Habibur Rahman

Habibur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Habibur Rahman, Photographer, Noakhali Sadar Upazila.

পুরুষ কেন গোপনে কাঁদে? একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে? তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদে...
30/08/2024

পুরুষ কেন গোপনে কাঁদে?
একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে?
তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদে, অবশ্যই কাঁদে।
যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বললো, পুরুষও কাঁদে? কখন? কিভাবে? কি এমন কারণ থাকতে পারে, যাতে করে পুরুষ কেঁদে উঠবে?

বৃদ্ধ বললেন,

পুরুষ কাঁদে, যখন তার মায়ের মত আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায়,
পুরুষ কাঁদে, যখন সে তার বাবা মা দুজনকেই হারায়,
পুরুষ কাঁদে, যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে,
পুরুষ কাঁদে, যখন সে তার মেয়ের বিয়ে দেয়,
পুরুষ কাঁদে, যখন তার অকৃতজ্ঞ একগুঁয়ে সন্তান তাকে সবার সামনে অপমান করে,
পুরুষ কাঁদে, যখন সে বুঝতে পারে সে আসলে কি ভীষণ অসহায়, জীবন যুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে,
পুরুষ কাঁদে, যখন সে তার ভালবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয়, তাদের সামান্যতম সখগুলোও সে যখন আর মিটাতে পারে না,
পুরুষ কাঁদে, যখন সে তার নিজের মা, মাটি আর দেশ থেকে অনেক দূরে, ভালবাসার মানুষগুলোকে একটু ছুঁতেও পারে না, একটু আদরও করতে পারে না,

হ্যা, পুরুষ কাঁদে, কিন্তু... সে তখনই কাঁদে,
যখন সে আঁধারের অতলে...
যখন ঝুম বৃষ্টি নামে...
যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউই নেই...

পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না, যা অন্য কেউ দেখে ফেলবে,
পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে, কখনো সেটা একটা দীর্ঘশ্বাস, কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা,
পুরুষের অশ্রুতে তার চামড়ায় ভাঁজ পড়ে, চুল দাড়ি পেকে যায়, তার হাত দু'টো কেঁপে কেঁপে ওঠে।

এতটুকু বলে সেই বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না, নিজেই কেঁদে উঠলেন তিনি, বললেন,
হ্যা রে মা, ঠিক এভাবেই পুরুষ মানুষ কেঁদে ওঠে, কাঁদতে থাকে।

পেইন্টিংটিকে অনেকেই বলেন— মানবজীবন! যুদ্ধ থেকে ফিরেছে ছেলেটি, এক সকালে, হঠাৎ। এদিনের আগপর্যন্ত পরিবারের কেউই জানতো না, স...
15/08/2024

পেইন্টিংটিকে অনেকেই বলেন— মানবজীবন! যুদ্ধ থেকে ফিরেছে ছেলেটি, এক সকালে, হঠাৎ। এদিনের আগপর্যন্ত পরিবারের কেউই জানতো না, সে বেঁচে আছে কিনা। একটু লক্ষ্য করুন দু'হাত বাড়িয়ে বুকে ডাকা মায়ের দিকে; পুত্রের দিকে নেমে আসার সময়টুকুনও সহ্য হচ্ছে না তাঁর, বুকে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন রেলিঙের ওপার থেকেই! ভিতর থেকে দুয়ারে উঁকি দেওয়া পিতার দিকে লক্ষ্য করুন; পাইপ ঠোঁটে তিনি হাসছেন, নাকি কাঁদছেন টুপটাপ? ছোটছোট ভাইবোনগুলোকে দেখুন; দুনিয়া ভেঙে ছুটে আসছে তারা দুদ্দাড়, জড়িয়ে ধরে আছে কাঠের থাম বিবশ পায়ে, ভাইকে ছোঁবে! চালের উপরের উনি কি চাচা, নাকি বড়োভাই? মুখজুড়ে সুখ! বুঝতে পারছেন না— কাজ করবেন, নাকি দেখবেন ছেলেটিকে! পোষা কুকুরটির উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন না? ফিরে এসেছে তার প্রিয় বান্ধব! আশপাশের দরজাজানালাগুলোয় হাসিমাখা মুখগুলো দেখুন উঁকিতে; অন্যের সন্তান, তবু কী যে সুখ তাকে আবার ফিরে পাওয়ায় উঠোনে! গাছের উপর থেকে ফেলে যাওয়া বন্ধু-পরিজনদের খুশিমুখো অশ্রু— এলি রে তুই! এলি!

এই সবের ভিড়ে, দেয়ালের কোণায় নিজেকে লুকিয়ে রেখে, ছেলেটির দিকে নির্নিমেষ তাকিয়ে থাকা তরুণীটিকে নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনি? অনড়, বিবশ, অবশ! "তুমি কেমন আছ মানুষ?"... প্রেয়সী? স্ত্রী? একবুক প্রেম।

নরম্যান রকওয়েল তাঁর আঁকা এই এক পেইন্টিংয়েই, ধরে রেখেছেন পুরোটা জগৎকে, পুরো মানবজীনকে— অনেক শিল্পবোদ্ধার অভিমত।

শোকর আলহামদুলিল্লাহ। তাহাজ্জুতের দোয়া আল্লাহ তুমি কবুল করেছো। আল্লাহ তোমার কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া।
05/08/2024

শোকর আলহামদুলিল্লাহ।
তাহাজ্জুতের দোয়া আল্লাহ তুমি কবুল করেছো। আল্লাহ তোমার কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া।

ঈদ মোবারক,  তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
10/04/2024

ঈদ মোবারক,
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

27/03/2024

আয়াত টা কতটা ভ!য়ং!'কর!!

"আমি ইচ্ছে করলেই সবাইকে হিদায়ত দান করতে পারতাম। কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য যে, আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দ্বারা জা!হান্নাম পূর্ণ করবো"!

[সুরা-আস সাজদাহ আয়াত -১৩]

18/03/2024

চারটি বিষয় মাথায় রেখে দুরুদ পড়ুন, আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।

১) আপনি যখনি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর দুরুদ পড়েন, সাথে সাথে একজন ফেরেশতা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে গিয়ে আপনার নাম বলে। হ্যাঁ, স্বয়ং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে আপনার "নাম" বলে।

২) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি একবার সালাম পাঠালে, স্বয়ং আল্লাহ, হ্যাঁ স্বয়ং আল্লাহ, আপনার উপর ১০ বার সালাম পাঠান।

৩) অবিরত দুরুদ পড়লে আপনার সমস্ত সমস্যার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন। এমনকি যদি আপনি ঐসব সমস্যার জন্য আলাদা করে দুআ না ও করেন।

৪) আপনি তার প্রতি সালাম পাঠাচ্ছেন, যিনি শুধুমাত্র আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার রক্তাত্ত হয়েছিলেন। যার সামনে তার প্রিয় সাহাবীদের পিটিয়ে হত্যা করা হয়েছিল।

*** সাথে যোগ করুন অবিরত ইস্তেগফার, এবং দুআ ইউনুস। আপনার জীবনে মিরাকেল আসতেই থাকবে ইনশাআল্লাহ।

Saiful A. Chowdhury

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!!!বাংলাদেশের প্রখ্যাত মোফাসসিরে কুরআন হাজারো আলেমদের উস্তাদ  হযরত মাওলনা লুৎফুর রহম...
03/03/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!!!
বাংলাদেশের প্রখ্যাত মোফাসসিরে কুরআন হাজারো আলেমদের উস্তাদ হযরত মাওলনা লুৎফুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন ।

মহান আল্লাহ তায়ালা কুরআনের খাদেমকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করুন। আমীন।

১ম জানাযা :
বায়তুল মোকাররম : রাত ০৮:০০ টা

২য় জানাযা :
সকাল ৮:৩০
নাগের হাট (ইমামগঞ্জ কেন্দ্রীয় মাসজিদ)

৩য় জানাযা
সম্ভাব্য সময় : সকাল ১০:৩০
বদরপুর কেন্দ্রীয় মাসজিদ ও মাদরাসা

01/02/2024

রিমাইন্ডার পোস্টঃ
আজ রাত থেকে আগামীকাল মাগরিবের পূর্বেই সূরা কাহাফ (১৮ নং সূরা) পড়ুন। বেশি বেশি ইস্তেগফার (আস্তাগফিরুল্লাহ) এবং দূরদ শরীফ পড়ুন। দু'আ কবুলের সময় এই দিনের কোন এক মুহূর্ত। বিশেষ করে (আছর থেকে মাগরিবের) মধ্যবর্তী সময় দু'আ করতে ভুলবেন না। বেশি বেশি দরূদ ও ইস্তেগফার বৃহস্পতিবার দিবাগত রাত ও জুমু'আর দিনের অবহেলিত আমল

08/01/2024

ন্যায়ের পক্ষে না দাড়াতে পারলেও, অন্যায়ের পক্ষে তালি দেওয়া থেকে বিরত থাকুন!🤍

ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এলাকা ও তার অবাস্তব চিত্র 😛😁
23/12/2023

ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এলাকা ও তার অবাস্তব চিত্র 😛😁

কেউ চায় তার প্রিয়তমাকে সারা দুনিয়া দেখুক,প্রশংসা করুক😊আর কেউ চায় তার প্রিয়তমা তার কাছে ঝিনুকে লুকায়িত মুক্তার মতো সুরক্ষ...
22/12/2023

কেউ চায় তার প্রিয়তমাকে সারা দুনিয়া দেখুক,প্রশংসা করুক😊
আর কেউ চায় তার প্রিয়তমা তার কাছে ঝিনুকে লুকায়িত মুক্তার মতো সুরক্ষিত থাকুক🤗
এই দুজনের মধ্যে আকাশসম তফাৎ,উত্তম তো সেই যে গায়রতবান,এরকম সঠিক একজন সবার জীবনে থাকুক💙
-সংগৃহীত

তাকে জিজ্ঞেস করা হলো; -আপনি কী উপলক্ষ্যে মিষ্টি বিতরণ করছেন? তিনি উত্তর দিলেন; 'আলহামদুলিল্লাহ'! একজন ছাড়া আমার বাকি সব ...
24/10/2023

তাকে জিজ্ঞেস করা হলো; -আপনি কী উপলক্ষ্যে মিষ্টি বিতরণ করছেন?

তিনি উত্তর দিলেন; 'আলহামদুলিল্লাহ'! একজন ছাড়া আমার বাকি সব সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। এ জন্যই মিষ্টি বিলি করছি!

লিল্লাহি তাকবীর.........

Address

Noakhali Sadar Upazila
ZIPCODE

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habibur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category