selfie Rehanul Islam

selfie Rehanul Islam page for Islamic content

28/06/2026

মুসলমানদের রুচি এতো টা নিচে নামতে পারে তারা মুখে মুসলমান দাবি করে আর বুকে লালন করে কাফেরদের কে.আল্লাহ হেদায়েত করুন আমিন.

22/06/2026

এ ঘটনাটি ঘটেছে ভোলা চরফ্যাশনে.
বাবা দুনিয়াতে থাকতে সন্তানদেরকে. তার অর্থ সম্পদ ভা করে দেয় নাই. সেই কারণে বাবা মারা জাওয়ার পরে. বাবাকে দাফন করতে দিচ্ছে না তাদের হতভাগা সন্তানরা. এই দুনিয়াটা মিছে. একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়া ও আখেরাতে আপনার আর কেউ নেই. এখান থেকে শিক্ষা নেন.! #উক্তি #নতুন @

19/06/2026

#উক্তি #নতুন

11/06/2026

এই হলো আমাদের মুসলিম জাতির অবস্থা আল্লাহ হেদায়াত দান করুন আমিন.

08/06/2026

আব্বাসি হুজুর একদম উচিৎ জবাব দিলেন .!

রাত ৩:০০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৮০, সাথে শুধু স্ত্রী।জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খা...
06/01/2026

রাত ৩:০০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৮০, সাথে শুধু স্ত্রী।
জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-
" আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়!
রাত ৩:০০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ! কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ?
আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৮০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।
আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই!
~ড. তপন

সংগ্রহীত..!

Address

Sadar Noakhali
Noakhali

Telephone

+8801836562221

Website

Alerts

Be the first to know and let us send you an email when selfie Rehanul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to selfie Rehanul Islam:

Shortcuts

Share