29/12/2025
এখনও সময় আছে। সত্যের পথে হাঁটলে হয়তো নিজের জীবন বাঁচবে নাl কিন্তু নিজের বিবেককে বাঁচানো যাবে। রাজসাক্ষী হয়ে সামনে আসো। যাদের ইশারায় এই অপরাধ সংঘটিত হয়েছে, তাদের নাম বলো। সত্যটা বললে ইতিহাসের কাছে অন্তত তুমি অপরাধী নয়, অনুতপ্ত একজন মানুষ হিসেবে পরিচিত হবে।
মনে রেখো, নীরবতা তোমাকে রক্ষা করবে না। সত্য গোপন থাকলে অন্যায়ের বোঝা আরও ভারী হবে। তাই সুযোগ থাকতেই সত্য বলো একটি ভিডিওতে সব খুলে বলো।
তোমার পরিবার… তারা তোমার পাপের বোঝা বহন করার জন্য জন্মায়নি। কোরআন আমাদের বলে।কেউ কারও বোঝা বহন করবে না। কিন্তু সমাজের চোখ নির্মম; মিথ্যা চললে ঘৃণা বাড়ে, প্রশ্ন বাড়ে, কষ্ট বাড়ে। সত্য বললে।অন্তত মানুষ বুঝবে, তুমি শেষ মুহূর্তে হলেও আল্লাহকে ভয় করেছো, নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেছো।
সত্য একদিন বেরোবেই। তখন মিথ্যার প্রতিটি স্তর ভেঙে পড়বে, আর দায় আরও বড় হয়ে উঠবে। তাই মিথ্যা ব্যাখ্যা বা সাজানো বক্তব্য দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা কোরো না। সত্যের সামনে সব কৃত্রিমতা ধরা পড়ে যায়।
একটি অনুরোধ এটা শেষবারের মতো বিবেকের দরজায় কড়া নাড়া। নিজের পাপের কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করো। সত্য বলো। হয়তো এতে সব ঠিক হবে না, কিন্তু মিথ্যার ভার নিয়ে পৃথিবী ছেড়ে যাওয়ার চেয়ে সত্যের ভার নিয়ে দাঁড়ানো অনেক বেশি সম্মানের।
সিদ্ধান্ত তোমার কিন্তু মনে রেখো, এটা শুধু “একটা সিদ্ধান্ত” না; এটা দুনিয়া-আখিরাত, সম্মান-লাঞ্ছনা, তওবা-অপরাধের মাঝখানের শেষ মোড়।
আজ তুমি চাইলে তওবা করে সত্যটা বলতে পারো আল্লাহর দিকে ফিরতে পারো, জুলুমের শেকড় কেটে দিতে পারো। আর চাইলে ফেরাউনদের পক্ষে দাঁড়িয়ে মিথ্যার পাহারা দিতে পারো তাহলে তুমি নিজের জন্য জাহান্নামের পথকেই সহজ করছো, আর দুনিয়ায় তোমার পরিবারকেও আজীবন অপবাদ আর ঘৃণার ভারে ফেলে দিচ্ছো।
তুমি কি সত্যিই চাও, তোমার বাবা-মা, তোমার ঘর, তোমার বংশ মানুষের চোখে “অপরাধীর ঘর” হয়ে থাকুক? তোমার সন্তানেরা বড় হয়ে নিজের পরিচয় লুকিয়ে বাঁচুক? ঠিক আবু জাহেলের মতো তকমা লেগে থাকুক যে তকমা শুধু নাম নয়, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে বেড়ায়?
এখনও সময় আছে। আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়নি। সত্য বলো কারণ সত্যই মুক্তি, আর মিথ্যা শুধু আরও গভীর গর্ত। সিদ্ধান্ত তোমার।
SheWeAreHadi