কাব্য কথা

কাব্য কথা প্রিয়সীর চোখ মহাবিশ্বের সবচেয়ে সুন্দর নক্ষত্র 🥰

24/08/2026

আর হয়তো কখনো দেখাও হবেনা।

এই যে অসংখ্য মানুষ ফেলে আমি চলে আসি তোমার কাছে,অজস্র পথ রেখে চলে আসি তোমার পথে,এই যে জগতের সব প্রাপ্তি উপেক্ষা করেও আমি ...
23/08/2026

এই যে অসংখ্য মানুষ ফেলে আমি চলে আসি তোমার কাছে,
অজস্র পথ রেখে চলে আসি তোমার পথে,
এই যে জগতের সব প্রাপ্তি উপেক্ষা করেও আমি অপেক্ষায় থাকি তোমার।

তুমি কি তা বুঝতে পারো?

এই যে জলের মতন আমার বুকেও ছলাৎছলাৎ শব্দ হয়,
এই যে মেঘের মতো আমার বুকেও বিষাদ জমে।
এই যে বৃষ্টির মতো আমার চোখেও কান্না হয়।

তুমি কি তা বুঝতে পারো?

এই যে অগণন ঠিকানা রেখেও আমি চিঠি লিখে যাই তোমার ঠিকানায়,
অগুনিত আনন্দ ফেলেও আমি দুঃখ পেতে যাই তোমার কাছে।
এই যে অসীম আকাশ ফেলেও আমি বন্দি হতে চাই তোমার খাঁচায়।

তুমি কি তা বুঝতে পারো?

জানি পারো না! তাতে দুঃখ নেই আমার।
কারণ, ভালোবাসা কিংবা দুঃখতো জানেই, এ সিঁড়িতে পথ নেই নামার!

~ সাদাত হোসাইন

22/08/2026

আপনার ২ মিনিট সময় আছে?
আচ্ছা,কখনো এভাবে ভেবেছেন, এই মুহূর্তে, মানে ঠিক এই মুহূর্তে আপনি যার সাথে বসে আছেন, যাকে খুব ভালোবাসছেন, যার সাথে আড্ডা দিচ্ছেন, কাছে কিংবা দূরে থেকেও যারা আপনার আপনজন, এক সময় তাদের সাথে আর কখনো দেখা হবে না?

এই যে কোলাহল, চায়ের আড্ডা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে সকাল যারা আপনার নিত্যসঙ্গী,যাদের আঁকড়ে ধরছেন কিংবা আরেক দল, যাদের সাথে ঝগড়া করছেন, যাদের আঘাত করছেন, যাদের থেকে দুঃখ পাচ্ছেন, তাদের কেউ আজীবন থাকবে না। এই সব বর্ষা, হিম হিম শীত, তপ্ত রোদ, ফ্যাকাশে চাঁদ থাকবে, আপনি থাকবেন না, তারাও না। একবার চলে গেলে কেউ কখনো ফেরে না, ফিরবে না।

বাবা, মা, প্রেমিক, স্বামী, বন্ধু, শত্রু, সবাই একদিন না একদিন আজীবনের জন্য হারিয়ে যাবে। আপনিও এক সময় হারিয়ে যাবেন। সবার বয়স বাড়বে, ক্ষয় হবে, সবাই মরে যাবে। চাইলেও আপনি কিছুই ধরে রাখতে পারবেন না।

তাহলে কেন আপনার মনে হয় আপনি খুব ক্ষমতাধর মানুষ? কেন মনে হয় অন্য একটা মানুষ থেকে আপনার মুল্য বেশি ?

22/08/2026

দীর্ঘ সময় ধরে ট্রেন আসার অপেক্ষা করার পর অবশেষে বুঝতে পারলাম; যে ট্রেনের জন্য আমি অপেক্ষায় বসে আছি, সেটি আমি স্টেশনে পৌঁছানোর অনেক আগেই গন্তব্যের দিকে পাড়ি জমিয়েছে।

আমরা জীবনে এমন কিছু জায়গায় আটকে যাই, যেখানে আটকে থাকার সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছিলাম। কিন্তু যখন বুঝতে পারি সিদ্ধান্ত ভুল ছিল, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

এভাবেই জীবনের গতিপথে পিছিয়ে যায় একটা মানুষ। চলার পথে একটি ভুল সিদ্ধান্ত আমাদের কতটা পিছিয়ে দিতে পারে, তা আমরা বুঝতেই পারি না। আর যখন বুঝতে পারি- চারপাশে তাকিয়ে দেখি, আশেপাশে কেউ নেই, সবাই অনেক সামনে এগিয়ে গেছে।

Book : স্মৃতিকোঁজ

20/08/2026

মায়া তোরে পিছে ফেলে যাই
আমার তো ঘর-বাড়ি নাই,
আমি যে মেঘের মেয়ে, বিরহের সহচারী ঢেউ
আমি তো একলা ঘুড়ি, পুড়ে যাওয়া স্বপ্নের ছাই!

20/08/2026

পৃথিবীর সবচেয়ে প্রগাঢ় ইন্টিমেসি হলো মাথায় হাত বুলিয়ে দেওয়া! ইন্টিমেসির শাব্দিক অর্থ হল' অন্তরঙ্গতা, ঘনিষ্ঠতা, গভীর ভাবে ছুঁয়ে যাওয়া!
আমার মনে হয় না মাথায় হাত বুলিয়ে দেওয়ার থেকে বড়ো কোনো অন্তরঙ্গতা আছে এই দুনিয়ায়! মাথায় হাত বুলিয়ে দেওয়ার চেয়ে ঘনিষ্ঠতা আছে মানব দেহে! মাথায় হাত বুলিয়ে দেওয়ার চেয়ে গভীর ভাবে স্পর্শ করার আর কোনো পন্থা আছে ছুঁয়ে যাওয়ার! যখন একটা হাত মাথা স্পর্শ করে তখন একই সাথে ভালোবাসা, কেয়ার, সহানুভূতি, স্নেহ, আদর এবং আত্মিক কথোপকথন তৈরী হয় যা আর কোনো স্পর্শেই হয়না! মানুষ এই মাথায় হাত বুলিয়ে দেওয়ার অনুভূতি পেলে হয়তো অর্ধেক সুস্থ হয়ে যেতে পারে, অর্ধেক বেঁচে যেতে পারে!
হারিয়ে যাবার নিমিত্তে দুনিয়া ভুলতে পারে! আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিলে আমি নিশ্চিত কেঁদে ফেলবো! এই যে লিখছি মনে হচ্ছে কেউ হাত বুলিয়ে দিচ্ছে আর চোখটা জ্বলজ্বল করে উঠছে! মাথায় হাত বুলিয়ে দেওয়াটা ভাবলেই কান্না চলে আসে আর পেলে তো আমি দুনিয়া ভুলে কান্না করে দিই!
পৃথিবীর সবচেয়ে বড়ো নেশা হলো এই মাথায় হাত বুলানো পাবার নেশা, এই ক্রেভিংস নির্বাপিত হবার নয়! একটু যদি কেউ মাথায় হাত বুলিয়ে দিতো!💙

16/08/2026

কারো সাথে ৯৯ দিন ধরে প্রতিদিন খারাপ ব্যবহার বা গোলমাল করুন, আর ১০০ তম দিনে গিয়ে থামুন-দেখবেন সে খুশি হবে এবং হয়তো আপনাকে ধন্যবাদও দেবে। অন্যদিকে, কাউকে ৯৯ দিন ধরে প্রতিদিন খাবার খাওয়ান; উপকার করুন, আর ১০০ তম দিনে গিয়ে তা বন্ধ করে দিন-দেখবেন সেই মানুষটিই আপনার ওপর রেগে যাবে এবং হয়তো আপনার সঙ্গে রাগারাগিও করবে!

কেন এমন হয়? কারণ আপনি যখন কারো জন্য একটানা অনেক বেশি কিছু করতে থাকেন, তখন আপনার সেই দয়া বা উপকারটি আর তাদের কাছে উপহার মনে হয় না, বরং তা প্রত্যাশায় রূপ নেয়। আর যখনই আপনি তা করা বন্ধ করে দেন, মানুষ এটা মনে রাখে না যে আপনি তাদের জন্য এতদিন কত কিছু করেছেন, বরং তারা কেবল এটাই মনে রাখে যে কাল পর্যন্ত যা পাচ্ছিল, তা আজ কেন পাচ্ছে না!

আপনার ধারাবাহিক ভালো ব্যবহারই আসলে মানুষের মধ্যে এই প্রত্যাশা তৈরি করে দেয়। তাই মানুষের পাশে দাঁড়ান, সাহায্য করুন, কিন্তু নির্দিষ্ট একটি সীমানা বজায় রেখে। কারণ কোনো সীমা না রেখে উপকার করে গেলে সেই দয়া একসময় আপনার দায়িত্ব বা কর্তব্যে পরিণত হয়ে যায়, আর মানুষ তখন আপনাকে আর মূল্যায়ন করে না Taken for granted করে।

মানুষকে সাহায্য করুন, কিন্তু সেটা যেন তাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত না হয়। তা না হলে একদিন তারা আপনার ভালো মনটাকে নয়, বরং আপনার দেওয়া সুবিধাকেই কেবল মনে রাখবে।🩶

কথা ছিল, তুমি আমার ঘর হবে… 🏡❤️অথচ তুমি হলে ঝড়—এক প্রলয়কারী ঝড়! 🌪️💔🥀
09/08/2026

কথা ছিল, তুমি আমার ঘর হবে… 🏡❤️
অথচ তুমি হলে ঝড়—
এক প্রলয়কারী ঝড়! 🌪️💔🥀

09/08/2026

এর পরে একদিন আমি আপনার দিকে,
তাকানো বন্ধ করেছিলাম, মৃন্ময়ী!
নিঃশব্দে ঘটে গেলো এক নক্ষত্র পতন।

অতঃপর ভালো থাকবেন।

07/08/2026

💔💔

Address

Chittagong
Noakhali Sadar Upazila
3802

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাব্য কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category