06/11/2025
Two hearts that beat within mine, Ahil & Ayaat ❤️ ✨🌸
My life’s most beautiful miracle! My forever magic. 💫
আজকে আমার বাচ্চাদের জন্মদিন।আমার জীবনের সবচেয়ে বড় ব্লেসিং, সবচেয়ে সুন্দর মিরাকল, আর নিঃসন্দেহে সবচেয়ে ম্যাজিকাল মুহূর্ত, যেদিন ওরা আমার জীবনে এলো।
সেদিন থেকে আমার পৃথিবীটা বদলে গেল।সব রঙ, সব আলো, সব শব্দ,সবকিছুর মানে এক নিমেষে পাল্টে গেল ওদের চোখে দিকে তাকিয়ে।
এখন আমি রোজ অবাক হয়ে শুধু দেখেই যাচ্ছি, চোখের সামনে আমার নিজের শৈশবটা কীভাবে পুনর্নির্মিত হচ্ছে! অদ্ভুত এক আনন্দময় রহস্যের সাক্ষী হচ্ছি প্রতিনিয়ত।
সময় কত দ্রুত চলে যাচ্ছে!
কালও তো ওরা ছিল আমার কোলে,
আজ ওরা নিজেরা স্কুলে যায়, নিজেরা গল্প করে, হাসে, শেখে—
আমি শুধু চেয়ে দেখি, অবাক হয়ে, আবার গর্বিতও হই।
এই বছরটা ছিল ওদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের বছর।নতুন স্কুল, নতুন পরিবেশ, মাকে ছেড়ে একা সাড়ে তিন ঘণ্টার ক্লাস,সবই ছিল চ্যালেঞ্জ।
কিন্তু আমি জানি, আমার ধৈর্য, আমার ভালোবাসা,আর ওদের ছোট্ট সাহসী মন,সব মিলে ওদের প্রতিটা বাধা সহজ করে তুলেছে।
শুভ জন্মদিন আমার আহিল,আয়াত।
You are mom’s most precious children, and I wish you stay just like this forever. 💖
তোমরা আমার পৃথিবীটাকে সুন্দর করেছ,এই একটা কারণে মা সারাজীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ❤️