14/12/2025
আলহামদুলিল্লাহ।
Yamaha Champion of the Curves – Season 2 (Sylhet) এ ১ম রানার-আপ হতে পারায় ... মহান আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি,
আলহামদুলিল্লাহ.... আমার জীবনের একটি অত্যন্ত গর্বের, আনন্দের এবং আবেগময় মুহূর্ত। এই অর্জন আমার দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও বিশ্বাসের একটি স্বীকৃতি।
এই সাফল্যের পেছনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের কথা না বললে নিজের কাছে অবিচার করা হবে।
সবার আগে গভীর কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা জানাই আমার সম্মানিত ট্রেইনার Baundule Bulbul ভাইকে। তাঁর অক্লান্ত পরিশ্রম, অসীম ধৈর্য এবং নিঃস্বার্থ সময় দেওয়ার কারণেই আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। একজন ছাত্রের জন্য দিনের পর দিন অপেক্ষা করা, বারবার ঘুম থেকে তুলে অনুশীলনে নেওয়া, নিজের ব্যক্তিগত সময় ও আরাম বিসর্জন দিয়ে দায়িত্ব ও ভালোবাসা নিয়ে ট্রেনিং দেওয়া—এই ত্যাগ কখনো ভুলবার নয়। একজন আদর্শ ট্রেইনার কেমন হওয়া উচিত, বুলবুল ভাই তার জীবন্ত উদাহরণ।
বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার কোচ ও বন্ধু Atikur Rahman। তাঁর নিরলস পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা এবং গঠনমূলক কোচিং আমাকে প্রতিটি ধাপে আরও শক্ত ও আত্মবিশ্বাসী করে তুলেছে। ট্র্যাকে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে চাপের মধ্যেও শান্ত থেকে সেরা পারফরম্যান্স দিতে হয়—এই শিক্ষা আমাকে আজকের এই সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গেছে।
এছাড়াও আন্তরিক ধন্যবাদ জানাই Abu Saeed ভাইক।, যিনি সবসময় আমার পাশে থেকে সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেছেন। কঠিন সময়ে তাঁর উৎসাহ ও বিশ্বাস আমার জন্য ছিল বড় শক্তি।
সবশেষে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় রেসার গ্রুপ, বাইকার গ্রুপ, এবং আমাদের সকল ভাই ও বন্ধুদের। আপনাদের ভালোবাসা, সমর্থন, দোয়া এবং উপস্থিতি ছাড়া এই অর্জন কখনোই সম্ভব হতো না। আপনাদের উৎসাহই আমাকে প্রতিবার আরও ভালো করার সাহস দিয়েছে।
এই সাফল্য শুধু আমার একার নয়—পুরো রসিংদীবাসীর ,
এটি আমাদের সবার সম্মিলিত অর্জন। 💙
সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সামনে আরও বড় লক্ষ্য নিয়ে আরও ভালো কিছু করতে পারি, এবং,,,,, সামনে যেন আরো ভালো কিছু দিতে পারি সেই দোয়া করবেন ইনশাআল্লাহ,,,
সকলের প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা ও সালাম।🥰🥰🥰