01/09/2026
🥹এটা কোন সাধারণ খাবার নয়,,🥹 এইখানে রয়েছে বাসমতি চালের ভাত,, দুই টুকরো গরুর মাংস, এবং দুই টুকরা আলু, এর সাথে আছে, মুগের ডাল দিয়ে ডিম ভুনা,, আর সাথে এক পিস মাছ ভাজা, তার সাথে রয়েছে তিন পিস শসা এক পিস লেবু আর একটা মরিচ, তার সাথে আছে এক কাপ দই একটা মজার আর একটা মিষ্টি,,,☺️
এই খাবারগুলো হয়তো আপনারা মাঝে মধ্যে খেয়ে থাকেন তাহলে কেন বললাম যে এটা সাধারণ খাবার নয়,??😅
একটু চিন্তা করুন,,🤔
আপনার বাবা একজন কৃষক ,আপনি পড়াশোনা জন্য বাহিরে থাকেন তাও মেসে , আপনি বেকার ,আপনার কোন ইনকাম সোর্স নাই, মাস শেষে বাসা থেকে যে টাকাটা পাঠায় সেটা দিয়ে আপনার পুরো মাস চলতে হয় ,,কখনো কখনো না খেয়ে থাকতে হয়, 🥹
বাসা থেকে যে টাকাটা দেয় সেটা দিয়ে ঠিকমত আপনার ম্যাচ খরচই চলে না ,,সেই টাকা থেকে যে বাহিরে একটা চকলেট কিনে খাবেন, এটার সাধ্য আপনার নাই ,আর তো ভালো মন্দ খাবার,😅
এখন আপনি ভাবতে পারেন যে একটা চকলেট এর দাম ৫ টাকা এটাতো একটা ফকিরের কাছেও থাকে, কিন্তু মানুষের জীবনে এমন এমন সময় আসে সেই ফকিরের থেকেও ফকির হয়ে বাঁচে ,🥹
যে জায়গায় আপনার চকলেট কেনার টাকা নাই, সেই জায়গায় চিকন
চাউলের ভাত, মাছ, ডিম, গরু মাংস, লেবু ,শসা ,মরিচ , দই, মিষ্টি ,মজো
এতগুলো খাবার, তাও সবগুলো একসাথে এক বেলায়, কি ইন্টারেস্টিং বিষয় তাই না, এই খাবারগুলো খেতে হলে আপনাকে এক মাস অপেক্ষা করতে হবে,🥹
সেজন্যই বললাম এটা কোন সাধারণ খাবার নয়,
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি খাবার খেতে টাকা লাগে না ,অবশ্যই লাগে, প্রতিমাসে ফিক্স করা ২০০০ টাকা, সারা মাস আলু ভর্তা,আলু ভাজি, ডাল ,শাক ভাজি ,এগুলো দিয়ে খাওয়ার পর মাস শেষে ওই একটা খাবার ভালো হয়,😅🥹
বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে কেটে টাকা উপার্জন করে ওই টাকা থেকে আপনাকে টাকা দিচ্ছে, আপনাকে নিয়ে টেনশন করছে আপনার ভালোর জন্য কাজ করছে আপনার ভালোর জন্য পুরো জীবনটা দিয়ে দিছে কত কিছুই না সেক্রিফাইস করছে আর কি চাই,,,
যখন বাবার রক্ত পানি করা টাকার এমন ভালো-মন্দ খাবার আসে তখন নিজের উপর অনেক রাগ হয়, যদি আমি দুনিয়াতে না আসতাম তাহলে হয়তো বাবারে কষ্টটা করতে হত না, 🥹🥲🥲🥲
বাবার এমন কষ্ট দেখলে নিজের বুক ফেটে যায় ঠিকই, কিন্তু তখন সবচেয়ে বেশি রাগ হয় যখন বাবার জন্য আমি কোন কিছুই করতে পারছি না 🥲🥲
তবে সবচেয়ে আফসোসের বিষয়টা কি জানেন,, আমি এখন পর্যন্ত বাবাকে জড়িয়ে ধরে বলতে পারিনি,
I love you baba 🥲