27/05/2025
গরুর ওজন মাপার নিয়ম ।।📓
গরু কিনতে গিয়ে অনেকেই গরুর ওজন কিংবা মাপ নিয়ে সমস্যায় পড়েন, তাই মাপ বের করার সহজ পদ্ধতি লিখে নিতে পারেন।।
গরুর আনুমানিক ওজন বের করতে আপনার প্রয়োজনীয় উপকরন যা যা লাগবে:-
👉 ২. ক্যালকুলেটর।
👉 ১. গজ/ফিতা বা টেপ।
আপনি যে গরুটার ওজন নির্ণয় করতে চাইছেন, সেই গরুকে প্রথমে সোজা করে দাঁড় করান।।
প্রথমেই আপনি ছবিতে দেখানো মত একটি গজ/ফিতার সাহায্যে গরুর সামনের পাজরের উঁচু হাড় থেকে পশ্চাৎদেশ পর্যন্ত দৈর্ঘ্য (L) মেপে নিন। এরপর আমরা যেভাবে কোমরের মাপ নেই সেভাবে গরুটির বেড় (G) মেপে নিন। দৈর্ঘ্য (L) আর বেড় (G) মাপা হয়ে গেল, এবার আমরা হিসাব করে ফেলতে পারব গরুটির আনুমানিক ওজন কত।।
🫵 সুত্র = (L X G X G)/660 কেজি। ৬৬০ হচ্ছে সূত্র।
উদাহারনঃ ধরে নিলাম আপনার গরুটির দৈর্ঘ্য ৫১ইঞ্চি এবং বেড় ৫৬ ইঞ্চি।।
তাহলে গরুর আনুমানিক লাইভ ওজন হবে (৫১X৫৬X৫৬)/৬৬০ = ২৪২.৩৩ কেজি গরুটির মাথা, পা ও কলিজা, চামড়া, ভুড়ি সহ পুরা গরুর ওজন।।
🫵 ৬৬০ সূত্র, বুকের বেড়ের মাপ দুইবার নিতে হবে।
মাপ নেওয়ার সময় গরু যেন দাঁড়িয়ে থাকে ও শরীর সোজা থাকে।।
বি:দ্র: (ওজন নির্ধারণে ± 5–10% ত্রুটি থাকতে পারে)।
প্রশ্ন এখন মাংস কতটুকু হবে? ২৪২.৩৩ লাইভ ওয়েট একটি গরু থেকে মাংস পাবেন (হাটুর উপরের হাড় সহ) ৫৫%-৬০%, অর্থাৎ ২৪২.৩৩ *৫৫% = ১৩৩.২৮ কেজি।
বাকী অংশ ভুড়ি, কলিজা, মাথা, পায়া, চামড়া ইত্যাদি।।
লেখা- আরাফাত রুবেল,
রাজশাহী, ২৬ মে'২০২৫।