24/04/2026
আসসালামু আলাইকুম,, আমরা ছোটকালে দেখেছিলাম যে আমাদের আলীরটেক গ্রাম থেকে কুদ্দুস মৌলভী চেয়ারম্যান নির্বাচন করেছিলেন, এরপর থেকে আমাদের আলীরটেক গ্রাম থেকে কাউকে দেখিনি চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচন করতে । বহু বছরের অপেক্ষার অবসান—এবার আলীরটেকের নিজস্ব নেতৃত্বের সময়।
বহু বছর প্রায় ৩৬/৩৭ বছর হবে আমাদের আলীরটেক ইউনিয়নের নেতৃত্ব এসেছে ডিক্রীর চর
গ্রাম থেকে। কিন্তু এবার ইতিহাস গড়তে যাচ্ছে আমাদের প্রিয় আলীরটেক। প্রথমবারের মতো আমাদেরই আলীরটেক গ্রামের সন্তান, কারো ভাই কারো আত্মীয়, সৎ যোগ্য শিক্ষিত এবং জনমানুষের আপনজন, আবদুল আজিজ সাহেব চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। আর নয় ডিক্রীর চর এবার
আলীরটেক ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম থেকে পর্যায়ক্রমে , কুড়ের পাড় গোপচর, ক্রোকের চর, সবুজ নগর চরআলীরটেক গঞ্জকুমারীয়া, তেলক্ষীরাচর প্রতিটি গ্রাম থেকে শিক্ষিত তরুণরাই চেয়ারম্যান পদে নেতৃত্ব দিবেন,আব্দুল আজিজ সাহেব আমাদের আলীরটেক গ্রাম থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তাই আমরা সকলের দোয়া ও সমর্থন চাই। আমাদের বাংলাদেশে কিছু কিছু মানুষ আছেন দেশের মসজিদ মাদ্রাসায় দান খয়রাত কারো উপকার করে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে নিজেকে দেশ সেবয় অভিজ্ঞ বলে মনে করেন।একজন প্রকৃত ঈমানদার ব্যক্তি মসজিদ মাদ্রাসায় দান করে কারো উপকার করে সেটা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন না আমাদের আব্দুল আজিজ সাহেব আমাদের নিজ গ্রামের মসজিদ মাদ্রাসা এবং ঢাকার মসজিদ মাদ্রাসা, এতিমখানায় টাকা দান এবং কারো উপকার করে করে কখনোই সেটা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন না।ঢাকাতে তার একটা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে সেখানে গরিব অসহায় কোরআনের পাখিরা পড়াশোনা করেন সেই প্রতিষ্ঠানটি তার নিজ অর্থায়নে চলে, এটা গ্রামের মানুষ জানেই না, কারণ একজন ঈমানদার ব্যক্তি তার ভালোর দিক কখনো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন না। আব্দুল আজিজ সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তার নিজ স্বার্থের জন্য নয়, আলীরটেক ইউনিয়নের উন্নয়নের জন্য প্রচার প্রচারণা করছেন। তার কোন ইচ্ছা ছিল না চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচন করবেন। আব্দুল আজিজ সাহেব চেয়ারম্যান নির্বাচনে পাশ করলে তিনি কখনোই জনগণের টাকা, সরকারি বাজেটের টাকা এবং সরকারি রিলিফের ত্রাণ সামগ্রী আত্মসাৎ করবেন না।সরকারি রিলিফের এবং ত্রাণ সামগ্রীর পাশাপাশি আলীরটেক ইউনিয়নের গরীব দুঃখীদের মাঝে তার নিজস্ব ফান্ড থেকেও পর্যাপ্ত পরিমানে ত্রাণ সামগ্রী গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দিবেন, কারণ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল আজিজ সাহেব কে আর্থিক দিক দিয়ে ভালো অবস্থানে রেখেছেন । আমরা যদি নিজের গ্রামএবং ইউনিয়নের প্রত্যেকটি গ্রামকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদেরই প্রার্থীকে শক্তভাবে সমর্থন দিয়ে আমাদের আলীরটেক ইউনিয়নের উন্নয়নে, মাদক মুক্ত, সন্ত্রাসমুক্ত , শিক্ষা চিকিৎসা রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থার প্রতিযোগিতামূলক উন্নয়ন হবে।
আসুন, আমরা সবাই একসাথে আব্দুল আজিজ সাহেবের পাশে দাঁড়াই এবং আলীরটেক গ্রামের সন্তান হিসেবে আলীরটেকের
গর্বকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাই।ধন্যবাদ সবাইকে