভাড়ার কথা কি কমু ডাইরেক ডাকাতি করতাছে, ৮০% ভাড়া বেশি নিচ্ছে, এ নিয়ে প্রতিদিন হচ্ছে বাকবিতণ্ডা।
দুরপাল্লারটা নাই বল্লাম।
রিক্সাআলার কথা কি বলবো সেতো আরেক হতভাগা।
যাক হে যা নিতে পারে নেওক। আফসুস নাই।
➡️ পাঠাওতে যাবেন ওরে মারে, যেখানে বাসে গেলে ভাড়া লাগে ৪০ টাকা সেখানে চায় ৩০০ টাকা, সিএনজি ৪০০ টাকা। কয়গুন বেশি নেয় আপনারা ক্যালকুলেটর ব্যবহারের মাধ্যমে দেখে নেন।
➡️ মার্কেটে গেলাম একটু গরিবানা শপিং করতে, ও আল্লাহ যেই প্যান্ট কয়দিন আগেও ৫০০ করে বিক্রি করলো, সেটি এখন একদাম ৭০০ টাকা!!
৩০০ টিক্কা শার্ট এখন ৪৫০ টাকা। পাঞ্জাবি এককালে পাওনি যায় না ২৫০ টাকার ডা ৪০০।
➡️ বাদাম আলা বুটআলা ওরা একটা থালায় করে বুট-বাদাম আনে ঐ থালা ভইরাই টেহা লইয়া যায়, ১০ টাহা দিয়া কোন সুরত ২০ টা বাদাম দিতে কষ্ট হইয়া যায়।
➡️১১০০ টাকার সিলিন্ডার গ্যাস, এখন ১৫০০ টাকা।
➡️মুদি বাজারের কথা কি কমু সবি আপনারা জানেন,
সয়াবিনের লিটার ২০০ টাকা, আর বাসার বুয়া খালি তরকারিতে বেশি বেশি তেল দেয় 😭
➡️ কি মাছ কিনবো, রুই ১৮০, তেলাপিয়া ১৫০, কই ২৫০,
পোল্ট্রি ১৭০, কক ২৩০, গরু খাসি স্বপ্নেও দেখি না,
➡️ব্যাচেলরদের জাতীয় খাবার ডিম পোল্ট্রি ৪০ টাকা হালি থেকে এখন ৪৫ টাকা হালি, ঢাল ৭০ টাকার টাকা ১৪০।
⛔এই যে এখন বর্তমান বাজারের অবস্থা ঠিক এর আগের বাজার দরের সাথে আমার তালমিলিয়ে চলাটাও রিতিমত সংগ্রাম ছিলো।
অনেক কিছু সেক্রিফাইসড করতে হতো।
এখন কি সেক্রিফাইজ করবো?? নিজের গায়ের রক্ত???
⛔গার্মেন্টস শ্রমিক ভাইদের গত দুইবছরে বেতন বাড়ছে বড়জোর ৬০০ টাকা, গ্রেডভেদে সর্বোচ্চ ১০০০ টাকা, সেই বাড়তি টাকাটা কি তারা ভোগ করতে পারছে?? না পারছে না। কেমনে পারছে না শুনুন, প্রতিবছরই রক্তচুষা বাড়িআলারা ৫০০ - ৭০০ করে ভাড়া বাড়িয়ে দেয়।
দুইবছর আগের ৪০০০ টাকার রোমের ভাড়া এখন ৬০০০ টাকা।
⛔ গার্মেন্টস শ্রমিক ভাইদের বেতনের কোন উন্নতি নাই, পদোন্নতিত নাইই,
🚫🚫 বাধ্য হয়ে পেটের দায়ে বেতন বৃদ্ধির ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমেছে, কার কাছে দুঃখের কথা বলবে তাদের কথা শুনার মত কেউ নেই...
হে আছে কিছু বেজন্মা কুকুরের দল, অসহায় নারী পুরুষ শ্রমিকদের সাথে কথা বলেছে....
কিভাবে জানেন???
⚠️টিয়ারসেল বুলেটের ভাষায়,
⚠️বোমার ভাষায়
⚠️লাঠি চার্জের ভাষায়
⚠️কিছু শ্রমিকদের মারতে মারতে জেলে নিয়ে যাওয়ার ভাষায়।
😭 কোথায় আজকে, ছাত্রদল???
😭কোথায় আজকে, ছাত্রলীগ???
😭কোথায় আজকে বিএনপি???
😭কোথায় আজকে আওয়ামী লীগ???
😭কোথায় জাতীয় পার্টি, জাসদ, বাসদ,???
আপনারা কিসের রাজনীতি করেন, কার জন্য কাজ করেন আপনারা?
জনগন সাধারন মানুষ কি শুধুই ভোক্তভোগি??
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
💪💪💪সময় একদিন আসবে জনগনের💪💪💪
✍️Black zero n10